Contents ৯৮ } তফসীরে ইব্ন কাছীর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হইল যে, তোমাদের জীবিকাও আমার প্রদত্ত । সুতরাং আমিই যখন সকলের জীবিকার জন্য দায়িতৃশীল তখন ভয়ের কোনই কারণ নাই । তাই সন্তানদিগকে তোমরা হত্যা করিও না । আলোচ্য ৮; ৮, ৫৬ ০/৫5 ৬ ১[%)৷৮,% 3, আয়াতাংশের মর্ম হইল, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্বপ্রকার অশ্লীলতা ও লজ্জাহীন কাজ হইতে বিরত থাক । উহার কাছেও যাইও না। যেমন আল্লাহ্ পাক আল-কুরআনের অন্যত্র বলিয়াছেন : 1 =! Tr Cn Nl, us Ab ew EEE ES > NE SAL YC adit ETE bh GEL a TE Cal 03 “হেনবী! তুমি রাত আমার প্রতিপালক প্রকাশ্য অপ্রকাশ্য সকল অশ্লীলতাকে নিষিদ্ধ করিয়াছেন। তেমনি সত্যের পরিপন্থী সর্বপ্রকার পাপ, অবাধ্যতা ও বিদ্রোহকেও নিষিদ্ধ করিয়াছেন । পরন্তধু তোমরা আল্লাহ্র সাথে এমন কোন বস্তুকে শরীক করিবে না যে সম্পর্কে আল্লাহ্ কোন দলীল প্রমাণ অবতীর্ণ করেন নাই । তিনি আরও নিষিদ্ধ করিয়াছেন আল্লাহ্ সম্পর্কে এমন উক্তি করা যে সম্পর্কে তোমাদের কোন জ্ঞান নাই (৭ : ৩৩)। এই আয়াতের বিশদ ব্যাখ্যা ইতিপূর্বে ৮০ 3 ৯৬ (১%, আয়াতের তাফসীরে করা হইয়াছে। বুখারী ও মুসলিম শরীফে ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন : “আল্লাহ্র চাইতে সর্বাধিক লজ্জাশীল কেহই নহে । এ কারণেই তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্ব প্রকার অশ্লীলতাকে নিষিদ্ধ করিয়াছেন। আবদুল মালিক ইবৃন উমাইর (র) সা'দ ইবৃন উবাদা (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন : “আমি যদি আমার স্ত্রীর সাথে কাহাকেও দেখি তবে তাহাকে তরবারি দ্বারা হত্যা করিয়া ফেলিব।” এ কথাটি মহানবী (সা) জানিতে পারিয়া বলিলেন-“তোমরা কি সা‘দের লজ্জানুভূতির কথা শুনিয়া বিস্মিত হইতেছ ? আল্লাহ্র শপথ ! আমি সা‘দের তুলনায় অনেক বেশি লজ্জাশীল এবং আমার তুলনায় আল্লাহ্ হইলেন বেশি লজ্জাশীল। এই কারণেই আল্লাহ্ তাআলা প্রকাশ্য ও অপ্রকাশ্য সর্বপ্রকার অশ্ৰীলতাকে নিষিদ্ধ করিয়াছেন। কামিল আবুল আলা (র) আবূ সালিহ্ (র)-এর সূত্রে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা)-এর নিকট. বলা হইল : হে আল্লাহ্র রাসূল ! আমরা কি লজ্জাশীল হইব ? মহানবী (সা) জওয়াব দিলেন : আল্লাহ্র শপথ ! আমি সব চাইতে বড় লজ্জাশীল এবং আমার চাইতে বড় লজ্জাশীল হইলেন আল্লাহ্ । তিনি তাহার লজ্জানুভূতির কারণেই সর্বপ্রকার অশ্লীলতাকে নিষিদ্ধ করিয়াছেন। এই হাদীসটি ইবৃন মারদুবিয়াও ইমাম তিরমিযী (রা)-এর শর্ত মাফিক বর্ণনা করিয়াছেন । কিন্তু সিহাহ্ সিত্তাহ্র কোন কিতাবে এই হাদীসটি বর্ণনা করা হয় নাই । আলোচ্য এই একই সনদে বৰ্ণিত হইয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন : “আমার উম্মতের বয়স হইবে যাট ও সত্তরের মাঝামাঝি ।” আলোচ্য ৮৬ ১ 4 > ৷ (1% 9, আয়াতের মর্ম হইল এই : যথার্থ কারণ ব্যতীত আল্লাহ্ যে জীবন হত্যা করিতে নিষেধ করিয়াছেন উহা তোমরা হত্যা করিও না। এই
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।