Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪৭-এর ২৩ জুন “৯১-৭৭* ভোটে পাঞ্জাব ব্যবস্থাপক সভায় ঠিক হয় যে, পাঞ্জাবকে ভাগ করা যাবে না। সমগ্র পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হবে। ঠিক তখনই শিখ ও হিন্দু প্রধান এলাকার এম, এল, এ-রা ৫২-৫০, ভোটে ঠিক করেন যে, পাঞ্জাবকে ভাগ করতে হবে এবং পূর্ব পাঞ্জাব ভারতের সঙ্গে যুক্ত হবে। প্লানের শর্তানুসারে দ্বিতীয় সিন্ধাস্তটি কার্যকর করা হয়। ২৬ জুন সিন্ধু ব্যবস্থাপক সভায় ভোট গৃহীত হয়। এখানে “৩০-৩২, ভোটে সিন্ধাত্ত গৃহীত হয় যে, সিদ্ধু পাকিস্তানে যোগ দেবে। বেলুচিস্তানে মতামত নেওয়া হয় ২৯ জুন। এখানকার হিন্দু ও পাশা সদস্যরা ৫৭ জন) সভায় অনুপস্থিত ছিলেন। বাকী সদস্যরা একযোগে মতামত দেন যে, বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। জুলাই মাসের প্রথমে সিলেট জিলায় গণভোট গৃহীত হয়। অত্যন্ত জটিল অবস্থার মধ্যে সিলেটবাসীরা “২৩৯,৬১৯ - ১,৮৪,০৪১, ভোটের ব্যবধানে পুর্ব পাকিস্তানে যোগ দেওয়ার সিন্ধাস্ত গ্রহণ করেন। এখানকার ভোটে মুসলিম লীগের সহযোগী হিসেবে যোগেনবাবু অসামান্য অবদান রেখেছেন। সেদিন লীগের কারসাজিতে লক্ষাধিক হিন্দু ভোটাধিকার থেকে বঞ্চিত হন। উত্তর পশ্চিম সীমাস্ত প্রদেশে সিদ্ধান্ত গৃহীত হয় জুলাইয়ের ৬ থেকে ১৭ তারিখের মধ্যে। এখানকার ভোটাররা “২৮৯,২৪৪ - ২৮৭৪” ভোটের ব্যবধানে পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। (সে. গ্র. ২৫/ পৃ- ৩৮৭-৩৮৯) উপরে বর্ণিত ভোটাভুটির পর আনুষ্ঠানিক ভাবে অখণ্ড ভারত খণ্ডিত হয়ে ভারত ও পাকিস্তান নামে দু'টো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। পাঞ্জাব ও বাংলাকে ভাগ করে পূর্ব পাঞ্জার ও পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে নিয়ে আসা হয়। পশ্চিম পাঞ্জাব ও পূর্ববঙ্গ চলে যায় পাকিস্তানে। ১৯৪০-এ লাহোর প্রস্তাব বিশ্লেষণ করে ড. আম্বেদকর যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা” বাস্তবে রূপায়িত হ'ল। ব্যতিক্রম ঘটল সংখ্যালঘু বিনিময়ের ব্যাপারে । এই সংখ্যালঘু বিনিময় না হওয়ার জন্যই উদ্বাস্তু সমস্যা করুণতম রূপ পেল। উভয় রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘু বিনিময় হলে তখনই উদ্বাস্তু সমস্যার সমাধান হয়ে যেত। আমাদের বিশ্বাস, বাংলাদেশের শেষ হিন্দু ও বৌদ্ধটি দেশত্যাগ বা ইসলাম গ্রহণ না করা পর্যস্ত উদ্ধান্ত সমস্যা থেকেই যাবে। অনেকে বলে থাকেন, দ্বি-জাতি তত্ব একটি মিথ্যা তত্ব। অনেকে বলেন এটি মি. মোহাম্মদ আলী জিন্নাহ্‌ বা কবি আল্লামা ইকবালের আবিষ্কার। আমাদের দৃষ্টিতে এই “ধারণা” মোটেই ঠিক নয়। মহাবিশ্বের চন্দ্র-সূর্য্যের অস্তিত্ব যতটা সত্য কোরানে বর্ণিত দ্বি-জাতি তত্ব ঠিক ততটাই সত্য। কোরান অনুসারে ইসলাম খোদার একমাত্র মনোনীত ধর্ম। (কোরান ৩/১৯)। ধর্ম হিসেবে ইহুদি এবং স্বীষ্টধর্মকে আংশিক ভাবে স্বীকৃতি দিয়েছে ইসলাম। অন্য কোন ধর্মকে আদৌ স্বীকৃতি দেওয়া হয়নি। নবীজী প্রচার করেছেন, স্বয়ং খোদা ইসলামের মূল নীতিগুলো জিব্রাইলের মাধ্যমে কেন উদ্বান্তত হতে হল 00 8৪8

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।