অপরের বিরুদ্ধে পরিচালিত কোন সামরিক চুক্তিতে আবন্ধ হবে না বা অংশগ্রহণ করবে না। চুক্তি সম্পাদনকারী উচ্চ মর্যাদা সম্পন্ন পক্ষদ্বয় একে অন্যের উপর আক্রমণ থেকেও নিবৃত্ত থাকবে এবং তাদের ভূখণ্ডে এমন কোন কাজ করতে দেবে না যাতে চুক্তি সম্পাদনকারী কোন পক্ষের প্রতিরক্ষার ক্ষেত্রে কোন ক্ষতি হতে পারে অথবা কোন পক্ষের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। অনুচ্ছেদ-৯ যদি কোন পক্ষ আক্রান্ত হয় বা আক্রমণের ভীতি প্রদর্শন হয় তাহলে উচ্চতম চুক্তিকারী কর্তৃপক্ষ আক্রমণকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত নিজেদের মধ্যে আলোচনায় বসবে যাতে আক্রমণের ভীতি দূরীভূত হয় এবং যদি কোন পক্ষ আক্রাত্ত হয় বা তার প্রতি আক্রমণের ভীতি প্রদর্শিত হয় তাহলে উচ্চতম চুক্তিকারী কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনায় বসবে ও এমন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে যাতে আক্রমণের ভীতি দূরীভূত হয় এবং তাদের দেশের শাস্তি ও নিরাপত্তা সুরক্ষিত হয়। পরিচ্ছোদ-১০ প্রত্যেক উচ্চতম চুক্তিকারী কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে ঘোষণা করছে যে, তারা কেউই অন্য কারো সঙ্গে, এমন কি কারো কাছে গোপনে বা প্রকাশ্যে কোন ব্যাপারে এমন কথা দেবে না যে বর্তমান চুক্তির সঙ্গে সংগতিহীন। পরিচ্ছেদ-১১ বর্তমান চুক্তিপত্রটি ২৫ বছরের জন্য সহি করা হচ্ছে এবং এই চুক্তি পরবর্তী কালে উভয় পক্ষের সম্মতিক্রমে পুনর্নবীকরণ করা যাবে। এই চুক্তিপত্র সহি করার তারিখ থেকে কার্যকরী হবে। পরিচ্ছেদ-১২ এই চুক্তিপত্রের কোন অনুচ্ছেদ বা অনুচ্ছেদ সমূহের অর্থ নিয়ে যদি ভিন্নমত দেখা দেয় তাহলে উচ্চতম চুক্তিকারী কর্তৃপক্ষ উভয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে বোঝাপড়ার মাধ্যমে দ্বিপাক্ষিক আলোচনা করে তার মীমাংসা করে নেবে। . এই চুক্তি স্বাক্ষরিত হল ১৯৭২ সালের ১৯ মার্চ । স্বাঃ ইন্দিরা গান্ধী, প্রধান মন্ত্রী স্বাঃ শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রী ভারতের পক্ষে প্রধান মন্ত্রী, নতুন দিল্লী, ১৯ মার্চ, ১৯৭২ ংলাদেশ সরকারের পক্ষে পুনঃ শেখ মুজিবের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই চুক্তির মূল্য দাড়িয়েছে কানাকড়িতে ; এটির স্থান হয়েছে মহাফেজ খানার বদ্ধ কুঠুরিতে। কেন উদ্বাস্ত্ব হতে হল 02 ১৭২
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।