লেখকের নিবেদন ২০০১-এর মার্চ মাসে আমাদের এই বই-এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব-তনয়া শেখ হাসিনা। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০০৫-এ। তখন ওখানে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া । তিনি হিন্দু নির্যাতনের ঘৃণ্য ইতিহাস সৃষ্টি করেন। আজ ২০১২-এ যখন তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং কংগ্রেস সভাপতি শ্রীমতী সোনিয়া গান্ধী । ষাটের দশকে বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে স্বাধীন করার চিস্তা-ভাবনা শুরু করেন শেখ হাসিনা তখন ছাত্র রাজনীতির গণ্ডির মধ্যে আবদ্ধ ছিলেন। তাও খুব হালকা ভাবে। শেখ সাহেব কিন্তু অনেক পোড় খাওয়া রাজনীতিবিদ। কোরান-হাদিস ও ইসলামের ইতিহাস না পড়লেও মুসলিম মানসিকতার কথা তিনি ভাল করেই জানতেন। তবুও শেখ সাহেব ধরে নিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হলে তার নিজন্ব মাওলানা ও মৌলভীদের দিয়ে কোরান ও হাদিসের এমন ব্যাখ্যা দিতে পারবেন যার ফলে অনাগত স্বাধীন বাংলাদেশে সব ধর্মের মানুষেরাই শাস্তিপুর্ণ ভাবে বসবাস করতে পারবেন। তার এই চিন্তাধারার প্রবল সমর্থক ছিলেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক বন্ধু বরিশালের শ্রীচিত্তরঞ্জন সুতার। ঘাটের দশকে শ্রীসুতারের সঙ্গে এ ব্যাপারে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। শ্রীসৃতার বলতেন, “কোরান ও হাদিসে কি লেখা আছে তা বড় কথা নয়; বড় কথা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। সরকার ইচ্ছে করলেই কোরান-হাদিসের ধর্মনিরপেক্ষ ব্যাখ্যা দিতে পারে।” কিন্তু এটা যে সম্ভব নয়, চিত্তবাবু সেদিন গুরুত্ব দিয়ে তা ভাবতে যাননি। বাংলাদেশের স্বাধীনতাকেই তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে । অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে শেখ সাহেব গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ -_ রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে এই চারটি নীতি সংবিধানে অস্তভুক্ত করতে সমর্থ হন। বিশ্বকবির “আমার সোনার বাংলা”-কে জাতীয় সঙ্গীত করতে পেরেছিলেন। শুধু তা-ই নয়, কোরানের মূল ত্ত্ত “আল্লাহ্ বা খোদা সর্বশক্তিমান” এই কথাটিও পরিহার করতে পেরেছিলেন। যে কোন দৃষ্টিতে এ সব এঁতিহাসিক ঘটনা । বাংলাদেশকে স্বাধীন করার কাজে শেখ সাহেব ভারত সরকারের সাহায্য নিয়েছিলেন। বঙ্গবন্ধু একাত্তরের অনেক আগে চিত্তবাবুকে তার প্রতিনিধি হিসেবে ভারতে পাঠিয়েছিলেন। প্রস্তুতির প্রথম লগ্ন থেকে চূড়ান্ত বিজয় পর্যস্ত চিত্তবাবু তার এঁতিহাসিক গুরুদায়িত্ব পালন করে গেছেন। যুদ্ধক্ষেত্রে অনেক হিন্দু ছেলে-মেয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। জনসংখ্যার অনুপাতে হিন্দুরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন ও নির্যাতন কেন উদ্বান্ত্ব হতে হল 2 ১৫
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।