Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তার সতের বছরের মেয়ে রেখা ছাড়া আর কেউ ছিল না। সন্ত্রাসীরা ঘরে ঢুকেই রেখার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলে সে চীৎকার দিয়ে মাকে জড়িয়ে ধরে। শিপ্রা আটজনের মধ্যে যে নেতা তার পা জড়িয়ে ধরে বলে, তোমরা আটজন মিলে আমার মেয়েকে করলে" রেখা বাঁচবে না। তোমরা একজন করে আস। ঘটনার বর্ণনা দিচ্ছিলেন শিপ্রা রাণী ঘোষ নিজে । হাসপাতালে শয্যাশায়ী তার ভাই নারায়ণ চন্দ্র ঘোষের পাশে বসে। তার ভাইয়ের বাড়ি আড়ানীর ঘোষ পাড়াতেই। নারায়ণের উপর হামলা করলে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু দর্পনা সিনেমা হলের সামনে গিয়ে হোৌচট খেয়ে পড়ে গেলে সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে। সেখানেই নারায়ণের পায়ের রগ কেটে দেয় জামাত শিবিরের সন্ত্রাসীরা । (পৃ-৫২) ১০। কলকাতায় রাহুল (সাংবাদিক) কথা বলে সিপিএমের বিমান বসুর সঙ্গে । মত আচরণ করা উচিত নয়। ... এ ব্যাপারে রাজনীতির কচকচানী করে দু'দেশের সম্পর্কের ক্ষতি করা উচিত না। (পৃ-৭৯) ১১। .... দুলালের মেয়ে অপণাঁ। ... (ভোলার চরফ্যাশনে) তেরো অক্টোবর রাতে অপর্ণা “জাতীয়তাবাদী ফুর্তি'র শিকার হয়। ভেঙ্গে খান খান হয়ে যায় দুলাল কর্মকারের স্বপ্ন । পূৃ- ৯০-৯১).....টাকায় নেবার আগের রাতেই সে আমাদের ছেড়ে চলে যায়। .... অপর্ণা বাড়ির উঠানে ক্ষতবিক্ষত দেহ নিয়ে বসা ছিল। গ্রামের মসজিদের ইমাম তার এক তালবেলামকে নিয়ে দুূলালের বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া পথ অতিক্রম করেছিল। অপর্ণার দিকেই চোখ পড়তেই “নষ্ট মেয়েমানুষ” বলে মাথার ছাতাটি নামিয়ে অপর্ণাকে আড়াল করে। ইমাম অপর্ণার মুখ দেখলে তার অজু চলে যাবে, পাপ হবে। অথচ ধর্ষণকারীদের মধ্যে ইমামের বড় ছেলে আবু বকরও ছিল। ওদের পাশবিক নির্যাতন, সিগারেটের আগুনের ছেঁকা পনেরো বছরের অপর্ণার সহ্য করা সম্ভব ছিল না। সে জ্ঞান হারিয়েছিল। কিন্তু ইমামের “নষ্ট মেয়েমানুষ” সম্বোধন তার চেয়েও বেশী কষ্টের মনে হল আপর্ণার কাছে। সে যে লাঠিতে ভর করে অসুস্থ শরীর টেনে বেড়াচ্ছিল তারই ওপর ভর করে ঘরে ফিরে গেল। ... পুরো বাড়িতে তখন কেউ নেই। দরজায় খিল এটে সে একটা দড়ি গলায় বেঁধে ঝুলে পড়লো । আর কোনদিন তাকে নষ্ট মেয়ে মানুষ কথাটি শুনতে হবে না।...... সেদিন রাতেই অপর্ণার সৎকার করা হয়। দাউ দাউ করে যখন আগুন অপর্ণার শরীর পুড়ে নিচ্ছিল এ সময় পুলিশ উপস্থিত। মেয়ের ময়না তদন্ত না করানোর জন্য দুলালকে মেয়ের খুনী সম্বোধন করে থানায় বেঁধে নিয়ে যায়। দুলাল পেছনে ফিরে মেয়ের চিতা দেখে আর চোখ মুছে। তিনদিন তাকে থানায় আটকে রাখা হয়। কোর্টে না পাঠিয়ে থানায় আটকে রেখে দুলালের সঙ্গে কথা বলে, দেন দরবার করে থানার পুলিশ, ইমাম পুত্র আবু বকর। দুলালের স্ত্রী মেয়ের ভবিষ্যতের কথা ভেবে যা কিছু সঞ্চয় করে রেখেছিল তার পুরোটা নিয়ে থানায় গেলে তা গ্রহণ করে আবু বকর একটা স্ট্যাম্প এগিয়ে দেয় কেন উদ্বান্ত্ব হতে হল 0 ১৩১

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।