দুূলালের দিকে। তাতে সই করে দুলাল কর্মকার থানা থেকে বেরিয়ে আসে। থানা থেকে বের হওয়ার আগে আবু বকর জানিয়ে দেয় স্ট্যাম্পে সই করার পর দুলাল কর্মকারের বাড়ি জমি বাজারের দোকান সব কিছুর মালিক আবু বকর নিজে । দুলাল যেন তার বাড়ির দিকে না যায়। (পৃ ৯১-৯২) ১৪.৬.২০০৪ তারিখের “ভোরের কাগজ" পত্রিকায় প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ময়মনসিংহ জিলার তসরা গ্রামের জগদীশ চন্দ্র সরকারের কন্যা স্কুল ছাত্রী সাথী রানীকে মামুন ও রাসেল নামে দুই মুসলমান যুবক দিনের পর দিন উত্যক্ত করত। বাবা জগদীশবাবু মেয়েকে বিয়ে দেবার চেষ্টা করেন। কিন্তু এ বখাটেরা তাতে প্রবল বাধার সৃষ্টি করে। তখন সাথী রানী বাড়ীর পাশে মহাসড়কে গিয়ে রাতের আধারে একটি দ্রুতগামী ট্রাকের নিচে ঝাপিয়ে পড়ে আত্মহত্যা করে। এই আত্মহত্যার নেপথ্য কারণ প্রচার হতে থাকলে প্রভাবশালী মহলের হুমকির মুখে জগদীশবাবু রাতের অন্ধকারে ৮ সদস্য পরিবারের সকলকে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। (মায়ের ডাক, ১০.১.০৫, পৃ-২) ২০০১-এর নির্বাচনের আগে থেকেই প্রতিদিনই এই ধরনের অজশ্র খবর আসতে শুরু করে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য “বাংলাদেশ উদ্বাস্তু কল্যাণ পরিষদ'- এর ইটালগাছা রোড, কোলকাতা-৭৯) নেতৃত্বে ২০ নভেম্বর, ২০০১, মঙ্গলবার, কোলকাতা মহানগরীতে বাংলাদেশ থেকে আসা হাজার হাজার শরণার্থী এক ধিকার মিছিলে অংশ গ্রহণ করেছেন। পরিষদের আহুায়ক অধুনা প্রয়াত বিপদ ভঞ্জন বিশ্বাসের নেতৃত্বে ৫ জন কর্মকর্তা কোলকাতাস্থ ৮-টি বিদেশী দূতাবাসে (আমেরিকা, যুক্ত রাজ্য, কানাডা, জার্মানী, জাপান, ইটালী, রাশিয়া ও ফ্রান্স) “ম্মারক-লিপি" প্রদান করেন। একই ভাবে পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য শ্রীদেবজ্যোতি রায়ের নেতৃত্বে ৪ জন কর্মকর্তা বিভিন্ন পত্রিকার সম্পাদকদের কাছে স্মারক-লিপি প্রদান করেন। মিছিল শেষ হয় কোলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের সামনে গিয়ে। ওখানে প্রায় ২ ঘন্টা ধরে বিভিন্ন নেতা-কর্মী বক্তব্য রাখেন। তথ্যপূর্ণ ও মর্মম্পর্শী ভাষণে শ্রীদেবজ্যোতি রায় ডেপুটি হাইকমিশনারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ১৯৭১-এ এই উপ-দৃতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মি. হোসেন আলী ছিন্ন করে তৎকালীন বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। আজ ২০০১-এ অনুরূপ বীভৎস ঘটনা ঘটছে বাংলাদেশে । নারী নির্যাতনের ব্যাপারে কোথাও কোথাও ১৯৭১-কেও হার মানিয়েছে। আপনাদের দেশের মৌলবাদী অপশক্তি মা- বাবার সামনে যুবতী মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করছে। স্বামী, শ্বশুর-শাশুরীকে বেঁধে রেখে তাদের সামনে পুত্র -বধূকে ধর্ষণ করছে। আপনি কি এসব অস্বীকার করতে পারেন? কেন উদ্বাস্ত হতে হল 7 ১৩২
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।