Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

গিলা মুসলিম লীগের ঘোষিত কার্যক্রমে সহযোগিতা করিবার সিদ্ধান্ত লইয়াছে।” |$101171175 ট5৬/5, 05051 15, 1946.] যোগেনবাবুর লেখা এই চিঠি পড়লে মনে হয় সমগ্র ভারতের তফসিলী এবং অন্যান্য সংখ্যালঘুরাও লীগের ঘোষিত ১৬ আগস্টের কার্যক্রমের অনুরূপ এ তারিখে “সর্বভারতীয় ভাবে 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে তেমন কোন সিদ্ধাত্ত নেওয়া হয়নি। এটি তার নিছক বাগাড়ম্বর। ২৯ জুলাই থেকেই লীগের প্রত্যক্ষ সংগ্রামের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই প্রস্তুতির বিস্তৃত বিবরণ দিয়েছেন পাঞ্জাব হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রীগোপাল দাস খোসলা তার 'স্টার্ণ রিকনিং-এর ৪১ থেকে ৮৬ নং পৃষ্ঠায়। “আমরা নিয়মতান্ত্রিক পদ্থা-পদ্ধতি পরিহার করছি। আমাদের হাতে পিস্তল আছে এবং তা ব্যবহার করব" _- সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মি. জিন্নাহ বলেছিলেন এ কথা। তিনি আরও বলেছিলেন, প্রত্যক্ষ সংগ্রামের দিন “আমি নীতি শান্ত্র আলোচনা করতে যাচ্ছি না”। খাজা নাজিমুদ্দিন বলেছিলেন, “আমরা যখন অহিংসায় বিশ্বাস করি না, তখন একশ, পথে যন্ত্রণা সৃষ্টি করতে পারছি। প্রত্যক্ষ সংগ্রাম বলতে কি বুঝায় তা বাংলার মুসলমানরা খুব ভালভাবেই জানেন। লিয়াকত আলি খান বলেছিলেন, “প্রত্যক্ষ সংগ্রাম বলতে বুঝায় আইন ভেঙে যে কোন কাজ করা।” 8৪ আগস্ট কোলকাতা, হাওড়া, হুগলী, মেটিয়াবুকজ এবং ২৪ পরগনার লীগ নেতাদের ডেকে ১৬ তারিখের কর্মসূচীর চূড়াত্ত রূপ দেওয়া হয় এবং সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তা মুসলিম সংবাদ মাধ্যমের সাহায্যে প্রচার করা হয়। কোলকাতার মেয়র তথা শীগ সম্পাদক জনাব এস. এম. ওসমানের নামে অনেকগুলি প্রচারপত্র বিলি করা হয়। একটি প্রচারপত্রে বলা হয় __ “মুসলমানদের অবশ্যই স্মরণে রাখতে হবে যে, এমন এক রমযান মাসেই কোরান নাযেল হয়েছিল। এমন এক রমযান মাসেই খোদা 'জেহাদ” করার অনুমতি দেন। এমন এক রমযান মাসেই বদরের যুদ্ধ হয়েছিল। এটিই মুসলমান ও অমুসলমানদের মধ্যে প্রথম প্রকাশ্য যুদ্ধ। এই যুদ্ধে মাত্র ৩১৩ জন মুসলমান নিয়ে মহানবী জয়লাভ করেছিলেন। আবার এমন এক রমযান মাসেই পবিত্র মহানবী ১০,০০০ মুসলমান নিয়ে মকা জয় করে স্বর্গরাজ্য স্থাপন করেছিলেন; স্থাপন করেছিলেন মুসলিম কমনওয়েল্থ। মুসলিম লীগের সৌভাগ্য যে, এমন একটি পবিত্র মাসেই তারা সংগ্রাম শুরু করেছে।” “জেহাদের জন্য প্রার্থনা” এই শিরোনামে অন্য একটি প্রচারপত্রে উপরোক্ত বক্তব্যের সঙ্গে আরও বলা হয়, “খোদার দয়ায় ভারতে আজ মুসলমানদের সংখ্যা ১০ কোটি। কিন্তু দুর্ভাগ্য বশতঃ আমরা আজ হিন্দু ও ব্রিটিশদের ক্রীতদাসে পরিণত হয়েছি। হে আমরা তোমার উপর সম্পূর্ণ নির্ভরশীল; দেহে এবং মনে আমাদের শক্তিশালী কর; আমাদের সকল কাজে তুমি সাহায্য কর। কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী কর, কেন উদ্বাস্ত হতে হল [7] ৩১

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।