সহ্য করেছেন। কিন্তু বিগত ৪১ বছরের মধ্যে এ ত্যাগের কিছুমাত্র স্বীকৃতি বা প্রতিদান পাননি তারা। শেখ সাহেবের দুঃখজনক মৃত্যুর পর থেকে হিন্দুদের দুর্গতি বহুমাত্রিক হয়েছে। ২০০১-এ বাংলাদেশের জাতীয় সংসদের অস্টম নির্বাচন অনুষ্ঠিত হয়। তার আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের যে নৃশংস ঘটনা ঘটেছে তা তৈমুর লঙ-এর গণহত্যাকেই স্মরণ করিয়ে দেয়। মাওলানা নাসিরুদ্দিন ওমর নামে একজন অতি বিদ্বান মুসলমান এসেছিলেন তৈমুরের সঙ্গে। তিনি জীবনে একটি চড়,ই পাখিও হত্যা করেননি । তৈমুরের নির্দেশে তিনিও ১৫ জন হিন্দুকে খুন করেছেন৷ (সহায়ক গ্রছ-৩৯; ৩/৪৩৬) পূর্বোক্ত নির্বাচনের পরে জামাত ও বিএনপি-র সন্ত্রাসীরা নারী ধর্ষণের যে রেকর্ড করেছে পৃথিবীর ইতিহাসে তার নিদর্শন পাওয়া কঠিন। - সম্প্রতি মুজিব-তনয়া শেখ হাসিনা কার্যত মোল্লাপন্থীদের কাছে আত্মসমর্পণ করে ইতিহাসের কলঙ্ক জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদের পদাঙ্ক অনুসরণ করে গত জুন মাসে (২০১১) ইসলামকে দেশের রাষ্ট্রধর্ম হিসেবে স্থায়ী স্বীকৃতি দিলেন। এ জিন্দেগীতে এর এতটুকু পরিবর্তন হবে না। ম্যাডাম সংবিধানের শুরুতেই রাখলেন “বিসমিল্লাহির রাহমানির রহিম", যা ধর্মভিত্তিক রাজনীতির ভিত্তিভূমি। এর ফলে মুসলমান না হয়ে হিন্দুদের ওখানে বাচার পথ প্রায় বন্ধ হয়ে গেল। স্বভাবতই হিন্দুরা ভারতে চলে আসতে চাইবেন। কিন্তু ভারত সরকার আগেই সে পথ বন্ধ করে রেখেছেন। প্রধানমন্ত্রী 'মনমোহনজী নিজে পাকিস্তান থেকে আগত উদ্বাস্ত। ২০০৩-এ. পার্লামেন্টে উদ্বাস্তদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু গত জুন মাসে শেখ হাসিনা যে ধ্বংসাত্মক পদক্ষেপ নিয়েছেন, সে সম্পর্কে এক ইঞ্চি মন্তব্য করেই ১০০ ইঞ্চি পিছিয়ে এলেন। ১৯৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে খুন হয়ে যাবার পরে মেজর জেনারেল জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা” ও “বাঙালী জাতীয়তাবাদ বাদ দিয়ে এবং “বিসমিল্লাহ্ ... যুক্ত করে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ও আদিবাসীদের বুঝিয়ে দিলেন যে, এ সংবিধান এবং এ দেশ তাদের নয়। শেখ হাসিনা একটু ঘুরিয়ে সেই কথাই বললেন। ২০০১-এর নির্বাচনের কয়েকদিন আগে থেকেই বাংলাদেশে অজস্র নারকীয় ঘটনা ঘটেছে। রাজশাহীর ১৭ বছর বয়স্কা রেখা রাণীকে ৮ জন বিএনপি ক্যাডার এক সঙ্গে ধর্ষণ করতে এলে রেখার মা শিপ্রারাণী ওদের পা জড়িয়ে ধরে মিনতি করেছিল, ' ... তোমরা একজন করে আস।' বিএনপি সরকারের শাসনে হিন্দুদের উপর সংঘটিত অত্যাচার সম্পর্কে মি. গাফ্ফার চৌধুরী লিখেছিলেন, “বর্তমান বাংলাদেশে যারা ক্ষমতাসীন তাদের অনেকেই সঙ্ঞানে দেশের পিতৃ-হত্যার অপরাধীদের সঙ্গে জড়িত এবং তাদের রক্ষক। মাতৃভূমিতে নারী নির্যাতন ও ধর্ষণের যে রেকর্ড তারা সৃষ্টি করেছে, তা প্রাচীন গ্রীসের রাজা ইডিপাসের মায়ের সঙ্গে সহবাস করার তুল্য পাপ।” (“দৈনিক স্টেট্সম্যান+, জুলাই ২০, ২০০৪, পৃ-৭) কেন উদ্বাস্ত হতে হল 0 ১৬
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।