Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

উদ্ধান্ত শ্বোতের প্রথম ধাপ (১৯৪৬-১৯৫৮) তি “এ কথা সন্দেহাতীত যে, (পাকিস্তান ও ১৫২ হিন্দুস্থানের মধ্যে) সংখ্যালঘু বিনিময়ই হচ্ছে ১৯৪০-এর ২৩ মার্চ। বেলা ৩ টা। মি. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের প্রকাশ্য অধিবেশন বসল লাহোরে। বেলা ৩-৪৫ মিনিটের সময় বাংলার জনপ্রিয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক্‌ হেক্‌ সাহেব) সভা মণ্ডপে প্রবেশ করেন এবং একটু পরেই তিনি “এতিহাসিক লাহোর প্রস্তাব” উত্থাপন করেন। এটি আসলে “পাকিস্তান প্রস্তাব” । প্রস্তাবটি পাশ হয় ২৬ মার্চ, মতাস্তরে ২৩ মার্চ। এই প্রস্তাবে মুসলিম লীগ ভারতের সকল মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি দাবি করে। মনে-প্রাণে খাঁটি বাঙালি এবং অসাম্প্রদায়িক বলে পরিচিত হক্‌ সাহেব শিকেয় তুলে রেখে মুসলিম লীগে যোগদান করে এই চরম সাম্প্রদায়িক প্রস্তাব উত্থাপন করেছিলেন তা অনেকেরই বুদ্ধি বিবেচনার বাইরে । মুসলিম লীগের মূল বক্তব্য ছিল, হিন্দু ও মুসলিম সম্পূর্ণ ভাবে দু'টি আলাদা জাতি। এরা একই দেশে একত্রে বসবাস করতে পারে না। (স. গ্র. ৯/পৃ-৪৩৪) এর উত্তরে গান্ধীজী বলেছিলেন, “দ্বিজাতি তত্ব অসত্য।” (স.গ্র-৫/পৃ-২৬৮) সেদিন কংগ্রেসের প্রায় সব নেতাই বলেছিলেন, হিন্দু এবং মুসলমান আলাদা জাতি নয়। তাই মুসলমানদের জন্য আলাদা আবাসভূমির প্রশ্ন ওঠে না। হিন্দু মহাসভার বীর সাভারকার বলেছিলেন __ “হ্যা, হিন্দু ও মুসলমান দু'টি আলাদা জাতি। কিন্তু এঁরা একত্রে একই দেশে বসবাস করতে পারেন৷ তাই ভারত বিভাজনের প্রয়োজন নেই৷ বিভাজনের এই প্রচেষ্টাকে যে কোন ভাবে প্রতিহত করা হবে। সেদিন এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী ড. আম্বেদকর খানিকটা নতুন কথা বলেছিলেন। তার মতে, বিগত কয়েক শত বছরের মধ্যেও ভারতবাসী একটি জাতি হিসেবে গড়ে ওঠেনি । অদূর বা সুদূর ভবিষ্যতেও ভারতের হিন্দু মুসলমান মিলে একটি জাতি হিসেবে গড়ে উঠবে, তেমন কোন সম্ভাবনা নেই। এরা একই মাতৃভূমির একই সন্তান হিসেবে বেড়ে উঠবে তা" মিথ্যা আশা মাত্র। সে.গ্র.০১, ৮ম/পৃ-৪০৬) ড. আন্বেদকর ব্যক্তিগত ভাবে অখণ্ড ভারতের পক্ষে ছিলেন। কিন্তু মুসলমানদের ধমঁয়ি বিধি-বিধান, মুসলমান নেতাদের মানসিকতা কেন উদ্বাস্তু হতে হল 2] ২৮

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।