পরিশিষ্ঠ- ১০ পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের দলিল (১৬ ডিসেম্বর, ১৯৭১) পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমাণু পূর্ব রণক্ষেত্রে ভারতীয় এবং বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক লেঃ জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ সম্মতি প্রদান করছেন। এই আত্মসমর্পণে বাংলাদেশে অবস্থানরত পাক বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্য, সকল আধাসামরিক এবং বেসামরিক অস্ত্রধারী সৈনিক অন্তর্ভূক্ত থাকবেন। এই সকল সৈন্য যে যেখানে যেভাবে আছেন সেইভাবে অস্ত্র পরিত্যাগ করবেন এবং তাদের নিকটস্থ জেনারেল অরোরার অধীনস্থ বাহিনীর নিকট আত্মসমর্পণ করবেন। এই দলিল স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমাণ্ড জেনারেল অরোরার আদেশাধীনে ন্যত্ত হবে। তার আদেশের বরখেলাপ আত্মসমর্পণ চুক্তি ভঙ্গের সামিল হবে এবং যুদ্ধের সর্বগ্রাহ্য নিয়মাবলী ও বিধি অনুযায়ী অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আত্মসমর্পণ চুক্তি ব্যাখ্যা সম্পর্কিত কোন সন্দেহের উত্তব হলে লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরার সিন্ধাত্তই চূড়াস্ত বলে গণ্য হবে। লেঃ জেনারেল অরোরা এই মর্মে পবিত্র আশ্বাস প্রদান করেছেন যে, যাঁরা আত্মসমর্পণ করবেন তাঁদের প্রতি জেনেভা চুক্তি অনুযায়ী যোগ্য সম্মান ও নিরাপত্তার নিশ্চয়ত্র দেয়া হবে। লেঃ জেনারেল অরোরার অধীন সেনাবাহিনীর সাহায্যে বিদেশী নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় এবং পশ্চিম পাকিস্তানের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা প্রদান করা হবে। জগজিৎ সিং অরোরা আমির আবদুল্লা খান নিয়াজী লেঃ জেনারেল লেঃ জেনারেল জিও সি এবং পূর্বাঞ্চলীয় ভারতীয় সামরিক আইন প্রশাসক, জোন-বি বাহিনী ও বাংলাদেশ বাহিনীর এবং পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চল সর্বাধিনায়ক। কমাণ্ডের সর্বাধিনায়ক। ১৬ই ডিসেম্বর, ১৯৭১। ১৬ই ডিসেম্বর, ১৯৭১। কেন উদ্বাস্তর হতে হল 2 ১৬৮
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।