Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

উপর এই নির্যাতন সেই দলেরও শীর্ষ নেতা বা নেত্রী আজ পর্যন্ত কোনও উপদ্রতত এলাকা সফর করেননি।” (পৃ- ৮৬ ও ৮৭) বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে হিন্দুরা । ..... যে বাংলাদেশের জন্য হিন্দু সম্প্রদায়ের এত ত্যাগ সেই বাংলাদেশ আজও তাদের বাসযোগ্য হয়নি। প্রতিনিয়ত তাদের দেশপ্রেমের পরীক্ষা দিতে হয়, আজও তাদের একাত্তরেব মত “গণিমতের মাল” হিসেবে বিবেচনা করা হয়। (পৃ- ৮৭) থানায় দশ ভাগের এক ভাগ অভিযোগও সবসময় নথিবদ্ধ হয় না। কারণ __ ১। বাংলাদেশের হিন্দুরা "৪৭-এর পর থেকেই নিজেদের বাসভূমিতে পরবাসীর জীবন যাপন করছেন। সদা সন্ত্রস্ত, বিপন্ন এই ধর্মীয় সম্প্রদায় চরম পরিস্থিতির শিকার না হলে থানায় বা পত্রিকায় অভিযোগ জানাতে চায় না, ... থানা বা প্রশাসন কখনও যদি সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয় আক্রান্তরা দ্বিতীয়বার দ্বিগুণ হামলার মুখোমুখি হয় এবং অনেক সময় পত্রিকাও বিচ্ছিন্ন সাম্প্রদায়িক খবর প্রকাশ করে না “সাম্প্রদায়িক সম্প্রীতি” বিনষ্ট হওয়ার আশঙ্কায়। পৃ-৯৩ বিএনপি-র কিছু কাগুজে হিন্দু সংগঠন আছে, যারা বলছে কোথাও কিছু ঘটেনি, ... কিন্তু তাতে কি মুছে যাবে শতাধিক প্রাণহানি, নারীর সন্ত্রমহানি, সীমাহীন শারীরিক ও মানসিক নির্যাতন, ধ্বংসযজ্ঞ ও ধনসম্পদ লুষ্ঠনের বেদনা, গ্লানি ও হাহাকার? পৃ-৯৪) বাংলাদেশের বিশিষ্ট নিবন্ধকার মি. সালাম আজাদের লেখা “এথনিং ক্লিনসিৎ (সহায়ক গ্রন্থ-২০) থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উল্লেখ করছি __ ১। গ্রামের ডাক্তারের ভূল চিকিৎসার কারণে .... দুই সন্তানের জননী শেফালীর বাম পা হাটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছিল।.... বার বছর ধরে এক পা নিয়েই চলেছে তার জীবন। সংসার, স্বামী সম্তান। সন্ত্রাসীদের একটি দল যখন নির্বাচনের পরদিন রাতে গ্রাম আক্রমণ করে তখন অনেকের সঙ্গে সে হাটু পানি ভেঙ্গে আশ্রয়ের সন্ধানে পালাতে চেয়েছিল। কিন্তু পানিতে নামতে গিয়ে বাম হাতে ধরা .... ক্রাচটিও, তখন হাত থেকে ছুটে পানিতে ভাসতে থাকে ।..... সে চিৎকার করে উঠে।.... শেফালীকে টেনে হেঁচড়ে নিয়ে যায় পাশের গাব গাছ তলায়। সেখানে লুটের মালামাল জমিয়েছিল সন্ত্রাসীরা । এখানেই পর্যায়ক্রমে তারা শেফালীর উপর ঝাঁপিয়ে পড়ে। সাত জনের কথা শেফালী মনে রাখতে পারে। এরপর সে জ্ঞানশূন্য হয়ে পড়ে । €পৃ- ৯-১০) ২। ইলশাকান্দি গ্রামের জাহাঙ্গীর মাতব্বরের হাতে ষাট হাজার টাকা তুলে দিয়েছে জাহাজমারা গ্রামের হিন্দুরা। সন্ত্রাসীরা এই গ্রাম লুট করে ক্ষান্ত হয়নি। তাদের দাবি টাদা। সেটা হতে পারে দৈনিক, সাপ্তাহিক, কিংবা মাসিক ভিত্তিতে। জাহাজমারা গ্রামের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেদের মধ্যে একটি কমিটি গঠন করে। এই কমিটি প্রতি মাসে গ্রামের হিন্দুদের থেকে চাদা তুলে ষাট হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবে বলে কথা দিয়েছে। প্রতি মাসে এই টাকা তুলে দিতে হবে জাহাঙ্গীর মাতব্বরের হাতে। ক্ষমতাসীন দলের সে এই এলাকার নেতা । একই সঙ্গে সন্ত্রাসীদেরও কেন উদ্বাস্ত হতে হল ০ ১২৮

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।