Keno Udbastu Hote Holo
/ ١٧٨
📝 نص 📖 PDF

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কিছুটা অগ্রগতি হলেও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক” ভিতটি এই সরকার এখনও সুদৃঢ় করার মত অনুকূল পরিবেশ তৈরী করতে পারেনি। এই গ্রন্থের লেখক শ্রীদেবজ্যোতি রায় তার প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে বিভিন্ন সুত্র থেকে তথ্য সংগ্রহ করে দুই পর্যায়ের উদ্বান্তদের করুণ অবস্থার বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন। আলোচনার সুবিধার জন্য উদ্বাস্তর আগমনের ক্রোতধারাকে তিনি চার ভাগে ভাগ করেছেন। কেন পূর্ব পাকিস্তান থেকে এবং পরে বাংলাদেশ রাষ্ট্র থেকে ধমীয় সংখ্যালঘুরা তীদের মাতৃভূমি থেকে বিতাড়িত হলেন তার চিত্রটি “সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী” নিয়ে তুলে ধরেছেন শ্রীরায়। দেশভাগের ফলে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এই গ্রন্থটি সে সম্পর্কে স্বচ্ছ ধারণা করতে সহায়তা করবে। ১৯৪৭ সালে দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবনে যে বিপর্যয় নেমে এলো তার কোন প্রামাণ্য ইতিহাস এখনও রচিত হয়নি, লেখা হয়নি কোন উল্লেখযোগ্য উপন্যাসও। অধ্যাপক প্রফুল্ল কুমার চক্রবর্তীর "৬৪751781191 হল একমাত্র তথ্যভিত্তিক গবেষণা গ্রস্থ। এই বই থেকে আমরা উদ্ধান্তর জীবনের বেদনা ও সংগ্রামের একটি ছবি পাই। শ্রীমতী তসলিমা নাসরিন রচিত “লজ্জা” ও “ফেরা, উপন্যাস দু'টোতেও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের এক করুণ চিত্র পাওয়া যায়। দেশভাগের পর বায়ান্নটি বছর আমরা অতিক্রম করেছি। আমরা কি এই আশা করতে পারি না, দুই বাংলার কোন না কোন শক্তিশালী লেখক দেশভাগের ট্রাজেডি তুলে ধরবেন? শ্রীদেবজ্যোতি রায়ের লেখা এই গ্রন্থটি পড়তে গিয়ে বার বার এই প্রশ্নটি আমার মনে এসেছে। উদ্বাস্তু সমস্যা সম্পর্কে যারা জানতে চান, তারা নিঃসন্দেহে শ্রীরায়ের গ্রন্থটি পড়ে লাভবান হবেন। ১ ডিসেম্বর, ২০০০ অমলেন্দু দে কলিকাতা ভাইস প্রেসিডেন্ট এশিয়াটিক সোসাইটি (প্রথম সংস্করণ থেকে গৃহীত) “দাঙ্গা হয় দুই পক্ষে । কিন্তু এখানে এক পক্ষ নীরব থেকেছে। মার খেয়েছে। পালিয়ে বেড়িয়েছে। অপর পক্ষ মেরেছে। এক সম্প্রদায়ের উপর অপর সম্প্রদায় হামলা করেছে। হিন্দু সম্প্রদায় মার খেয়েছে মুসলিম সম্প্রদায়ের মৌলবাদী গোষ্ঠীর হাতে ।. বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনাকে কোন অবস্থাতেই সাম্প্রদায়িক দাঙ্গা বলা সঙ্গত নয়। সান্প্রদায়িক হামলা, সাম্প্রদায়িক নির্যাতন বলাই যৌক্তিক ।” __ মি. সালাম আজাদ। (সহায়ক গ্রন্থ -২০?) কেন উদ্বান্ত হতে হল 2 ৯

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.