Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

একটি সমালোচনা শ্রীরবীন্দ্রনাথ রায় এম.এ., বি.টি., ডিপৃ:ই.এল.টি.(কল) প্রাক্তন প্রধান শিক্ষক বনমালিপুর প্রিয়নাথ ইন্স্টিটিউশন ডিচ্চ মাধ্যমিক) বারাসাত, উত্তর ২৪ পরগনা শ্রীদেবজ্যোতি রায় লিখিত “কেন উদ্বাস্ত্ব হতে হল” বইখানি আগ্রহভরে পড়েছি। উদ্বাস্ত হবার বেদনা রয়ে গেছে আমাদের অনেকের মনের গভীরে, এ বেদনা আমাদের জীবনকালে যাবার নয়।কিন্তু কেন, কার দোষে, কাদের সযত্ব-লালিত সংঘবদ্ধ চক্রান্তে চোদ্দ পুরুষের ভিটে-মাটি ছেড়ে ও-পার বাংলা থেকে এ-পার বাংলায় ভেসে আসতে হ'ল ছিন্নমূল তৃণখণ্ডের ন্যায় তার নেপথ্য সত্য তেমন করে জানা ছিল না। জানা ছিল, খবরের কাগজের কিছু ভাসা ভাসা কথা আর পলায়নী মনোবৃত্তি সম্পন্ন কিছু বুদ্ধিজীবীর (2) প্রলাপ-বাক্য-নিঃসৃত অর্ধসত্য। শ্রীরায়ের লেখা বইখানি তথ্য, সত্য, চোখের জলের নোনা স্বাদ, রক্তের লাল রঙ, তার বিকৃত গন্ধ, হৃৎপিণ্ডের কান্নার স্পন্দন __ সব যেন একত্রে উৎসর্গ করেছে জিজ্ঞাসু পাঠকদের উদ্দেশে । সুপরিকল্পিত সংঘবদ্ধ নারকীয়তা কাকে বলে, কাকে বলে অসহায় রক্ত মোক্ষণ সে-সবের কিছু অভিজ্ঞতা উদ্ধাস্ত্দের অনেকের আছে। সীমানা অতিক্রম করে এদিকে পৌছবার প্রাণাস্ত প্রয়াস এবং প্রতি পদে ওৎ পেতে থাকা হায়নার আগুনে চোখ, লালা-ঝরানো সুদীর্ঘ জিহা ও চকচকে ধরালো দাতের কথা অনেকের জানা আছে স্বচক্ষে দেখা সন্তানের চিতার আগুনের বীভৎস স্মৃতির ন্যায়। শ্রীরায় বহু পরিশ্রম করে নানা নেপথ্য সত্যের দলিল সংগ্রহ করেছেন এবং পৌছে দিয়েছেন পাঠকদের কাছে। তিনি কৃতজ্ঞতা ভাজন সকল মতের পথের ধর্মের সত্য-সন্ধানী মানুষের। শক্তের অপরাধে “দুই বিঘা জমি”-র উপেনের সর্বহারা হয়ে পথে নামার বেদনা ভাষা পেয়েছে রবীন্দ্রনাথের সোনার লেখনীতে, আর অসংখ্য উপেনের এবং তাদের প্রতিবেশীদের অমানুষিক নিগ্রহের কাহিনী ভাষা পেয়েছে শ্রীরায়ের ইস্পাতের কলমে। শহিদের আস্তমোৎসর্গ, অসংখ্য নারীর সম্মান, নর-নারী নির্বিশেষে বহু মানুষের জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ভয়ংকর অভিশাপ হয়ে উঠতে পারে মানুষের ধর্মান্ধতার পাপে তার অমর সাক্ষী শ্রীদেবজ্যোতি রায়ের বইয়ের তথ্যপঞ্জী। এ-সব তথ্য ও সত্যকে চ্যালেঞ্জ জানাতে পারলে সুখী হতাম! ৫. ৯. ২০০৫ & স্বা. রবীন্দ্রনাথ রায় শিক্ষক কেন উদ্বাস্তব হতে হল 70 ১১

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।