আশিস বাণী ২০০১-এর শেষে “কেন উদ্বান্ত হতে হল"র প্রথম সংস্করণ আমি পড়ার সুযোগ পাই। গ্রন্থটি পড়ে লেখকের প্রতি আমার গভীর শ্রদ্ধা জন্মে। তার অনুসন্ধিৎসা এবং নিভীক প্রকাশভঙ্গি আমাকে মুগ্ধ করে। ১৮৮৫ থেকে শুরু করে আজ পর্যস্ত এই উপমহাদেশের সম্প্রদায়গত রাজনীতিতে বড় মাপের যে সব ঘটনা ঘটেছে, তার নির্যাস নিয়ে পূর্ববঙ্গের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের মাতৃভূমি ছেড়ে এসে ভারতে আশ্রয় গ্রহণ করার কারণ তিনি ব্যাখ্যা করেছেন। লেখক তথ্য সংগ্রহ করেছেন সবচেয়ে নির্ভরযোগ্য আকর গ্রন্থ থেকে। দ্বিজাতি-তত্ব ভিত্তিক ভারত-বিভাজনের অপরিহার্য অঙ্গ হিসেবে সেদিন উভয় দেশের মধ্যে সংখ্যালঘু বিনিময় হওয়া একান্ত উচিত ছিল। এ কাজ না করে তৎকালীন নেতৃবৃন্দ যে এতিহাসিক ভুল করেছিলেন তার মাশুল দিতে হচ্ছে পূর্ব-বঙ্গের অমুসলমানদের, বিশেষ ভাবে হিন্দু এবং বৌদ্ধদের । অমুসলমান, বিশেষত হিন্দু এবং বৌদ্ধ হবার অপরাধে প্রতিনিয়ত তাদের পাশবিক অত্যাচারে শিকার হতে হবে তা সেদিনের হিন্দু নেতারা হয়ত বুঝতে পারেননি । কিন্তু ১৯৪৬, ১৯৫০, ১৯৬৪, ১৯৭১, ১৯৯২ এবং ২০০১-এর পাশবিক ঘটনার কথা জেনেও কেন্দ্রীয় সরকার কেন নাগরিকত্ব সংশোধনী) বিল-২০০৩ পাশ করলেন তা বোঝা যাচ্ছে না। গ্রন্থটির দ্বিতীয় সংস্করণও পড়েছি। তৃতীয় সংস্করণের পাণ্ডুলিপি দেখেছি। বাংলাদেশের প্রয়াত ড. নীলিমা ইব্রাহিম, নিবন্ধকার সালাম আজাদ এবং অন্যান্যদের লেখা উদ্ধৃত করে লেখক ওখানকার নিম্পাপ মানুষদের ওপর মৌলবাদীদের পাশবিক অত্যাচারের যে বর্ণনা দিয়েছেন তা পড়ে অনেকবার কেঁদেছি। বারবার মনে পড়েছে ভারত সেবাশ্রম সঙেঘর প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজীর কথা । মহাপ্রয়াণের আগে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, বাঙালি হিন্দুরা আমার কথা শুনল না। আমি চারিদিকে রক্ত দেখতে পাচ্ছি। এর ৭ বছরের মধ্যে কলকাতা, নোয়াখালী এবং ভারতের বিভিন্ন স্থানে রক্তশ্বোত বইতে শুরু করে। ফলে ১৯৪৭-এ ভারত ভাগ হয়ে যায়। পাকিস্তানের উভয় অংশ থেকে উদ্বাস্তু শ্বোত আসতে থাকে । পরবর্তী ঘটনা-দুর্ঘটনা অনেকেই জানেন। যারা বিশদ ভাবে জানতে চান, তারা এই গ্রন্থটি পড়বেন। নতুন প্রজন্মকে বলব, তোমরা অবশ্যই এই গ্রন্থটি পড়বে। মনে রেখো আত্মরক্ষার প্রথম দায় আমাদের নিজেদের । এ ব্যাপারে আমাদের পূর্বপুরুষেরা অনেক ভুল করেছেন। সেই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। পরিশেষে লেখক শ্রীদেবজ্যোতি রায়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দীর্ঘায়ু হোন; তার সৃষ্টি অব্যাহত থাকুক। ্বা. স্বামী প্রদীপ্তানন্দ জানুয়ারি ১০, ২০১২ অধ্যক্ষ, ভারত সেবাশ্রম সঙঘ বেলডাঙ্গা, মুর্শিদাবাদ কেন উদ্বাস্ত্র হতে হল 0 ১০
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।