এবং তাঁদের রাজনৈতিক কৌশল (50:8098) এবং সবেপিরি ভারতের প্রতিরক্ষার সমস্যা বিবেচনা করে তিনি ভারত বিভাজনের পক্ষেই মত প্রকাশ করেছেন। তবে সে ক্ষেত্রে তার পরিষ্কার বক্তব্য ছিল “একই সঙ্গে পাঞ্জাব এবং বাংলাকেও ভাগ করতে হবে এবং প্রস্তাবিত হিন্দুস্থান ও পাকিস্তানের মধ্যে সংখ্যালঘু বিনিময় করতে হবে।' তার মতে, “এ কথা সন্দেহাতীত যে, সংখ্যালঘু বিনিময়ই হচ্ছে সাম্প্রদায়িক শাস্তি স্থাপনের পক্ষে স্থায়ী প্রতিকার” । (সংগ্র.-১, ৮ম/১১৬) সেদিন অধিকাংশ হিন্দু রাজনীতিবিদ্ এই বক্তব্যের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিলেন। গান্ধীজী সেদিন বলেছিলেন,“লোক বিনিময়ের কথা আমি ভাবতেই পারছি না। আমি মনে করি উহা সম্পূর্ণ অসম্ভব প্রস্তাব।” (স:গ্র.-৯/ পৃ-৪৩৭) তিনি আরও বলেছিলেন, “ভারত থেকে সব মুসলিম এবং পাকিস্তান থেকে সব হিন্দু ও শিখদের বিতাড়ন মানে যুদ্ধ, দেশের চিরকালীন ধ্বংস।” (সগ্র.-০৫/পৃ-২৬৯) তবে গান্ধীজী মাঝে মধ্যে দু'একবার অন্য ধরনের কথাও বলেছেন। ১৯৪৭-এর ২৬ সেপ্টেম্বর নতুন দিল্লীর এক প্রার্থনা সভায় তিনি বলেছিলেন, “হিন্দু এবং শিখ যাহারা ওখানে আছে তাহারা যদি আর সেখানে থাকিতে না চায় তাহা হইলে তাহারা যে কোন ভাবে এখানে আসিতে পারে। সেক্ষেত্রে ভারত সরকারের প্রথম কর্তব্য হইবে তাহাদের জন্য কাজের সংস্থান করা এবং তাহাদের জীবন স্বাচ্ছন্দ্যময় করা।” (সংগ্র.-৩৫, ৮৯তম/পৃ-২৪৬) | দৃপ্তকষ্ঠে লোক বিনিময়ের দাবি তোলার জন্য সেদিন অনেকে ভ. আন্বেদকরকে কুৎসিত ভাষায় গালাগালও দিয়েছেন। অনেকেই সেদিন তাকে ব্রিটিশদের দালাল এবং মুসলিম লীগ ঘেঁষা বলে অভিহিত করেছিলেন । আজও সে গালাগালের অবসান হয়নি। মুসলিম ধর্মশান্ত্র এবং মুসলিম রাজনীতির কৌশল ও ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা না থাকার জন্যই এমনটি ঘটেছিল এবং এখনও ঘটছে। ড. আন্বেদকর “পাকিস্তান অর দি পার্টিশন অব্ ইপ্ডিয়া” শীর্ষক একটি বই লিখে মুসলিম ধর্মশান্ত্রের বিধি-বিধান, মুসলমান আক্রমণকারীদের নৃশংস অত্যাচার এবং ১৯০৬-এ ভারতের মুসলিম লীগের জন্ম থেকে শুরু করে ১৯৪০ পর্য্ত মুসলমানদের রাজনীতির কলা-কৌশলের. পরিচয় দিয়ে হিন্দু রাজনীতিবিদদের ঘুম ভাঙাবার চেষ্টা করেছিলেন। কিন্তু এই চেষ্টা কোন কাজে আসেনি । সবচেয়ে বড় বাধা আসে কংগ্রেস ও গান্ধীজীর কাছ থেকে। ব্রিটিশরা বুঝতে পেরেছিলেন যে, ঠাদেরকে অনতিবিলম্বেই ভারত ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে ডারত বিভাজন হোক -_ এটা তারা চেয়েছিলেন। তাই মুসলিম লীগের নৈতিক অনৈতিক সকল কাজকেই তারা সমর্থন করছিলেন। লীগকে অর্থ এবং অস্ত্র দিয়ে তারা সাহায্য করতেন, এমন অভিযোগও আছে। গান্ধীজীর একমাত্র ধ্যান ও জ্ঞান ছিল ভারত বিভাজন বন্ধ করা। কখনও তিনি নিজের ইচ্ছামত কোরানের ব্যাখ্যা করে আবার কখনও চোখ বুজে অন্ধ সেজে ইসলামী প্রলয়” বন্ধ করতে চেয়েছিলেন। তিনি বারবার বাস্তব সত্যকে অস্বীকার করেছিলেন। ১৯৪৬-এ কোলকাতার মহা- কেন উদ্বাস্ত হতে হল [0 ২৯
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।