|), 4৯০ 1. 73155 25 1৮. /১.১ 1101, 10), 10, 10. 1100 07010) 00770112010) 160 0০010 7৮165081151 /১1021108018]) 17381081)115081151 & 0110001)1$161101181 191722)2]), বর্তমান যুগে সুষ্ঠু গবেষণার অভাবই বিশেষ করে চোখে পড়ে। ব্রিটিশ সম্বন্ধে অনেক অপবাদই আছে। কিন্তু তারা যে এদেশবাসীকে মননের গবেষণায় উন্নীত করেছেন, সে সম্বন্ধে বোধ হয় কোন সংশয় নেই। উনবিংশ এবং বিংশ শতকে যে রেঁনেসাস এসেছিল, তার কৃতিত্ব মূলত ব্রিটিশদেরই | আজ তারা চলে গেছেন এবং সঙ্গে সঙ্গে আমাদের দেশে গবেষণারও ঘাটতি পড়েছে। অল্প যে কয়েকজন গবেষক এখনও বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে স্থান দেই আমি এ যুগের শ্রীদেবজ্যোতি রায়কে। শ্রীরায় যা" কিছু লেখেন তার পেছনে থাকে এঁতিহাসিক তথ্য। এরই মারফতে তিনি মননের যুক্তিতে সিদ্ধান্তে পৌঁছান। ফলে তার গবেষণালন্ধ তথ্যগুলি সিদ্ধান্তে এক নতুন মাত্রা যোগ করে। এই জন্যে আমি শ্রীরায়কে অগ্রণী বলে মনে করি। তিনিই নতুন যুগকে এই মন্ত্রে দীক্ষা দিতে পারেন। তাই আমার আবেদন রইল এই মর্মে যে নতুন যুগের মানুষ যেন এ মননের পথেই অগ্রসর হন এবং নতুন নতুন আবিষ্কারে এগিয়ে যেতে পারেন। গৈরিক, ১৮ কো-অপা. রোড স্বা. ভ. অনিল বিশ্বাস কলকাতা-৭০ “মহাত্মা গান্ধী ও তাহার উত্তরাধিকারীদের অদ্ভুত অসঙ্গত ও অস্বাভাবিক মুসলমান প্রীতি যে ভারতের বিশেষতঃ বঙ্গদেশ ও পাঞ্জাবের কি গুরুতর অনিষ্ট সাধন করিয়াছে __- একদিন ভবিষ্যদ্বংশীয়েরা তাহার বিচার করিবে।” __ প্রখ্যাত এতিহাসিক ড. রমেশ চন্দ্র মজুমদার । (বাংলাদেশের ইতিহাস, ৪র্থ খণ্ড, পৃ-৪৩৮) কেন উদ্বাস্ত হতে হল ১২
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।