Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কয়েক লক্ষ সংখ্যালঘু চলে আসেন ভারতে । আওয়ামী লীগ সমর্থক অনেক মুসল- মানও আসেন। তারা ফিরে যান। কিন্তু সংখ্যালঘুরা অনেকেই ফিরে যেতে ভরসা পাননি। এদিকে ভারত সরকার আপনাদের সুনাম রক্ষার উদ্দেশ্যে ১৯৭১-এর ২৫ মার্চের পরে এখানে চলে আসা বাংলাদেশীদের নাগরিকত্ব না দেবার নীতিতে অটল থাকেন। এর ফলে বাংলাদেশ থেকে ১৯৭১-এর আগে পরে আসা দেড় কোটির বেশি হিন্দু আজও এখানে রেল লাইনের ধারে, পথের পাশে, ঝিলের ধারে প্রায় মানবেতর জীবন যাপন করছেন। অথচ এদের মা-বাবা-দাদুর প্রাণ এবং ইজ্জতের বিনিময় বাংলাদেশের স্বাধীনতা এসেছিল। শ্রীমতি ইন্দিরা গান্ধী বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছিলেন, বাংলাদেশের গণতম্ত্র বিপন্ন, সেখানকার ১ কোটি বাঙালি ভারতে এসে আশ্রয় নিয়েছেন। আমার পক্ষে এদের ভার বহন করা সম্ভব নয়। ম্যাডাম, এ ১ কোটি বাঙালির মধ্যে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৫ লক্ষ ৪১ হাজার। হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ৯৪ লক্ষ ৫৯ হাজার। ১৯৭১-এ পাক বাহিনী এবং তাদের বাঙালি দোসর রাজাকার, আলবদরেরা যত মানুষ খুন করেছে, হিসেব করলে দেখা যাবে তাদের অধিকাংশ অমুসলমান। সুতরাং এ কথা বললে ভুল বলা হবে না যে, বাঙালি হিন্দু পুরুষ-মহিলার রক্ত এবং ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের বংশধর এখনো ওখানে যারা আছেন তাদের উপর আপনি কার্যত ইসলামী শাসন চাপিয়ে দিলেন, যার ফলে ১ কোটি ৬০ লক্ষ অমুসলমান প্রেধানত হিন্দু) কার্যত তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত হলেন। পৃথিবীর মধ্যে তারাই এখন বিপন্ন তম জনগোষ্ঠী । জানি না, কোথায় লুকিয়ে আছে এর মূল রহস্য। এই কাজের সমালোচকদের আপনি বলেছেন, জনগণের অনুভূতির কারণেই এ সব করছেন আপনি। না, ম্যাডাম, যুক্তির কষ্ঠি পাথরে আপনার এ দাবি টিকবে না। ইতিহাসে আপনি মৌলবাদীদের কাছে আত্মসমর্পণকারী হিসেবেই চিহ্চিত হবেন। আপনার দেশে আজ মসজিদ ও মাদ্রাসার সংখ্যা ৫ লক্ষের বেশি। এই সব মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ধর্মশান্ত্রের দোহাই দিয়ে প্রতিমা পুজারী হিন্দুদের অপবিত্র বলছে (কোরান-৯/২৮), পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জীব বলছে (কো-৮/৫৫), কাফের বলছে (কো-৫/৪৪) এবং আমাদেরকে ইসলাম, নবীজী এবং খোদার শত্রু বলা হচ্ছে কোরানের ২/৯৮ নং আয়াত অনুসারে । এরূপ অসংখ্য আয়াত আছে কোরানে । বিভিন্ন সময় (বিশেষভাবে ১৯৬৫ থেকে) আপনার পিতা তার হিন্দু সহকর্মীদের বলেছিলেন, কোরানের এই ব্যাখ্যা সঠিক নয়। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, স্বাধীন বাংলাদেশে আমি কোরানের সঠিক ব্যাখ্যা প্রচার করব। এই উদ্দেশ্য নিয়েই তিনি ঢাকায় ইসলামিক ফাউণ্ডেশন স্থাপন করেছিলেন। কিন্তু এ উদ্দেশ্য সফল হয়নি। বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র উপরোক্ত ব্যাখ্যাই চলছে। চরম ইসলামপন্থী মি. আইয়ুব খানের হাতে তৈরী 'শক্র সম্পত্তি আইন-১৯৬৫,- এর মূল বক্তব্য আপনি বহাল রাখলেন গত ২৯.১১.২০১১ তারিখে পাশ হওয়া নতুন কেন উদ্বাস্ত্ হতে হল 0 ১৪৯

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।