Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

জ। নির্বাচনের আগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সংগ্রাম কৃষ্ণ বণিকের ভান পা কেটে নেওয়া হয়। এ সব পাশবিক ঘটনা ঘটে যাবার আগেই বেগম খালেদা পবিত্র খোদার নামে শপথ নিয়ে - প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তার আগেই ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং ববীয়ান কমিউনিষ্ট কমরেড জ্যোতি বসু বেগম সাহেবাকে অভিনন্দন জানিয়ে রেখেছেন। প্রশ্ন জাগে, ভারত কি এতই অসহায় !! ১৪ অক্টোবর শাহরিয়ার কবিরের নেতৃত্বে কয়েকজন সাংবাদিক বাং কয়েকটি জায়গায় গিয়েছিলেন সরজমিনে তদন্ত করার জন্য। তাদের অভিজ্ঞতার কথা শুনুন কবির সাহেবের মুখেই __ (স. গ্রন্থ-১৩) “ ... স্বরাস্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, “সংখ্যালঘুর উপর হামলার বিষয় একটি বিশেষ দল ও বিশেষ সম্প্রদায় অতিরঞ্জিত করে বাজারে ছড়াচ্ছে।” (এ সব) তদস্ত করে দেখার জন্য ১৪ অক্টোবর আমরা ফেনী গিয়েছিলাম । ...... আমরা দু'টি বিষয়ে একমত হয়েছি। ... সাম্প্রদায়িক হামলা ও নির্যাতনের যে সব ঘটনা ঘটছে তার এক দশমাংশও পত্রিকায় ছাপা হচ্ছে না।” পৃ- ৫৩। ... সন্ত্রাসীরা এক দেড় মাস আগে থেকেই হুমকি দিচ্ছিল াদার জন্য। পরিবার প্রতি পাঁচ হাজার, দশ হাজার থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যস্ত। ... বৃহত্তর নোয়াখালি ও চট্টগ্রামের হিন্দুদের .... গালি দেওয়া হয় '্যাডা” বলে। সন্ত্রাসীদের হুমকির ভাষা সর্বত্র এক __ “টেয়া ন দিলে ড্যাডার গুষ্টিরে বাংলাদেশে থাইকতাম দিতাম ন। এর অর্থ টাকা না দিলে হিন্দুদের গুষ্টিকে বাংলাদেশে থাকতে দেব না। (পৃ-৫৪-৫৫) প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব গ্রহণের পর গত ১৯ অক্টোবর (২০০১) জাতির উদ্দেশ্যে তার প্রথম বেতার ভাষণে বলেছেন, “এ দেশের মুসলমান-হন্দু- বৌদ্ধত্রীষ্টানসহ সকল ধর্মের সকল আদিবাসী প্রতিটি মানুষই বাংলাদেশী । এই চমণকার ধমীয় সম্প্রীতির দেশে যারা সংখ্যালঘু শব্দটি ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মাঝে বিভক্তির দেয়াল তুলতে চায় তাদের বিষয় দেশবাসীকে আমি সতর্ক করে দিচ্ছি। ..... বাংলাদেশ সাম্প্রদায়িকতামুক্ত সম্প্রীতির দেশ।' ( পৃ৫৮-৫৯) (:২০০১-এর ১ অক্টোবর থেকে ৯২ দিনের মধ্যে বিএনপি এবং জামাতীরা ৮০ জন সংখ্যালঘুকে খুন করে, ৮১১ জনকে আহত করে। ধর্ষণ করে ২২৮ জনকে। তাদের মধ্যে সংখ্যালঘু মহিলার সংখ্যা ২২৫ জন। তাদের বয়স ৮ থেকে ৫০ বছর। বাংলাদেশে সংখ্যালঘুরা শতকরা ১০-এর কম। এই হিসেবে শতকরা ৯৮.৭ জন সংখ্যালঘু মহিলা ধর্ষিতা হয়েছেন।” খবরটি প্রকাশিত হয়েছে ১৭.০২.২০০২ তারিখের ঢাকার জনকন্ঠ” পত্রিকায়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রির প্রিন্সিপাল সেক্রেটারি তথা জাতীয় নিরাপতা উপদেষ্টা শীব্রজেশ মিশ্র অকৃটোবরের ২৬-২৭. তারিখে বাংলাদেশ কেন উদ্বাস্তব হতে হল 0 ১২৬

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।