ঘ) পুলিশ বিভাগে ধময়ি সংখ্যালঘু আছেন ৩ শতাংশ, সেনাবাহিনী ও বি.ডি.আর.-এ ১ শতাংশের নিচে। সেনাবাহিনীর ২৭ জন মেজর জেনারেলের মধ্যে ১ জন মাত্র সংখ্যালঘু এবং ১০০ জন ব্রিগেডিয়ারের মধ্যে সংখ্যালঘু আছেন ২ জন। ও) পৃথিবীর বিভিন্ন দেশে ৪৬-টি পরিপূর্ণ দূতাবাস আছে। এদের মধ্যে একজন মাত্র হিন্দু রাষ্ট্রদূত আছেন নেপালে। ৮) ১৯৯১ সালে বিএনপি সরকার ও ২০০১ সালে বিএনপি নেতৃত্রাধীন জোট সরকারের ৭০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় কোন সংখ্যালঘু কেবিনেট মন্ত্রী নেই। ছ) বিগত ৫০ বছরে রাষ্ট্রক্ষমতার অংশীদার কোনো রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে কোনো সংখ্যালঘুকে মনোনয়ন বা নির্বাচন করা হয়নি। (সৃত্র £ ১০.১.২০০৫ তারিখের “মায়ের ডাক') আমরা গত ১ বছর ধরে জানার চেষ্টা করে আসছি যে, বর্তমানে বাংলাদেশে সামরিক ও বেসামরিক ক্ষেত্রে কত জন হিন্দু আছেন। কিন্তু তা জানতে পারিনি। বর্তমান হাসিনা সরকার এ তথ্য জানাবে না। প্রাবন্ধিক সালাম আজাদের সৌজন্যে আমরা জানতে পেরেছি, স্বাধীনতা লাভের পর আজ পর্যস্ত বাংলাদেশে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদে কোন হিন্দুকে নিয়োগ করা হয়নি। স্বাধীনতার পরে বিশ্ববিদ্যালয় সমূহের উপাচার্য, সহ- উপাচার্য এবং ট্রেজারারের পদে শতাধিক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে হিন্দু মাত্র একজন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কোনো গুরুত্বপূর্ণ পদে হিন্দুর উপস্থিতি নেই। জাতীয় পরিকল্পনা কমিশনের কোনো উচ্চপদে কিংবা কোনো মেডিক্যাল কলেজের প্রিক্সিপাল বা ভাইস প্রিন্সিপাল পদে এক জন হিন্দুকেও খুঁজে পাওয়া যাবে না। বড় মাপের সব ব্যাঙ্কের ম্যানেজার পদ মুসলমানদের জন্য সংরক্ষিত। এবারে (২০০৯) আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অবস্থার কিঞ্চিৎ উন্নতি হয়েছে। তবে তা সিম্ধুতে বিন্দু মাত্র। ভাষাস্তরে মুষ্টিভিক্ষা। উদ্ধাত্ত সমস্যা সমাধানের জন্য সর্বোৎকৃষ্ট পথ হচ্ছে বাংলাদেশ থেকে ধমীয়ি অত্যাচারের কারণে আগত হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ভারতের মাটিতে নাগরিকত্ব এবং পুনর্বাসন দেওয়া । আর একটি পথ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু বিনিময় করা। এ প্রস্তাব খুবই তাৎপর্যপূর্ণ। এ কথা যীরা আজ বলছেন তাদের মধ্যে আছেন এ যুগের কবি ও মনীষী ড. অনিল রঞ্জন বিশ্বাস (অধুনা প্রয়াত), চিন্তাবিদ শ্রীদেবজ্যোতি রায় এবং শ্রীশরদিন্দু মুখাজী। এই পথের কথাই বলে গেছেন ড . আম্বেদকর, ড. শ্যামাপ্রসাদ মুখাজী এবং ব্রৈলোক্য মহারাজ। আজ যে সকল বাঙালি ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অনুগ্রহ করে এই প্রসঙ্গটি ভেবে দেখবেন।, ভারতের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলসমূহ উদ্বাস্তদের কথা ভুলে গিয়েই খুশি আছে। অন্য দু'টো রাজনৈতিক দল আরও কয়েক ধাপ এগিয়ে গেছে। এ দল দু'টির নেতৃবৃন্দ এমন সব পরিকঙ্গনা নিয়েছেন যাতে কেউ কোনো দিন, বিশেষত নতুন কেন উদ্বাস্তু হতে হল 0 ১০৯
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।