Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

মাত্র ৫ লক্ষ ৪১ হাজার। বাকী ৯৪ লক্ষ ৫৯ হাজার ছিলেন হিন্দু-বৌদ্ধ-আদিবাসী। এদের মধ্যে আমিও ছিলাম। আমার মতো দুপ্ধীপোষ্য শিশুর সংখ্যা লক্ষাধিক তো ছিলই। তারপর কেটে গেছে দীর্ঘ ৪১ বছর। ১৯৪৬ থেকে আজ পর্যস্ত ঠিক কি কারণে আমরা জন্মজন্মাত্তরের মাতৃভূমি ছেড়ে এ দেশে চলে আসছি, এর জন্য দায়ী কে, কী এর প্রতিকার তা নিয়ে কোনো সেমিনার বা বিতর্ক হয়েছে বলে শুনিনি। কোনো নাটক বা সিনেমা হয়েছে বলেও শুনিনি। শিক্ষা- সংস্কৃতি ও সভ্যতার গর্বে গর্বিত ভারত সরকার কোন নীতিবোধের নিরিখে আমাদের অনুপ্রবেশকারীর জীবন যাপন করতে বাধ্য করছেন? আমাদের বিশ্বাস ১৯৬০-র পরে যাদের জন্ম, অত্যন্ত সুপরিকল্লিতভাবে তাদের এ সব প্রন্নের উত্তর জানতে দেওয়া হচ্ছে না। আত্তর্জাতিক কোনো অসং চক্র এর পেছনে নেই, তা জোর দিয়ে বলা যাচ্ছে না। লেখাপড়া শেষ করে একটি বড় মাপের সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছি দীর্ঘদিন। সেখানে শিখেছি, “আপ ভাল তো জগৎ ভাল”, 'অহিংসা আর ব্রল্মাচর্য জীবনের বড় সম্পদ” “অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করবে", “সব ধর্মের মূল কথা এক' ইত্যাদি। কিন্ত শ্রীদেবজ্যোতি রায়ের লেখা আলোচ্য গ্রন্থটির ১ম ও ২য় সংস্করণ পড়ে আমার চিন্তা অন্য ধারায় প্রবাহিত হল। তার পরামর্শ মতো পড়লাম কোরান, হাদিস, রমেশচন্দ্র মজুমদারের “বাংলাদেশের ইতিহাস”, ড. আম্বেদকরের “পাকিস্তান অর দি পার্টিশন অব ইণ্ডিয়া” এবং আরও কয়েকটি গ্রন্থ যা এই বাংলার কোনো স্কুল কলেজে পড়ানো হয় না। এ সবগ্রন্থ পড়ে বিগত ১৩০০ বছর ধরে (৭১২-২০১০) সি্ধুর দেবুল থেকে উত্তর ২৪ পরগনার দেশঙ্গা পর্যস্ত হিন্দুরা কেন দিনের পর দিন মার খাচ্ছে তার একটা স্পষ্ট ধারণা পেলাম। জানতে পারলাম ১৯৪৭-এর ভারত বিভাজনের প্রেক্ষাপট, ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং ইসলামের নামে ইয়াহিয়া-তুন্রোর গণহত্যা এবং হিন্দু নিধনের কারণ এবং সংক্ষিপ্ত বিবরণ। জানতে পারলাম শেখ মুজিবের সংগ্রামের প্রেক্ষাপট, অসহায়ভাবে তার মৃত্যুবরণ এবং ধর্মান্ধতার দিকে ধর্মনিরপেক্ষ বাং র কুৎসিত পদযাত্রার কথা। শ্রীরায় তার গ্রন্থের প্রথম ও দ্বিতীয় সংস্করণে আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে যে সব আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার প্রায় সবটাই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় সংস্করণের সব কপি অনেক আগেই নিঃশেষিত হয়ে গেছে কোনো প্রচার মাধ্যমের সহযোগিতা ছাড়াই। বিভিন্ন কারণে এটির পুনমুঁ্রণ বা নতুন সংস্করণ প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু সর্বস্তরের বাঙালি-অবাঙালি পাঠক এবং গবেষণারত অনেক ছাত্র-ছাত্রী বারবার তাগিদ দিচ্ছিলেন এটির পুনমুদ্রণের জন্য। তাই আমরা এটির ৩য় সংস্করণ প্রকাশ করছি। যুব সমাজের কাছে আমাদের আহান __ হে, আগামী দিনের ভারতের কর্ণধারবৃন্দ! এসো, নিজেরা এই গ্রন্থটি পড় এবং অপরকে পড়তে দাও। আত্মরক্ষা ও দেশরক্ষায় ব্রতী হও। নমস্কার ও শুভেচ্ছাত্তে -__ ১২.০১.২০১২ শ্রীপ্রকাশ চন্দ্র দাস কেন উদ্বাস্ত্ব হতে হল 2 ২২

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।