শরীরের সব স্পর্শকাতর স্থানে কামড় দিয়ে এবং নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জখম করেছে। এখন তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। তাদের অপরাধ, নিজেদের উঠোন থেকে ধান চুরি যাওয়ার বিরুদ্ধে থানায় ডায়রী করেছিলেন। জেনকণ্ঠ ২১.১.০৫) দখলের একটি অভিনব ও মর্মান্তিক ঘটনার কথা জানালেন। জনৈক জগদীশ চন্দ্র আচার্য নামে ৫১ বছরের এক ব্যাংক কর্মী গত ১৮.২.০৪ তারিখে হাসপাতালে মারা যান বলে ২০.২.০৪ তারিখের ইন্তেফাক' পত্রিকায় খবর প্রকাশিত হয়। মৃত্যুর পরে একটি মৌলবাদী সংগঠন দাবি করে যে,কিছুদিন আগে জগদীশবাবু ইসলাম ধর্ম গ্রহণ করে বাবলু মিয়া নাম নেয় এবং জাহিরা খাতুন নামে এক মুসলিম মহিলাকে বিয়ে করে। সুতরাং, জগদীশবাবুর মৃত দেহ কবর দিতে হবে। স্থানীয় প্রশাসন (ডেপুটি কমিশনার) এই দাবি মেনে নেন। ফলে জগদীশবাবুর মৃতদেহ কবর দেওয়া হয়। জাহিরা বিবি লিখিত ভাবে দাবি জানায় যে, জগদীশবাবুর পরিত্যক্ত সব সম্পত্তির মালিক সে। রবীন্দ্রবাবুদের মতে হিন্দুদের সম্পত্তি গ্রাস করে বাংলাদেশকে হিন্দুশূন্য করার এটি একটি আত্তর্জাতিক ঘৃণ্য চক্রাস্ত। আগরতলার দৈনিক সংবাদ (১৬.১১.২০০১) পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, “.... নির্বাচনের পরদিন অর্থাৎ দুসরা অক্টোবর হামলা হয় (ভোলার চর অন্নদাপ্রসাদ গ্রামে)। হামলার আঁচ পেয়ে গ্রামের লোকজন আশ্রয় নিয়েছিলেন বাজার থেকে কিছু দূরে ধানক্ষেত ও জলাভূমি বেষ্টিত বেন্টন বাড়ীতে । আশ্রয় নেওয়া লোকদের অধিকাংশই নারী ও শিশু | রাতে হামলা শুরু হয়। আট দশটি দলে বিভক্ত হয়ে বি.এন.পি ও জামায়েতের সদস্যরা হিন্দু বাড়ীগুলিতে প্রথম হামলা শুরু করে। চারশত হিন্দু বাড়ী লুঠ হয়। বেন্টন বাড়ীতে আশ্রয় নেওয়া পঞ্চাশ (৫০) জন হিন্দু নারী গণধর্ষণের শিকার হন। ধর্ষণকারীদের মধ্যে ছিল রিক্সা চালক আকির মিঞা, পান ব্যবসায়ী মোসলে উদ্দিন, মস্তান কাসেম। এমন কি শিক্ষক ইয়াসিন ও উনার দুই পুত্র সেলিম ও বেলাল মিঞা ধর্ষণকারী হিসাবে চিহিত হয়েছে। পিতা দুই পুত্র সহযোগে হিন্দু মেয়েদের ধর্ষণ করেছে।” গত ১৭.১১.২০০৩ তারিখে চট্টগ্রাম জিলার বাঁশখালি থানার অন্তর্গত সাধনপুর গ্রামের একটি পরিবারের ৪ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ১-টি শিশু সহ মোট ১১ জন হিন্দুকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। মৃতরা হচ্ছেন _- ১। তেজেন্দ্র লাল শীল (৭০); ২। দেবেন্দ্র লাল (৭৫); ৩। বকুল বালা (৬০); ৪। অনিল (৪২); ৫। স্মৃতি রাণী (৩০); ৬। রুমি (১১); ৭। সোনিয়া ৭); ৮। কার্তিক (৪ দিন); ৯। বাবুটি (২৫); ১০। প্রসাদী (১৭); ও ১১। এ্যানি (১৫)। - বাঙালি দ্বারা বাঙালির উপর অত্যাচারের এই নৃশংসতা সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। এ ব্যাপারে ভারতের সাংবাদিকদের, বিশেষত বাঙালি সাংবাদিকদের নীরবতাও সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। যে সাংবাদিকরা ভিয়েতনামে কখন ক'ফৌটা কেন উদ্ধান্ত্র হতে হল 0 ১২২
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।