Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পশুদের লালসার শিকার হয় এবং পরে বাধ্য হয়ে ধর্মীস্তরিত হয়। কোথাও কোথাও স্বামী-পুত্র-মা-বাবা-ভাই-বোনদের সামনেই হিন্দু মেয়ে-বৌরা ধর্ষিতা হন। ৬ বছরের শিশু কন্যাদেরও রেহাই দেয় না ওখানকার পশুরা। ২০০১-এর ১ অক্টোবর থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রায় সব দৈনিক খবরের কাগজে এরূপ অজস্র মর্মান্তিক খবর ছাপা হয়েছে। আপনার সরকারের ভারপ্রাপ্ত আধিকারিকদের হাতে এর অকাট্য প্রমাণ আছে। আপনিও জেনেছেন নিশ্চয়ই। কিন্তু আপনার সরকার এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়নি । জানি না ভারতের বুদ্ধিজীবী মহল এ কলঙ্কজনক ঘটনা উপভোগ করছেন কিনা। ইতিহাসে এটি একটি মর্মাস্তিক ঘটনা হিসাবে চিহিত হয়ে থাকবে। মহাশয়, বিনীতভাবে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি এমন একটি এতিহ্যমণ্ডিত দেশের প্রধানমন্ত্রী যে দেশে নারী নির্যাতনকে কেন্দ্র করে একাধিকবার মহারণ সংঘটিত হয়েছে। মহোদয়, আমরা আপনাকে দেশ ভাগের প্রাকালে পাকিস্তানে আটকে পড়া হিন্দু- বৌদ্ধ-শিখ প্রভৃতি সংখ্যালঘুদের উদ্দেশ্যে তৎকালীন জাতীয় নেতৃবৃন্দের দেওয়া আশ্বাসবাণী তথা প্রতিশ্রুতির কথা স্মরণে আনতে বলছি। সেদিন বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন ভাষায় যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সারমর্ম হচ্ছে এই, ওখানকার হিন্দু- বৌদ্ধদের তাড়াহুড়ো করে এক্ষুণি ভারতে চলে আসার প্রয়োজন নেই। যখনই প্রয়োজন দেখা দেবে তখনই তারা চলে আসবেন। ভারতের দরজা তাদের জন্য খোলাই থাকবে। অনেক উদ্ধৃতি দেব না। ১৯৫০-এর ২০-২১ সেপ্টেম্বর ভারতের জাতীয় কংগ্রেসের ৫৬-তম অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয়েছিল, “...যে রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তন ঘটেছে তাতে যাদের কোন হাত ছিল না, তারা দুর্দশা কবলিত হয়ে পড়েছেন। তাদেরকে উৎপাদনশীল ও উপযুক্ত পেশায় কাজের সুযোগ দান সহ পুনর্বাসনের যথাযথ সুযোগ দেওয়া (ভারত) সরকারের দায়িত্ব ও কর্তব্য।” আমরা সবিনয়ে আর একটি তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে, ভারতীয় জনতা পার্টির অনেক নেতা ও কর্মী দীর্ঘদিন ধরে ঘোষণা করে আসছেন যে, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখরা ভারতে এসেছেন বা এখনও আসছেন যে কোন বিচারে তারা উদ্বাস্তু; কোনক্রমেই অনুপ্রবেশকারী নন। তারা ভারতে আশ্রয় পাবেন; নাগরিকত্ব পাবেন। মহোদয়, কেন্দ্রীয় সরকার ১৯৫৫-এ প্রণীত নাগরিকত্ব আইন সংশোধন করতে যাচ্ছেন (বিল নং ৩৯, ২০০৩)। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় অবৈধ আগন্তকদের সংজ্ঞা দিয়েছেন এ ভাবে __ “[119051 170169170 17752105 & (01615761 ৮109 1085 91006160 1100 [17018 _ (1) ৮/101)0008 ৬৪114 [02550901101 01161 02৬০1 0090101161115 810 50101. 01170] কেন উদ্বাস্ত হতে হল 2] ১১৫

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।