Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের নিবেদন গবেষক প্রাবন্ধিক শ্রীদেবজ্যোতি রায়ের “কেন উদ্বাস্তু হতে হল"-র তৃতীয় সংস্করণ প্রকাশের শুভ লগ্নে প্রকাশক হিসেবে দু'একটি কথা বলার সুযোগ গ্রহণ করছি। ভারতে বাঙালি উদ্বান্ত সমস্যার উৎসভূমি ১৯৪৭-এর ধর্মভিত্তিক, ভাষাস্তরে সাম্প্রদায়িক দেশ-ভাগ। পৃথিবীতে ধর্ম নিয়েই সম্ভবত সবচেয়ে বেশি তর্ক-বিতর্ক এবং তার সঙ্গে রক্তপাত হয়েছে। ধর্মান্তার ফলেই এই উপমহাদেশে সবচেয়ে বেশি সংখ্যক নারীধর্ষণের ঘটনা ঘটছে। ধর্মের সংজ্ঞা নির্নয় করা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। আমাদের দৃষ্টিতে এই জটিলতার কারণেই ভারত একাধিকবার ভাগ হয়েছে। আজকের ভারতে যত মন্দির ধ্বংস হয়েছে এবং গণতন্ত্রের মন্দির পার্লামেন্ট আক্রমণ সহ যত পাশবিক ঘটনা ঘটে চলেছে তার মূল কেন্দ্রবিন্দু ধর্মের জটিলতা । আজ ২০১২-এর ১২ জানুয়ারি। আমার সৌভাগ্য দার্শনিক ও ধর্মশান্ত্রবিদ স্বামী বিবেকানন্দের ১৫০-তম জন্মদিনে এই লেখাটি লিখছি। আজ থেকে প্রায় ১২৫ বছর আগে স্বামীজী ধর্ম এবং পাপের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, “পরোপকারই ধর্ম,পরপীড়নই পাপ। অপরকে ভালবাসাই ধর্ম,অপরকে ঘৃণা করাই পাপ। অভেদ-দর্শনই ধর্ম এবং ভেদ- দর্শনই পাপ।”স্বামীজী এই সংজ্ঞাটি নিয়েছেন ভারতের মাটিতে রচিত “মহাভারত, থেকে। পাপের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তিনি আমাদের সকলকে গুরু গোবিন্দ সিং হতে বলেছিলেন। আমরা যদি তা পারতাম তাহলে ভারতের মাটিতে এক পলকের জন্যও ধমীয়ি সাম্প্রদায়িকতা মাথা তুলে দীড়াতে পারত না। সাত চল্লিশের দেশ-ভাগ হত না। উদ্বান্ত সমস্যার সৃষ্টি হত না। আমাদের নেতাদের কপটতা বা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিতে হত না। তথাকথিত সাধু-সন্তরা ধর্মের নামে সাধারণ মানুষকে নিজ করে হিন্দুদের দুর্বল জাতিতে পরিণত করতে পারতেন না। একাত্তরে বাংলাদেশে ৩০ লক্ষ বাঙালিকে বেঘোরে প্রাণ দিতে হত না। ৩ লক্ষ মা-বোনকে ধর্ষিতা হতে হত না। ভাগ্যের পরিহাস, না আমাদের পূর্ব পুরুষের অজ্ঞতা জানি না, পরপীড়ন করাই যাদের অন্যতম প্রধান উদ্দেশ্য, তাদের চিহিত করার এতটুকু চেষ্টা করা হয়নি। আজও হচ্ছে না। বরং ইতিহাসের নামে 'অপ-ইতিহাস” পড়ানো হচ্ছে। এর ফল হয়েছে মারাত্মক। বাংলাদেশের ফরিদপুর জিলার একটি গ্রামে আমার জন্ম ১৯৭০-এর শেষে। একাত্তরের ২৫ মার্চ তৎকালীন পাক প্রেসিডেন্ট মি. ইয়াহিয়া খান দেশ রক্ষার নামে সার্বিক গণহত্যা শুরু করেন। আগস্ট থেকে শুরু করেন এক তরফা হিন্দু নিধন। শেখ মুজিবের হিসেবে ৩০ লক্ষ বাঙালি খুন হয়ে যায় এ বছর। তার মধ্যে ছিলেন অজাতশক্র গেরুয়াবসনধারী আমার ঠাকুর্দা। তার একমাত্র অপরাধ তিনি হিন্দু। পিঠে গুলির ক্ষত নিয়ে বাবা কোনো প্রকারে এদেশে আসতে পেরেছিলেন। কিন্তু এ ক্ষত শুকোবার আগেই তিনি আমাদের ছেড়ে চলে যান। লক্ষ লক্ষ হিন্দুর অবস্থা ছিল আরও করুণ। সেদিন ১ কোটি বাঙালি ভারতে এসে প্রাণ বীচান। তাদের মধ্যে মুসলমান ছিলেন কেন উদ্বাস্ত হতে হল 0 ২১

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।