Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

রকম কাকুতি মিনতি উপেক্ষা করে গণধর্ষণ করে। (পৃ-৩৯) ৬। চিতলমারী উপজেলার ...... এসব গ্রামগুলিতে নির্বাচনের পর ছ”দিন ধরে চলেছে লুট, হামলা, ধর্ষণ। কিন্তু তার পর থেকেই শুরু হয়েছে টাদাবাজি। প্রতিটি হিন্দু পরিবারের কাছ থেকে টাদা নিচ্ছে। চাদা নেওয়ার সময় বলে যাচ্ছে, আগামী পাঁচ বছর এদেশে থাকতে হলে নিয়মিত চাদা দিতে হবে। তা না দিলে বাড়ির মেয়েদের দিতে হবে। তাও না দিতে পারলে বসত বাড়ি, আবাদি জমি ছেড়ে দিয়ে সীমান্ত পেরিয়ে ওপারে চলে যেতে হবে। .... যারা চাদা দিতে অসমর্থ তারা বাড়িঘর ছেড়ে চলে গেছে। (পৃ-৩৯) ৭। সন্ধ্যায় দক্ষিণ বানিয়ারী গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন দেবলাল (ডাক্তার)। বাজারের হান্নান ফকিরের চায়ের দোকানের কাছ দিয়ে তিনি যখন পথ অতিক্রম করছিলেন কয়েকটি ছেলে তাকে ডেকে দীড় করায়। এই ছেলেগুলোকে সে প্রায়ই এই চায়ের দোকানে বসে থাকতে দেখেছে। নির্বাচনের প্রচারণার সময় তারা একদিন দেবলালের চেম্বারেও গিয়েছিল ধানের শীষে ভোট চাইতে। ছেলেগুলো পাগল সাজানোর মতো করে ডাক্তার দেবলালকে সেখানে ঘিরে ধরে নানাভাবে অপদস্থ করতে থাকে। এক পর্যায়ে তাদের একজন হুংকার দিয়ে বলে, একটা ব্রেড নিয়ে আয়, শালারা মালাউন নৌকায় ভোট দিছে। শুয়োরের বাচ্চারে আগা কাইট্রা মুসলমান বানাইয়া দেই। ছেলের বয়সী এই ছেলেগুলোর আচরণে ডাক্তার দেবলাল ভয় পেয়ে যান। যখন সত্যিই ওরা ব্রেড এনে দেবলালকে উলঙ্গ করতে চাইলো দেবলাল ডাকুয়া চিৎকার না দিয়ে পারেননি। তার চিৎকারে কেউ এগিয়ে আসেনি। এই দৃশ্য দেখতে লোকজন জড়ো হয়েছিল অনেক কিন্তু কেউ একটা কথাও বললো না। ... দেবলাল ... পানি চায়। .... কিন্তু তারা দেবলালকে পেশাব খাওয়াতে চায়। মনির নামের ছেলেটি বলে, "শালার মালাউনের বাচ্চাকে পেশাব খাওয়াইয়া দে। মুসলমানদের পেশাব খাইয়া হিন্দুরে পবিত্র কর । পেশাব ভর্তি একটি বাটি এনে দেবলালের মুখের সামনে ধরে। ... তা না গেলা পর্যস্ত ওরা দু'জনে দেবলালের মুখ চেপে ধরে রাখে। পেশাব খাওয়ানোর পর ছেলেগুলি ব্রেড ব্যবহারের সিদ্ধাত্ত বদল করে। (পৃ- ৪১) ৮। সাধনা দেবী জানায়, .... তার গলায় ছুরি ধরে নিজের ছেলের বয়সী যুবকরাই একে একে মহিলাকে ধর্ষণ করে। এই যুবকরাই নির্বাচনের আগের দিন তাকে ধানের শীষে ভোট দিতে বলে গিয়েছিল। .... অপর একটি ঘটনা ... মা ও মেয়ে এক ঘরে ঘুমিয়ে ছিল। ....ঘরের মুলিবীশের বেড়া কেটে এক যুবক ঘরে ঢোকে। তারা .... মেয়ের গলায় রামদা ঠেকিয়ে সেই ঘরে মা ও মেয়েকে পাশাপাশি ধর্ষণ করে। কাউকে এ ঘটনা জানালে হত্যা করার হুমকি দিয়ে ধর্ষণকারী চলে যায়। (পৃ- ৪২-৪৩) ৯। আড়ানীর ঘোষ পাড়ায় নারায়ণদের বাড়ি। গভীর রাতে এ পাড়ায় হামলা করে আটজন সন্ত্রাসী । নির্বাচনের আগে যারা ধানের শীষে ভোট চাইতে এসেছিল, এই আটজন শিপ্রা রাণী ঘোষের ঘরে ঢোকে দরজা ভেঙ্গে। ঘরে বিধবা শিপ্রা রাণী এবং কেন উদ্দাস্ত হতে হল 2 ১৩০

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।