সফরে গিয়েছিলেন। তিনি কিন্তু উপরোক্ত অত্যাচার সম্পর্কে একটি শব্দও উচ্গারণ করেননি বলেই আমরা শুনেছি এবং প্রমাণও পেয়েছি। ) পার্বত্য চট্টগ্রামকে আদিবাসীশৃণ্য করার প্রক্রিয়া শুরু চিন, এ হয়েছে'৪৭-এর পর থেকে । (পৃ-৬০) সংখ্যায় কম, নিরীহ ৯০] হতে হচ্ছে। ভারতে মুসলমানরা সংখ্যালঘু হলেও সাম্প্রদায়িক হামলা হলে তারা রুখে দাঁড়ায়। কারণ, সেখানে তারা রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক শক্তি হিসেবে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের শক্ত জমিনের উপর দাড়িয়ে আছে। বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-স্বীষ্টান ও আদিবাসীদের পায়ের নিচে সেই জমিন নেই। (পৃ-৬১) (১৯৭১-এর) মুক্তিযুদ্ধের সময় কীভাবে জামাতে ইসলামী পাকিস্তানী হানাদার বাহিনীকে প্ররোচিত করেছিল মানব জাতির স্মরণ কালের ইতিহাসের নৃশংসতম গণহত্যা, নারী নির্যাতন ও যাবতীয় ধ্বংসযজ্ঞ সংঘটিত করতে, কিভাবে জামাতীরা স্বতঃপ্রবৃত্ত হয়ে রাজাকার, আলবদর, আলশামস বাহিনী গঠন করেছিল -_-ইতিহাসের এই অধ্যায়টি তিনি (বেগম খালেদা) তার বহু মূল্যবান শিফন শাড়ীর আচল দিয়ে ঢেকে দিয়েছিলেন। (পৃ-৬৩) ১৯৭১-এ ইয়াহিয়ার সামরিক জুস্তা এবং তাদের এদেশীয় সহযোগী জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ প্রভৃতি দল ইসলামের দোহাই দিয়ে যাবতীয় হত্যাকাণ্ড ও নারী নির্যাতন জায়েজ করতে চেয়েছে।.... একাত্তরের পরে যারা জন্মেছে তাদের গড়ে তোলা হয়েছে পাকিস্তানী ভাবধারায়। (তাদের) অধিকাংশ জানে না একাত্তরে কার বিরুদ্ধে কেন যুদ্ধ হয়েছিল, কারা ছিল শত্রু ও মিত্র। ..... স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার নৃশংসতম হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের বিচার না করার ইনডেমনিটি আইন।(১৯৭৫- এর) ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডকে ঘাতক ও তাদের সহযোগীরা আখ্যায়িত করেছে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে। (পৃ-৬৮-৬৯) বাংলাদেশকে পাকিস্তানে রূপাস্তরিতকরণ প্রক্রিয়ায় জেনারেল জিয়ার আমলে প্রায় দু' হাজার মুক্তি যোদ্ধাকে হত্যা করা হয়েছিল বিভিন্ন সময় জিয়াকে ক্ষমতাচ্যুত করতে চাওয়ার অভিযোগে । (পৃ-৭০) ... বেগম খালেদা জিয়ার চার দলীয় জোটের অন্যতম শরিক ইসলামী এঁক্যজোটের চেয়ারম্যান শায়খুল হাদীস মাওলানা আজিজুল হক তখন সাম্প্রদায়িক আগুন উস্কে দিয়েছিলেন এই বলে __- ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি নয় রক্ত ঢালতে হবে।' (পৃ ৮৬) “... “দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে ভোট দেবার অভিযোগে হিন্দুদের কেন উদ্বাস্তব হতে হল [0 ১২৭
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।