দাঙ্গা এবং নভেম্বরের নোয়াখালি ও ত্রিপুরার পাশবিক হিন্দু নিধন যজ্কে পাশ কাটিয়ে যেতে চেয়েছিলেন অন্ধ সেজে । ঘটনাটি ছিল এই __ মুসলিম অধ্যুষিত প্রদেশ পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও সীমাস্ত প্রদেশে ১৯৪৬-এর নির্বাচনে ব্যর্থ মুসলিম লীগ নেতা মি. জিন্নাহ বুঝতে পারলেন যে, নির্বাচনে জয়ী হওয়া এবং হিন্দুদের সঙ্গে যুক্তি-তর্কে জেতা, দুটোই খুব কঠিন কাজ। তাই এঁ বছর ১৬ আগষ্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস” পালনের ডাক দেন। ১৯৪৬-এর ২৭-২৯ জুলাই বোন্বেতে অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম লীগের সভায় দু'টো সিদ্ধান্ত গৃহীত হয়। এর দ্বিতীয়টিতে বলা হয়, “সর্বভারতীয় মুসলিম লীগ কাউন্সিল গভীর প্রত্যয়ের সঙ্গে বিশ্বাস করে যে, পাকিস্তান অর্জনের লক্ষ্যে, বৃটিশদের দাসত্ব থেকে মুক্ত হয়ে অধিকার প্রতিষ্ঠার তাগিদে এবং ভবিষ্যতে বর্ণ হিন্দুদের দমনমূলক শাসন থেকে অব্যাহতি পেতে মুসলমানদের প্রত্যক্ষ সংগ্রামে নামার সময় এসে গেছে। এই কাউন্সিল সমগ্র মুসলিম সমাজকে আহান জানাচ্ছে যে, তারা যেন তাদের একমাত্র প্রতিনিধিত্বমূলক সর্বোচ্চ ংগঠন সর্বভারতীয় মুসলিম লীগের পক্ষে এসে দীড়ান এবং সকল প্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন।” (সহায়ক গ্রন্থ-২৫, ৮/১৩৯) লীগ অনেক হিসেব-নিকেশ করে দেখল যে, প্রত্যক্ষ সংগ্রাম শুরু করার সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে বাংলা । কারণ, এখানকার শতকরা ৫৪.৩ জন অধিবাসী মুসলমান। প্রিমিয়ার হচ্ছেন মি. সুরাবর্দি। দাঙ্গা করার প্রচুর অভিজ্ঞতা আছে তার। তিনি “১৯২৬- এ নিজের শ্বশুর মহাশয়ের রাজনৈতিক প্রতিপত্তি বাড়াবার জন্য কলকাতায় দাঙ্গা সমাজ-বিরোধী মুসলমান, সরকারী পুলিশ তো তীর হাতে ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্য ।” (স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস (১৮৮৫-১৯৪৭), অমলেশ ব্রিপাঠী, পৃ- ৪৪২)। তখন রমযান মাস চলছিল। শুক্রবার, ১৬ আগস্ট, ১৯৪৬। মুসলমানদের কাছে অতি পবিত্র দিন। এই পবিত্র দিনেই শুরু হবে পাকিস্তান আদায়ের প্রত্যক্ষ সংগ্রাম। এই উপলক্ষে লীগ সরকার যে আমন্ত্রণ-পত্র বিলি করে তাতে দিনটিকে “মুক্তি-দিবস” হিসাবে ঘোয়ণা করা হয়েছিল। মুসলিম লীগের একান্ত আপনজন হিসেবে মি. যোগেন্দ্রনাথ মণ্ডল (১৯০৪-১৯৬৮) কোলকাতা ময়দানের সভা-মঞ্চে উপস্থিত থেকে তাদের আন্দোলনকে শক্তিশালী করেছিলেন। বাংলা তফসিলী ফেডারেশনের সভাপতি হিসাবে যোগেনবাবু আনুষ্ঠানিক ভাবে এ প্রত্যক্ষ সংগ্রামকে সমর্থন করলেন। একটি চিঠি লিখে কোলকাতা জিলা মুসলিম লীগের সেক্রেটারী এস্. এম্. ওসমান সাহেবকে জানালেন -_- “যেহেতু মুসলিমদের প্রতি বৃটিশ সরকারের ভ্রান্ত নীতি ও নিদারুণ ভাবে বিশ্বাস ভঙ্গের কারণে সর্বভারতীয় মুসলিম লীগ তার প্রতিবাদের নিদর্শন স্বরূপ প্রত্যক্ষ সংগ্রামের সিন্ধাস্ত লইয়াছে, সেহেতু ভারতের তফসিলী জাতি সমূহ ও অন্যান্য সংখ্যালঘুরা ১৬ আগষ্ট শুক্রবার “সারা ভারত প্রত্যক্ষ সংগ্রাম দিবস” হিসাবে পালন করার সিদ্ধান্ত লইয়াছে এবং তদনুসারে বাংলার তফসিলী জাতি ফেডারেশন কোলকাতা কেন উদ্বাস্ত হতে হল 0 ৩০
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।