করার এতটুকু সুযোগ নেই কারও । ১৯৫০ থেকে আজ পর্যস্ত মৌলবাদী মুসলমানদের তাণ্ডবে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে যা" ঘটেছে, এখনও যা” ঘটছে এবং আগামীতে যা” ঘটতে যাচ্ছে তা” বর্ণনা করা হয়েছে এই গ্রন্থে। একদা পূর্ব ও উত্তর বঙ্গের হিন্দু ও বৌদ্ধরা নিজেদের শ্রমে ও অর্থে, বিদ্যায় ও বুদ্ধিতে, শিক্ষায় ও সংস্কৃতিতে বাংলাকে সোনার বাংলা করে গড়ে তুলেছিলেন। অথচ তীদের বংশধরগণ বিগত ৫৩ বছর ধরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করছেন। যাঁদের আত্মত্যাগে ভারত স্বাধীন হয়েছিল সেই সর্বত্যাগী স্বাধীনতা সংগ্রামীদেরও তৃতীয় শ্রেণির কয়েদী হিসেবে বন্দী করা হয়েছিল। এঁদের অপরাধ এঁরা হিন্দু, এঁরা পৌত্তুলিক। যারা বন্দী করেছে ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান শূন্য। ১৯৭১-এ লেখকের সামনেই তার আপনজনদের ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। এ ধরনের ঘটনা আবার ঘটে ১৯৭২-এ। শ্রীমতী তসলিমা নাসরিন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই ধরনের অত্যাচারের কথা কিছু কিছু লিখলেন। অমনি রে রে করে উঠল উভয় বাংলার মৌলবাদী শক্তি। এদের বিচারে বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচারের বর্ণনা “কষ্টকল্সিত'। এরা ভারতকে মুসলিম ভারত হিসেবে দেখতে চায়। মুখ বুঁজে রইল পশ্চিম বাংলার প্রগতিশীল বুদ্ধিজীবী সম্প্রদায়ের সিংহভাগ । বলা যায় বর্তমান বাংলাদেশের হিন্দু বৌদ্ধরা কৃষ্টিগতভাবে ধর্মান্তরিত হয়ে গেছেন। এর বিষময় পরিণতির কথা ম্মরণ করিয়ে দিয়েছেন শ্রীরায়। শ্রীরায় নিজেকে এঁতিহাসিক বলে দাবি করেননি। তিনি তার একক প্রয়াসের এই গবেষণাধর্মী গ্রন্থটি আগামী দিনের এঁতিহাসিকদের উদ্দেশে উৎসর্গ করেছেন। আমার বিশ্বাস এই গ্রন্থটি আগামী দিনের এতিহাসিকদের প্রয়োজন মেটাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শ্রীরায়ের এই প্রচেষ্টা ঘুমস্ত ভারতবাসীকে জাগ্রত করুক! আমি দেবজ্যোতিবাবুকে অজস্র সাধুবাদ জানাই। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। ১.১২-২০০০ স্বা. দীনেশচন্দ্র সিংহ (প্রথম সংস্করণ থেকে গৃহীত) “কেন উদ্বাত্ত হতে হল"র তৃতীয় সংস্করণ প্রকাশের শুভ লগ্নে আমি লেখক ও. প্রকাশককে আস্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ১০.০১.২০১২ দীনেশচন্দ্র সিংহ কেন উদ্বাস্তু হতে হল 0 ১৪
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।