Keno Udbastu Hote Holo
/ ১৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আওয়ামী লীগ বা অন্য যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশ থেকে ধর্মনিরপেক্ষতাকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। বাংলাদেশে অন্যান্য স্কুল সমূহেও নবম ও দশম শ্রেণির মুসলমান ছাত্র-ছাত্রীদের ইসলাম ধর্ম শিক্ষার উদ্দেশ্যে ইসলাম শিক্ষা” নামে একটি বই পড়ানো হয়। এই বই- এর (১৯৯৪ সংস্করণ) ১৯৬ নং পৃষ্ঠায় বলা হয়েছে “ইসলামের দৃষ্টিতে সকল মুসলমান নাগরিক একে অপরের ভ্রাতা স্বরূপ ।” ১৯৭ নং পৃষ্ঠায় বলা হয়েছে যে, “ইসলামী রাষ্ট্রে নাগরিকদের প্রধানতঃ দু'ভাগে ভাগ করা হয়; যথা __ ক) মুসলিম নাগরিক এবং খ) অমুসলিম নাগরিক এই বই-এর ১১ থেকে ১৪ নং পৃষ্ঠায় শির্ক বা শের্কে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শির্ক বা শের্কে বলতে বুঝায় সৃষ্টিকর্তার সঙ্গে অন্য কোন দেব দেবীকে শরিক করে উপাসনা করা। মুসলিম ধর্মশান্ত্র বলছে, “লা- শরীক আল্লাহ্‌* অর্থাৎ আল্লাহ্‌র কোন শরিক বা অংশীদার নেই। যদি কেউ আল্লাহ্‌র কোন শরিক বা অংশীদার কল্পনা করে তবে তা” হবে একটি অমার্জনীয় অপরাধ। এই শির্কের মত অমার্জনীয় অপরাধ থেকে যারা মুক্ত থাকবে, তাদের জন্য রয়েছে অভাবিত পুরস্কার। মৃত্যুর পর তারা স্বর্গে যাবেই, তা ইহজগতে তারা যত ঘৃণ্য অপরাধ (অবৈধ যৌন সংসর্গ বা চুরি) করুক না কেন। হাদিসে বর্ণিত এই বিধানের কথা আমরা আগেই উল্লেখ করেছি। খৃষ্টানরা যীশুকে ঈশ্বরের পুত্র বলে মনে করেন। তাই কোরানের ৫/৭২-৭৩ নং বিধানের দোহাই দিয়ে আলোচ্য পুস্তকে খৃষ্টানদেরকে সরাসরি “কাফের” বলে ঘোষণা করা হয়েছে। হিন্দুদের ঈশ্বর ধারণা এবং উপাসনা পদ্ধতিকে রাজদ্রোহিতার মত অপরাধ বলে চিহ্তত করা হয়েছে। এখানে আমরা এই বই (ইসলাম শিক্ষা?) থেকে উদ্ধাতি দিচ্ছি-_ “আরেক দল চিস্তা করে যে, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, এর পালনকর্তা আরেকজন ও প্রলয় কর্তা আরেকজন। এ ভাবে তারা তিন সম্তাকে মাবুদ ধারণা করে শির্ক করে। শির্কও কুফরের ন্যায় ভীষণ অপরাধ ।”...... “শির্কের অপরাধ যে কত মারাত্মক এ সম্বন্ধে আল্লাহ্‌ পাক ঘোষণা করেছেন যে, শির্ক কখনও মার্জনীয় নয়। কুরান মজীদে বলা হয়েছে “নিশ্চয়ই আল্লাহ্‌ পাক তার সাথে শরিক করার গুনাহ পোপ) ক্ষমা করবেন না, তা' ব্যতীত যে কোন গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন।” (কো-৪/১১৬)” শির্ক নামক মহাপাপ থেকে মুক্তি পাবার একটি পথ বর্ণিত হয়েছে এ বই-এর ১৪ নং পৃষ্ঠায়। পথটি হল এই, “আল্লাহ তালার প্রতি আনুগত্য প্রকাশ করে তার বিধি নিষেধ পালন করা কর্তব্য।” এই বাক্যের সহজ অর্থ হচ্ছে - অমুসলমানরা ইসলামধর্ম গ্রহণ করে ইসলামের বিধি বিধান মেনে চললে শির্কের মত মহাপাপের হাত থেকে মুক্তি পেতে পারে। জনাব গোলাম আযমের লেখা অনেকগুলো বই আছে বাংলাদেশে । বইগুলো কেন উদ্বাস্ত হতে হল 2 ১০০

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।