বৃষ্টি হয়, তার ছবি তুলতে এতটুকু ভুল করেন না, যে সাংবাদিকরা ইরাকে কোন দিন ক'জন মুসলমান মারা যান তার নিখুঁত ছবি তুলতে ভুল করেন না, তারা বাং মৌলবাদীদের দ্বারা যে সব বিধবা-সধবা-যুবতী বা নাবালিকা কুৎসিত ভাবে আক্রান্ত হন তাদের খবর পর্যন্ত রাখেন না। তবে বাংলাদেশে পরমতসহিষুঃ অনেক সাংবাদিক আছেন। তারা অনেক খবর এবং অনেক ছবি প্রকাশ করেছেন। বর্তমান বাংলাদেশের বুদ্ধিজীবীদের প্রধানত দু'ভাগে ভাগ করা যায় __ প্রতিক্রিয়াশীল ও প্রগতিশীল। প্রথম দল বিশুদ্ধ পাকিস্তানপন্থী এবং তারা বাংলাদেশকে একটি পরিপূর্ণ মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চান। প্রগতিশীল দলের মধ্যে অনেকেই সহিষুঃ। তারা চান, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বস্তু হোক; সমাজ বা রাষ্ট্রীয় জীবনে তার প্রতিফলন না ঘটুক। পরধর্ম সহিষু্তায় বিশ্বাসী কয়েকজন বিদগ্ধ বুদ্ধিজীবীর মতামত পরবর্তী পৃষ্ঠায় তুলে ধরছি। কেন উদ্বাস্ত্ব হতে হল 0 ১২৩
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।