Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পরিশিষ্ট-৩ বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে লেখা একটি খোলা চিঠি (পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ। 6-10911:100002))0-90-0) মাননীয়া প্রধানমন্ত্রী, বিগত ৫০ বছর ধরে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের মৌলবাদী অপশক্তির পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে ভারতে এসে আশ্রয় নিয়েছেন কয়েক কোটি হিন্দু এবং অন্যান্য অমুসলমান। তাদের মধ্যে দেড় কোটির বেশি মানুষ ভারতে নাগরিকত্ব কিংবা পুনর্বাসন না পেয়ে এক দুর্বিসহ অবস্থায় বসবাস করছেন। তাদের পক্ষ থেকে আপনার কাছে এই চিঠি লিখছি। এই চিঠির স্বাক্ষরকারী আমরা সকলেই পূর্ববঙ্গ থেকে এসেছি। ১৯৭৫-এর পরে বাংলাদেশের প্রাক্তন দুই রাষ্ট্রপতির কার্যকালের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের চেয়েও প্রিয় ১৯৭২-এর বাংলাদেশ সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অযৌক্তিক ও অমানবিক ভাবধারার অনুপ্রবেশ ঘটেছিল। আপনি এবং আপনার দল এর বিরুদ্ধে লাগাতার সংগ্রাম করে বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০৯-এ ক্ষমতায় ফিরে এসে এঁ অযৌক্তিক বিধান বিলুপ্ত করে ১৯৭২-এর পবিত্র সংবিধান ফিরিয়ে আনার জন্য বিশেষ কমিটি গঠন করেছিলেন। কিন্তু শেষ পর্যস্ত গত ৩০.৬.২০১১ তারিখে যেভাবে সংবিধান সংশোধিত হল তা দেখে আমরা অবাক হয়ে গেছি। শুধু আমরা নই, আপনার নিজের দেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতন্তপ্রিয় সুশীল সমাজ অবাক হয়ে গেছেন। সংখ্যালঘু সম্প্রদায় যারা বঙ্গবন্ধুর আদর্শ এবং আপনার মুখের দিকে চেয়ে ধর্মান্ধ মোল্লাদের শত অত্যাচার সহ্য করেও মাটি কামড়ে পড়ে আছেন তাদের কাছে এ সংবাদ বিনা মেঘে বজপাতের সমতুল্য। তাদের ক্ষোভ এবং বিক্ষোভ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। জনাব কবির চৌধুরী, জনাব মুনতাসির মামুন, জনাব আবদুল গাফফার চোধুরী, জনাব শাহরিয়ার কবির, শ্রী সি. আর. দত্ত, শ্রীরাণা দাস এবং প্রবাসী বাঙালিরা যে ভাষায় এর প্রতিবাদ করছেন আন্দোলনের ইতিহাসে তা অমূল্য সম্পদ হয়ে থাকবে। দুনিয়ার গণতন্তপরিয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ স্তম্ভিত হয়ে গেছেন আপনার সিদ্ধান্ত দেখে। | আপনি একদিকে বাহাত্তরের সংবিধানের চার স্তম্ভ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ ফিরিয়ে এনেছেন এবং সেই সঙ্গে ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন, “বিসমিল্লাহির রহমানির রহিম” শব্দত্রয় যুক্ত করেছেন এবং ধর্মভিত্তিক রাজনৈতিক কার্যকলাপ অবারিত করেছেন। এই ধরনের পরস্পরবিরোধী মতবাদের সংমিশ্রণ পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নেই। ১৯৪০ থেকে বর্তমান সময় পর্যস্ত এই উপমহাদেশের মুসলিম রাজনীতির ধারা পর্যালোচনা করলে দেখা যাবে, মুসলিম লীগ লক্ষ বার বলেছে, কোরান ও হাদিস মুসলমানদের প্রাণের চেয়েও কেন উদ্বান্ত হতে হল 2 ১৪৬

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।