৩। বাংলাদেশে র অষ্টম জাতীয় নির্বাচনের পরে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে একটি মূল্যবান ডকুমেন্ট (সংকলন) আমাদের হাতে এসেছে। নাম- 132176190651) :/৯ 20105816010 ০09৬০1 09110901091, 01101151160 105 82176180691) 111700-73010017151& 010150121 000001011, [754 | এই ডকুমেন্ট থেকে কিছু তথ্য তুলে ধরছি __ 'ক। ২০০১-এর ১ অক্টোবর নির্বাচন শেষ হতে না হতেই গৌরনদীর টাদসী গ্রামের ৫ মাসের গর্ভবতী সাবিত্রী দেবীকে মুসলিম মৌলবাদীরা গণ-ধর্ষণ করে। তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল তার সামনেই। পরবর্তী কয়েকদিনের মধ্যে আগৈলঝরা ইউনিয়ন কাউন্সিলের সদস্যা রেণুকা অধিকারী ধর্ষিতা হন। খ। নির্বাচনের ৭ দিন পরে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল রাতের অন্ধকারে সিরাজগঞ্জ জিলার উল্লাপাড়া থানার পূর্ব দেউলিয়া গ্রামের অনিল কুমার শীলের পরিবারের ওপর চড়াও হয়। অনেকের মধ্যে অনিলবাবুর ছোট মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী ১৫ বছর বয়সের পূর্ণিমা শীল চরমতম পাশবিক অত্যাচারের শিকার হয়। ধর্ষণ করে মৌলবাদী নরপশুরা। দুপ্ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় থানা কিন্তু ধর্ষণের মামলা গ্রহণ করেনি । মি. শাহরিয়ার কবিরের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" ২০০১-এর ২০ অক্টোবর পূর্ণিমা রানী সহ অনিলবাবুর পরিবারের কয়েকজন সদস্যকে ঢাকা প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে উপস্থিত করেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। গ। ৬.১.২০০২ তারিখে কক্সবাজার পৌর এলাকার সুজন বড়ুয়া নামে ২০ বছরের এক বৌদ্ধ যুবককে নৃশংস ভাবে খুন করে। ঘ। ১৬. ১১. ২০০১ তারিখে চট্টগ্রামের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ গোপাল কৃঞ্চ মুহুরিকে তার নিজের বাড়ীতে ঢুকে মাথায় গুলি করে খুন করে সরকারী সন্ত্রাসীরা । ও। নির্বাচনের ৯২ দিনের মধ্যে জোট সন্ত্রাসীদের হাতে বাংলাদেশে নিহত ৮০, ২,৮১১ এবং ধর্ষিতা হয়েছেন ২২৮ | সন্ত্রম হারানো নারীদের মধ্যে ২২৫ জনই সংখ্যালঘু, যাদের বয়স ৮ থেকে ৫০ বছর। (দৈনিক জনকষ্ঠ, ইন্টারনেট সংস্করণ, ১৭.২.২০০২) চ। সাতক্ষীরায় নবম শ্রেণির পড়ুয়া পুত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে পুত্রের সামনেই মাকে পালাক্রমে ধর্ষণ করেছে বিএনপির ৪ সন্ত্রাসী ক্যাডার। ছ। ২৬.১.২০০২ তারিখে বাউফলের কালিশুরিতে বিএনপির এক গুণ্ডা হাচান স্থানীয় ব্রজরঞ্জন দাসের কাছে ২০ হাজার টাকা টাদা চেয়ে না পেয়ে ঘটনার দিন রাতে হাচানের নেতৃত্বে ৮/১০ জন বিএনপি ক্যাডার ...... মা মনমোহিনী (৪৫)-এর পরনের কাপড় খুলে নেয় এবং ব্রজরঞ্জন দাসের ষোড়শী ও অষ্টাদশী দুই কন্যাকে শ্লীলতাহানি করে। (দৈনিক জনকন্ঠ, ইন্টারনেট সংস্করণ, ২৯.১.২০০২) কেন উদ্বাস্ত্ব হতে হল 0 ১২৫
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।