Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পাঠাবার চেষ্টা করা হবে , তা তারা হিন্দু, মুসলমান, খৃষ্টান, বৌদ্ধ যা-ই হোক না কেন। পাকিস্তান বা বাংলাদেশে আমাদের মা-বোনেরা হাজার বার ধর্ষিতা হলেও ভারতে এসে আশ্রয় নিতে পারবেন না। অথচ জাতিসঙ্ঞের উদ্বাস্তু বিষয়ক শাখার বিধান অনুসারে উদ্বান্ত জনগণকে তাদের সমস্যার স্থায়ী সমাধান দিতে হবে। অনিচ্ছুক কোন উদ্বাস্তুকে তার জন্মভূমিতে ফেরত পাঠানো যাবে না। এ সব তথ্য অন্ধকার কুঠুরীতে বন্ধ রেখে ভারত সরকার ২০০৩-এ পাশ হওয়া নাগরিকত্ব বিল বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। ওদিকে মুজিব-তনয়া শেখ হাসিনা তাদের সংবিধানে বহাল রাখলেন “রাষ্ট্রধর্ম ইসলাম" এবং “বিস্মিল্লাহির রাহমানির রাহিম'। নিশ্চিতভাবে তিনি পাকিস্তানের পথে যাত্রা করলেন। গত ডিসেম্বরে সংখ্যালঘুদের শত্র/অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেবার নাম করে “দ্বি-জাতি তত্ত ভিন্তিক একটি আইন পাশ করে এ ধ্বংসাত্মক পথে যাত্রা করার প্রমাণ রাখলেন। নিছক চক্ষুলজ্জার কারণে ম্যাডাম হাসিনা সংবিধানে ধর্মনিপেক্ষতা শব্দটি ফিরিয়ে আনলেন । কিন্তু তিনি যেদিন ক্ষমতা হারাবেন সেদিনই বাংলাদেশ পুরোপুরি মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। ক্ষমতা না হরালেও পরবর্তী টার্মে তাঁকেই ধর্মনিরপেক্ষতা শব্দটি মুছে ফেলতে হবে। এ কথা আমাদের প্রধানমন্ত্রী, সোনিয়াজী কিংবা শ্রীমতী মমতা ব্যানাজীর বিন্দুমাত্র অজানা নয়। তবু সোনিয়াজী ঢাকা গিয়ে সেখ হাসিনার কাজকর্মকে সমর্থন জানিয়ে এলেন। গত ৬ সেপ্টেম্বর, ২০১১ তারিখে গেলেন প্রধামমন্ত্রী মনমোহন সিং। এমন একটি অবস্থায় আমাদের এই বই-এর তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যার জন্য আমরা উদ্বাস্ত হয়েছি, সেই ১৯৪৭-এর ভারত বিভাজনের মূল কারণ ব্যাখ্যা করা এবং বাংলাদেশ ও পাকিস্তানে যে সকল হিন্দু-বৌদ্ধ সহ অন্যান্য অমুসলমানরা নিশ্চিহ হয়ে যেতে বসেছেন তাদের দুর্গতির কথা পৃথিবীবাসীকে জানানো। আমরা সাধ্য মতো নির্ভুল তথ্য পরিবেশন করার চেষ্টা করেছি। তবু কারও কাছে যদি কোন প্রকার ভুল-ত্রুটি ধরা পড়ে তবে অনুগ্রহ করে জানাবেন। এই সংস্করণে তথ্য সংগ্রহ এবং প্রুফ দেখার কাজে বিশেষভাবে সাহায্য করেছেন সর্বশ্রী প্রকাশ চন্দ্র দাস, কমলা কাত্ত বণিক, অনিমেষ মেহতা, কুমারী যুঁই সাহা এবং শ্রীমতি রিনা চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে চির শুভার্থী হিসেবে আমাকে উৎসাহ যুগিয়ে আসছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, ড. দীনেশ চন্দ্র সিংহ, আাডভোকেট রত্রেশ্বর সরকার, আডভোকেট ব্রজেন্দ্রনাথ রায়, ডা. হরিপদ সিকদার, শ্রীমাণিকলাল রায়, শ্রীচঞ্চল দেবনাথ এবং আরও অনেকে তাদের কাছে খণ স্বীকার করছি এবং আস্তিক শ্রদ্ধাজ্ঞাপন করছি। নমস্কার সহ-_ ১২০১.২০১২ শ্রীদেবজ্যোতি রায় আমরা চাই এই বইটি ইংরেজী এবং হিন্দি সহ অন্যান্য ভাষায় অনূদিত হোক এ ব্যাপারে আগ্রহী ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি। যোগাযোগ- 98350996566 কেন উদ্বাস্তু হতে হল 2 ১৮

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।