Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পশ্চিমবঙ্গ ও ভারতে আমাদের মুসলমান ভাইদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। আপনারা কি প্রস্তুত হবেন না? আপনারা কি শক্তি সঞ্চয় করবেন না?”” সে. গ্-৩১/পৃ-১১০) ১০ ফেব্রুয়ারি সকালে ওখানকার চারজন মুসলমান মহিলার হাতে শাখা পরিয়ে, কপালে সিঁদুরের টিপ পরিয়ে এবং তাদের কাপড়ে লাল রঙ লাগিয়ে ঢাকা সেব্রেটারিয়েটের চারদিকে ঘোরানো হয়। বলা হয় যে, কোলকাতায় এদেরকে হিন্দু বানিয়ে এদের উপর অত্যাচার করা হয়েছে। বেলা ১১ টার সময় সেক্রেটারিয়েটের কর্মচারীবৃন্দ অফিস ত্যাগ করে ভিক্টোরিয়া পার্কে সমবেত হয়ে সভা করে। এ সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা শহরে হিন্দু হত্যা এবং হিন্দুদের দোকান ও বাড়ীঘর লুঠ পাট শুরু হয়ে যায়। সঙ্গে অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ। ট্রেন ও স্টীমারে করে যে সব হিন্দুরা ঢাকায় আসছিলেন, স্টেশনে তাদেরকে খুন করা হয়। প্রায় ৭ ঘন্টা ধরে এক তরফা ধ্বংসলীলা চলার পরে মিলিটারী নামে। দেশের সর্বত্রই অনুরূপ ঘটনা ঘটে। স্মারক-লিপিতে ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ, বাখরগঞ্জ বেরিশাল), টট্টগ্রাম, নোয়াখালি, ত্রিপুরা জেলায় সংঘটিত পাশবিক অত্যাচারের বর্ণনা দেওয়া হয় এবং এর প্রতিকার ও প্রতিবিধানের জন্য ২২-দফা পরামর্শ দেন পূর্বোক্ত নেতৃবৃন্দ। লিয়াকত আলী সাহেব স্মারকলিপিটি গ্রহণ করে হিন্দুদের কৃতার্থ করেন মাত্র। বরিশালের মি. যোগেন্দ্রনাথ মণ্ডল তখন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি কিছু কিছু ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এর কয়েক মাস পরে তিনি যখন মনে করলেন ষে, তার নিজের জীবন বিপন্ন তখন ভারতে পালিয়ে এসে পাকিস্তানের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে তার অভিজ্ঞতার কথা বিস্তৃত ভাবে বর্ণনা করেন। সেদিন ধবংসলীলার ব্যাপকতা অনুধাবন করে ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু আলোচনার জন্য পাক-প্রধানমন্ত্রী লিয়াকত আলি খানকে আমন্ত্রণ জানান। খান সাহেব দিল্লীতে এসে প্রায় এক সপ্তাহ ছিলেন। দীর্ঘ আলোচনার পর একটি এঁতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির নাম “নেহেরু লিয়াকত চুক্তি” বা “দিল্লী-চুক্তি' । এই চুক্তি থেকে প্রধান তিনটি বক্তব্য আমরা এখানে তুলে ধরছি __ (১) উভয় সরকার নিজ নিজ দেশে সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তার বিধান করবে যাতে করে উভয় দেশের সংখ্যালঘুরা দেশত্যাগ করতে বাধ্য না হন। (২) ইতিমধ্যে যীরা দেশ ত্যাগ করেছেন তারা যাতে নিজ নিজ দেশে ফিরে যান, তার জন্য তাদেরকে বোঝাতে হবে, উৎসাহিত করতে হবে। ১৯৫০-এর ৩১ ডিসেম্বরের মধ্যে যারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, তাদের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। উভয় সরকারের একজন করে মন্ত্রী মোট ২ জন) উপদ্রত অঞ্চলে অবস্থান করে সংখ্যালঘুদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করবেন যাতে করে উদ্বাস্তরা নিজ নিজ দেশে ফিরে যান। (৩) একাত্তই যারা দেশত্যাগ করতে চান তারা সে সুযোগ পাবেন। তারা যত খুশি অস্থাবর সম্পদ নিয়ে যেতে পারবেন। এর মধ্যে ব্যক্তিগত স্বর্ণালংকার থাকবে। কেন উদ্বাস্তব হতে হল 0 ৫১

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।