Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রেক্ষাপট (১৮৮৫-১৯৪৫) মহানবী হষরত মোহাম্মদ বলেছেন __. “তোমাদের জানা উচিত এই পৃথিবীর মালিক আল্লা এবং তার রসুল।” (হাদিস নং-৪৩৬৬, সহি মুসলিম, ৩/৯৬৩) ১৮৮৫ শ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। উদ্দেশ্য ছিল হিন্দু- মুসলমান নির্বিশেষে সমগ্র ভারতবাসীর রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা। এর ২১ বছর পরে ১৯০৬-এর ৩০ ডিসেম্বর বিশ্বের সেরা কুটকৌশলী বৃটিশ শাসকদের সরাসরি মদতে জন্ম নেয় সাম্প্রদায়িক রাজনৈতিক দল “মুসলিম লীগ, । তিন বছরের শিশু মুসলিম লীগ ১৯০৯-এ বৃটিশ সরকারের কাছ থেকে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা আদায় করে নিয়েছে। ১৯১৬-এ লখনৌ চুক্তি স্বাক্ষর করে ংগ্রেস এ ধ্বংসাত্মক নির্বাচন ব্যবস্থা মেনে নেয়। এর এক বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে শ্রীমোহনদাস করমটাদ গান্ধী (১৮৬৯-১৯৪৮) রাজনীতিতে যোগদান করেন। ১৯১৯-এ তিনি ঘোষণা করেন যে, হিন্দু মুসলমানদের এক্য গড়ে মাত্র ৬ মাসের (মতান্তরে ১ বছর) মধ্যেই স্বরাজ এনে দেবেন। এখান থেকেই শুরু হয় তার রাজনৈতিক পরাজয় যাত্রা। এই পরাজয় যাত্রা শেষ হয় ১৯৪৭-এ ব্রিটিশ কূটকৌশল এবং মুসলিম রাজনীতির কাছে আত্মসমর্পণের মাধ্যমে । অহিংস রাজনীতির আবিষ্কারক গান্ধীজী গীতার মধ্যে অহিংসা ছাড়া কিছু খুঁজে পাননি। পৃথিবীর কোন মুসলিম পণ্ডিত যে কোরানের মধ্যে অহিংসার কোন বিধান খুঁজে পাননি, গণতন্ত্র ও বিশ্বজনীন মানবাধিকার বর্জিত যে কোরানের ভিত্তিভূমি সীমাহীন আনুগত্য ও সামরিক শৃঙ্খলা গান্ীজী সেই কোরানেও খুঁজে পেলেন অহিংসা। তার দাবি তিনি একাধিকবার কোরান পড়েছেন। তীর সিদ্বাত্ত, কোরানের শিক্ষা মূলত অহিংসার পক্ষে (সংগ্রন্থ-০৫; পৃ-৮২)। গান্ধীজী ছিলেন আক্ষরিক অথেই ধর্মনিরপেক্ষ | মুসলিম জনগণকে তিনি ভাই বলে গ্রহণ করেছিলেন। স্বরাজ লাভের জন্য তিনি ১৯২০-এর ৮ আগষ্ট অসহযোগ আন্দোলন শুরু করেন। তার আগের বছর মুসলমানরা শুরু করেছিলেন সহিংস খিলাফত আন্দোলন এই আন্দোলনের সঙ্গে ভারতীয় হিন্দুদের বিন্দুমাত্র যোগাযোগ ছিল না। তবু গান্ধীজী এই আন্দোলনকে মনে প্রাণে সমর্থন করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন। কথা ছিল মুসলমানরা অসহযোগ আন্দোলনে যোগ দেবেন। কিন্তু কার্যক্ষেত্রে তা” করেননি। তারা যোগাযোগ করেছেন ব্রিটিশদের সঙ্গে। এর ফলে মুসলিম লীগের সাম্প্রদায়িক আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ১৯২৯-এর মার্চ মাসে মি. মোহাম্মদ আলী জিন্নাহ (১৮৭৬-১৯৪৯) মুসলমানদের কেন উদ্বাস্ত হতে হল 2 ২৫

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।