ছিলেন মুগ্ডিত মস্তক ব্রান্মাণ। তাদেরকে হত্যা করা হয়। সমস্ত শহরে ও দুর্গগুলিতে অনেক বই পাওয়া গেছে। কিন্তু কোনও মানুষকে বাঁচিয়ে রাখা হয়নি। ফলে বইগুলির বিষয়বস্তু জানা যায়নি ।” এ বিষয়ে সমস্ত তথ্য একত্রিত করে ড. টিটাস তার উপসংহারে বলেছেন-__ “মন্দির ধ্বংস ও মূর্তি অপবিত্রকরণের ব্যাপারে অনেক তথ্য আমরা পেয়েছি। দেখা গেছে, মহম্মদ-বিন-কাশিম পরিকল্পিত ভাবে সিন্ধু প্রদেশ ধ্বংস করেছেন। কিন্তু মুলতানের একটি বিখ্যাত মন্দির তিনি ধ্বংস করেননি একমাত্র আর্থিক কারণে । কারণ এ বিখ্যাত মন্দিরে ভক্তরা বিগ্রহের উদ্দেশ্যে প্রচুর অর্থ উপহার দিতেন। কিন্তু নিজের অর্থলোলুপতা চরিতার্থ করার জন্য মন্দিরটির ক্ষতি না করে বিগ্রহের গলায় এক টুকরো গোমাংস ঝুলিয়ে দিয়ে তিনি তার বিদ্বেষকেই প্রকাশ করেছেন। “এ মন্দিরে এক লক্ষ তীর্থ যাত্রীর মিলিত হওয়ার রীতি ছিল; এক হাজার ব্রান্মাণ মন্দিরের সেবা ও ধনসম্পদ রক্ষার কাজে নিযুক্ত থাকতেন। মন্দিরের প্রবেশদ্বারে থাকতেন শত শত গায়ক ও নৃত্যশিল্পী । মন্দিরের ভিতরে ছিল খসখসে পাথরের স্তম্তসদৃশ বিখ্যাত লিঙ্গ! নক্ষত্রের মত উজ্জ্বল মূল্যবান প্রস্তরথচিত ঝাড়বাতির আলোয় মণিমানিক্যখচিত এটি ছিল অপূর্ব দ্যুতিময়। মন্দিরের প্রাঙ্গণে ব্রাহ্মণরা সমবেত হয়ে বিদেশী নাস্তিকদের ব্যঙ্গ করে বলতেন যে, প্রভু সোমনাথ তাদের ধ্বংস করে দেবেন। বিদেশীরা এর সব কিছু অগ্রাহ্য করে দেওয়াল টপকে ভেতরে গিয়ে মন্দির আক্রমণ করল। সেবকরা আকুলভাবে দেবতার কাছে মিনতি জানালেন; কিন্তু পাথরের দেবতা নির্বাক হয়ে রইলেন। তাদের বিশ্বাসের খেসারত দিতে গিয়ে পঞ্চাশ হাজার হিন্দু মৃত্যু বরণ করলেন। আর পবিভ্র বিগ্রহটি লুষ্ঠন করে নিয়ে গেল সত্যিকার বিশ্বাসীরা (মুসলমানরা)। সবচেয়ে বড় আকারের পাথরটিকে ভেঙ্গে এর টুকরোগুলি বয়ে নিয়ে গিয়ে বিজরীর প্রাসাদের শোভা বাড়ানো হল। মন্দিরের দরজাগুলি গজনীতে নিয়ে গিয়ে বসানো হল এবং বিগ্রহচুর্ণকারীদের উপহার দেওয়া হল লক্ষ লক্ষ পাউন্ড মূল্যের ধনসম্পদ।” (লেনপুলের “মেডিয়েতেল ইপ্ডিয়া", পৃ- ২৬) গজনির মামুদের এই কীর্তিকলাপ পবিভ্র এতিহ্যে পরিণত হল। মাহমুদের উত্তরসূরীরা এতিহ্যটি বিশ্বস্ততার সঙ্গে অনুসরণ করে গেছেন। ড. টিটাসের বক্তব্য অনুযায়ী ঃ “গজনির মামুদের অন্যতম উৎসাহী উত্তরাধিকারী মহম্মদ ঘোরি আজমীঢ় দখল করার সময় বহু মন্দিরের স্তম্ভ ও ভিত্তি ধ্বংস করে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সেখানে ইসলাম ধর্ম ও মুসলিম আইন চর্চার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। দিল্লি শহর ও শহর সংলগ্ন অঞ্চলকে মুর্তি ও মূর্তি উপাসকদের হাত থেকে মুক্ত করা হয়। অদ্বিতীয় খোদার সেবকেরা ঈশ্বরের বিভিন্ন মূর্তিসম্বলিত মন্দিরগুলিকে মসজিদে রূপাস্তরিতকরেন।” ভারতে পৌন্তলিকতা বিলুপ্তির চূড়ান্ত দায়িত্ব বর্তায় সম্রাট ওরঙ্গজেবের উপর । “মা আথির-ই-আলমগিরি' গ্রন্থের লেখক হিন্দু শিক্ষা-ব্যবস্থা এবং হিন্দু মন্দির ধবংসের ব্যাপারে ওঁরঙ্গজেবের প্রচেষ্টার বিবরণ দেন এ ভাবে __ “১৬৬৯ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ওঁরঙ্গজেব জানতে পারেন যে, থাট্টা, মুলতান এবং বিশেষত কাশীতে মূর্খ ব্রান্মণরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অর্থহীন তুচ্ছ কিছু গ্রন্থ নিয়ে কেন উদ্বাস্তু হতে হল 0 ১৩৮
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।