১১-টি সংস্থার অস্তিত্ব স্বীকার করছে। এগুলো হল -_ (১) জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ; ২) শাহদাত-ই-আল হিকমা; (৩) জামায়াত- ই-আল তুরাত; €৪) হিজবুত তওহিদ; (৫) আল হারাকাত আল ইসলামিয়া; (৬) মারকাজুল আল ইসলামী; (৭) জামাতুল ফালাইয়া; (৮) তাওহিদী জনতা; (৯) বিশ্ব ইসলামী ফ্রন্ট; (১০) জুম্মাতুল আল-সাদাত ও €১১)শাহদাত-ই নবুয়ত। সন্ত্রাসীদের মধ্যে এরা চুনোপুটি। রাঘব-বোয়ালরা হচ্ছে __ ক) হরকতুল জিহাদ-ই-ইসলামী (বাংলাদেশ); খ) খতমে নবুয়াত; গ) জইসে মোস্তফা বাংলাদেশ; ঘ) আল জিহাদ বাংলাদেশ; ও) ওয়ার্লড ইসলামিক ফ্রন্ট ফর জিহাদ; চ) আল্লাহ্র দল প্রভৃতি । ছ) বাংলা ভাই; বের্তমানে কিছুটা স্তিমিত) এর সব কশট দলের উদ্দেশ্য মোটামুটি একই __ “সকল সার্বভৌমত্বের উপর আঘাত হেনে আল্লাহ্র সার্বভৌমত্ব প্রদর্শন। এদের সামরিক অঙ্গীকার হচ্ছে, আল্লাহ্র শক্তি ও ক্ষমতা প্রদর্শন করা, বাংলাদেশে ইসলামী হুকুমত চালু করা, যা কিছু ইসলাম বিরোধী, তা ধ্বংস করা ইত্যাদি। “আল জিহাদ বাংলাদেশ*-র দলীয় প্রধান ফজলুর রহমান আর ৩-টি (মোট ৪-টি) জঙ্গী সংগঠন মিলে ১৯৯৮-এর ২৩ ফেব্রুয়ারি ওসামা বিন লাদেনের সঙ্গে একটি যুক্ত ইশতাহারে স্বাক্ষর করে “ওয়ার্লড ইসলামিক ফ্রন্ট ফর জিহাদ" গঠন করেছেন। ১৯৯৯-এর জানুয়ারি পর্যন্ত বিন লাদেনের দেওয়া ২ কোটি টাকা ৪২১-টি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। এ সময় পর্যস্ত হরকতুল জিহাদ চট্টগ্রামের একটি ট্রেনিং ক্যাম্পে ২৫ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়েছে। (“একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়” এবং ৩.৯.২০০৩ তারিখে জাতীয় প্রেস ক্লাবে শাহরিয়ার কবিরের ভাষণ থেকে আমরা এ সব তথ্য সংগ্রহ করেছি।) গ্রন্থের পাণুলিপিটি প্রেসে পাঠাবার পূর্ব মুহূর্তে জানা গেল “হিযবুত তাহিরী” নামে একটি সন্ত্রাসী দলের সাহায্য নিয়ে হাসিনা বিরোধী মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে সামরিক -. অভ্যথান ঘটাতে যাচ্ছিল। এই খবরের সত্যাসত্য সম্পর্কে আমরা এখনো নিঃসন্দিহান হতে পারিনি । তবে আমাদের প্রধানমন্ত্রী ভালমানুষ মনমোহনজী আগাম বলে রেখেছেন, বাংলাদেশে তেমন কোনো ঘটনা ঘটলে ভারত শেখ হাসিনার পাশেই দীড়াবে। ঠিক এই সময় শেখ হাসিনার বিজ্ঞ অফিসারবৃন্দ মাষ্টারদা সূর্য্য সেন থেকে শুরু করে এই কলমচির মতো কাফেরদের জমি-জমা পাকা-পোক্তভাবে হজম করে নেবার আইন বানাতে ব্যস্ত। এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. উইনস্টন চার্চিলের বলা একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, হিন্দুরা যখন দর্শন চর্চায় ব্যস্ত থাকেন, মুসলমানরা তখন তরবারীতে শান" দেন। কেন উদ্বাস্ত্ব হতে হল 0 ১৭৪
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।