Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

* বন্ধে, কোলকাতা, দিল্লী, মাদ্রাজ, বাঙ্গালোর, লাহোর, করাটী প্রভৃতি শহরের মুসলিম লীগ অফিসে সব অস্ত্রশস্ত্র পৌঁছে দিতে হবে। সব সময়ের জন্য অস্ত্র বহন করবে; অন্তত পকেটে রাখার মত একটি ছোরা। * সকল প্রকার যান-বাহন হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে হবে! * আগামী ১৮ অক্টোবর (১৯৪৬) থেকে হিন্দু মহিলা ও মেয়েদের ধর্ষণ করবে, অপহরণ করবে এবং ইসলাম ধর্মে দীক্ষিত করবে। * হিন্দু সংস্কৃতি সম্পূর্ণরূপে ধবংস করে দিতে হবে। * সকল লীগ সদস্যকে সব সময়ের জন্য হিন্দুদের ব্যাপারে নিষ্ঠুর হতে হবে এবং তাদেরকে সামাজিক, অর্থনৈতিক এবং অন্যান্য সব ব্যাপারেই বয়কট করতে হবে। * কোন মুসলমান কোন হিন্দুর দোকান থেকে কিছুই কিনবে না। হিন্দুর তৈরী সিনেমা দেখবে না। মুসলিম লীগের সব সদস্যই এই নির্দেশ মেনে চলবে এবং ১৯৪৬- এর ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজে নেমে পড়বে। (উৎস ঃ পাঞ্জাব হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গোপালদাস খোসলার 91271) 7২501601711) ০৬/ [0০111- 110 001, পৃ- ৩১৩-১৪।) অবাক করা ব্যাপার হল পাকিস্তানের দাবিতে কোলকাতায় মুসলিম লীগের পরিকল্পিত নারকীয় হত্যাযজ্ঞের প্রস্তুতি যখন ষোল কলায় পূর্ণ ঠিক সেই সময় ১৫ আগষ্ট সন্ধ্যায় প্রত্যক্ষ সংগ্রাম দিবসকে কোন রূপ আমল না দিয়ে নেহেরুজী বোন্বেতে মি. জিন্নাহর বাসভবনে বসে একত্রে অন্তর্বতীঁ সরকার গঠন করার ব্যাপার নিয়ে তার সঙ্গে তোষামুদে আলোচনা চালাচ্ছিলেন। জিন্নাহর মন ছিল কোলকাতার দিকে । কাজেই আশি মিনিটের এই আলোচনায় ফল হয়েছিল একটি বড় আকারের শুন্য । “19199119895 01075 11019) [২৪)-এর লেখক লিওনার্ড মোস্লে কিন্তু বিদেশী হয়েও পরবর্তীকালে সঠিক দৃষ্টিভঙ্গিতে এর মুল্যায়ন করে বলেছেন __- “১৯৪৬ সনের আগষ্ট মাসের এ কুৎসিত ও ভয়াবহ হত্যাযজ্ঞ কলিকাতাকে যে ৭২ ঘন্টার জন্য অস্থিময় কবরখানায় পরিণত করিয়াছিল উহা গুরুত্বপূর্ণ এই কারণে যে, উহা নিম্পাপ মানুষকে হত্যা করা ছাড়াও বেশি কিছু করিয়াছে। উহা মানুষের আশাও হত্যা করিয়াছে। উহা ভারতের আকৃতি ও ইতিহাসের গতি বদল করিয়া দিয়াছে। চৌরঙ্গী ক্কোয়ারে পুরুষ, নারী ও শিশুর পুঁতিগন্ধময় মৃতদেহগুলি নর্দমায় পড়িয়াছিল যে পর্যস্ত না ভারতের বিশ্বস্ত নোংরা-পরিষ্কারক শকুন উহা পরিষ্কার এই নারকীয় দাঙ্গার বিবরণ দিয়েই লর্ড মাউন্টব্যাটেন (১৯০০-১৯৭৯) অখপ্ড ভারত তত্তে অনড় গান্ধীজীকে ঘায়েল করে দিতে পেরেছিলেন। তিনি বলছেন, “গান্ধীজীর একমাত্র অবদান, যা তিনি অনেক আগেই আমাকে বলেছেন, তা হচ্ছে আমি যেন ভারত-বিভাজনের কথা স্বপ্নেও না ভাবি।” আমি বললাম, অন্য কোন পথ পেলে আমি কোন ক্রমেই ভারত ভাগের দিকে যাবো না।' কেন উদ্বাত্ত হতে হল 00 ৩৪

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।