Contents সূরা আন‘আম ৯৯ কথা অধিক ভীতি প্রদর্শন ও তাকিদ করণের নিমিত্ত বলা হইয়াছে। নতুবা ইহার পূর্বাংশ আয়াতের নিষিদ্ধতার মধ্যেই ইহার নিষিদ্ধতা শামিল রহিয়াছে। বুখারী ও মুসলিম শরীফে ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন : “কোন মুসলমান যতক্ষণ আল্লাহ্ এক ও অদ্বিতীয় এবং আমি তাহার রাসূল বলিয়া সাক্ষ্য দেয়, তাহাকে হত্যা করা বৈধ নয় । তবে তিনটি কারণে বৈধ হইতে পারে। ১. যে বিবাহিত হইয়া ব্যভিচার করে। ২. কোন লোককে যে অন্যায়ভাবে হত্যা করে। ৩. এবং যে ইসলাম ধর্মকে অস্বীকার করিয়া মুসলিম জামাআত হইতে বিচ্ছিন্ন হইয়া যায় । মুসলিম শরীফে এই হাদীসটি নিম্নরূপ বর্ণিত পাওয়া যায় : Ss uN ot SHY SH * সেই আল্লাহ্র শপথ যিনি ব্যতীত আর কোন মা ্ই। কন নর বৈধ নয় .......) ৷” আ'মাশ (র) ইবরাহীমেরসূত্রে, তিনি আসওয়াদের সূত্রে আয়িশা (রা) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। ba আবু দাউদ ও নাসাঈ আয়িশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন: “তিনটি কারণ ব্যতীত কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। ১. বিবাহিত লোক ব্যভিচার করিলে রজম (পাথর নিক্ষেপ) করিতে হইবে। ২. কোন লোক ইচ্ছা পূর্বক কাহাকেও হত্যা করিলে তাহাকেও হত্যা করিতে হইবে । ৩. কোন লোক ইসলাম ধর্ম পরিত্যাগ করিলে এবং আল্লাহ্ তা'আলা ও তাহার রাসূলের সাথে যুদ্ধ করিলে তাহাকে হত্যা বা শূলদণ্ড অথবা দেশ হইতে বিতাড়িত করিতে হইবে ৷” হাদীসের এই ভাষা নাসাঈ হইতে গৃহীত । আমীরুল মু'মিনীন উসমান (রা) বিদ্রোহিগণ কর্তৃক গৃহে অবরুদ্ধ থাকাকালে বলিয়াছেন : আমি মহানবী (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনটি কারণ ব্যতিরেকে কোন মুসলানকে হত্যা করা বৈধ নয়। সেই কারণ হইল : ১. ইসলাম গ্রহণ করার পর কোন লোক কাফির হইলে; ২. বিবাহিত হওয়ার পর ব্যভিচার করিলে এবং ৩. কিসাস ব্যতীত কোন লোককে হত্যা করিলে । অতএব আমি আল্লাহ্র নামে শপথ করিয়া বলিতেছি যে, জাহিলী যুগ এবং ইসলামী যুগের কোন কালেই আমি ব্যভিচার করি নাই । তেমনি আল্লাহ্ তা'আলার হিদায়েত লাভ করার পর তাহার দীন হইতে বিচ্ছিন্ন হওয়ার কখনও আশা করি নাই । তাহা ছাড়া কোন-লোককেও হত্যা করি নাই । সুতরাং তোমরা আমাকে কি অপরাধে হত্যা করিবে” ? এই হাদীসটিকে ইমাম আহমদ, ইমাম তিরমিযী, নাসাঈ ও ইবন মাজা (র) বর্ণনা করিয়াছেন ইমাম তিরমিযী ইহাকে ‘হাসান’ বলিয়া আখ্যায়িত করিয়াছেন। হাদীস শরীফে জিনশ্মী ও আমান গ্রহণকারীকে হত্যা সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা ও ভীতি প্রদর্শন রহিয়াছে বুখারী শরীফে আবদুল্লাহ্ ইবৃন উমর (রা) হইতে মারফু সনদে বর্ণিত আছে যে, মহানবী (সা) বলিয়াছেন : + Ge ual me cp 25 2 ols EL Sl Cr 0 ols J “যে লোক চুক্তিবদ্ধ কোন জিন্মী নাগরিককে হত্যা করিবে সে জান্নাত তো দূরের কথা, উহার ঘ্রাণও পাইবে না । অথচ উহার ঘ্রাণ চল্লিশ বৎসর ব্যবধানের দূরত্বে থাকিয়াও পাওয়া যাইবে।”
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।