তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন'আম ৯৭ এই হাদীসটি হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়া (র) ... আবূ দারদা ও উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে এবং অপর একটি সূত্রে বর্ণনা করিয়াছেন। তাহারা প্রত্যেকেই এইরূপ বলিয়াছেন : আমার বন্ধু আল্লাহ্র রাসূল (সা) আমাকে উপদেশ দিয়াছেন যে, তোমার পিতামাতার আনুগত্য করিয়া যাও । যদিও তাহারা তোমার পার্থিব সমস্ত ধন-সম্পদ তাহাদের জন্য ব্যয় করিয়া দিতে বলে তবুও তাহা কর । অবশ্য উভয় হাদীসের সনদ দুর্বল । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । আলোচ্য ৯৬০, 455, 2 SSL 8 S| ‘ঠি, আয়াতাংশের তাৎপর্য হইল যে, নিজদিগের কন্যাগণকে সামাজিক লজ্জার কারণে সমাহিত করিত এবং কোন কোন সময় দর্দ্রিতার ভয়েও ছেলে সন্তানদিগকে হত্যা করিত ৷ এই সবকিছু উহারা শয়তানের প্ররোচনায় করিত । এই আয়াতকে ইহার পূর্বাংশ ৫51 %এ[,)৬, এর সাথে ব্যাকরণের নিয়ম মাফিক যোগ (আত্ফ) করা হইয়াছে। সুতরাং আয়াতের অর্থ হইল, তোমরা যেমন পিতামাতার প্রতি সদাচরণ করিবে, তেমনি দর্িদ্রিতার ভয়ে সন্তানদিগকে হত্যা করা হইতে বিরত থাকিবে। কেননা তোমাদিগকে এবং উহাদিগকে আমিই জীবিকা দিয়া থাকি৷ বুখারী ও মুসলিম শরীফে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত আছে যে, মহানবী (সা)-এর নিকট সবচাইতে বড় পাপ সল্পর্কে জিজ্ঞাসা করা হইল । তিনি জবাব দিলেন : আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করা অথচ যাহাকে শরীক করা হয় সেও আল্লাহ্‌র সৃষ্টি । অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, ইহার পর কোনটি বড় পাপ ? মহানবী (সা) জবাব দিলেন : তোমার সাথে জীবিকায় অংশী হইবার ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। অতঃপর জিজ্ঞাসা করিলাম : ইহার পর কোনটি বড় পাপ ? মহানবী (সা) জবাব দিলেন : তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা । অতঃপর মহানবী (সা) এই আয়াতটি পাঠ করিলেন: BY Sd UNL ANE ILE YB NS SEL Y ll, “যাহারা আল্লাহ্‌র সহিত অপর কাহাকেও শরীক করে না এবং অনুমোদিত কারণ ব্যতীত আল্লাহ্‌ কর্তৃক নিষিদ্ধকৃত জীবনকে হত্যা করে না আর ব্যভিচারীতেও লিপ্ত হয় না ....” (২৫ : ৬৮)! উপরোক্ত আয়াতাংশের 5১ শব্দের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা), সুদ্দী প্রমুখ ব্যাখ্যাকার বলিয়াছেন যে, ইহার অর্থ হইল দারিদ্য । অর্থাৎ তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তান-সন্ততিকে হত্যা করিও না । আল্লাহ্‌ পাক সূরা বনী ইসরাঈলে ইরশাদ করিয়াছেন : Sl 9 REE বন, “তোমাদের সন্তানদিগকে দরিদ্বতার আশংকায় তোমরা হত্যা করিও না (১৭ : ৩১)!” এই কারণেই আল্লাহ্‌ পাক এখানে উহাদিগের জীবিকার দায়িত্্‌ গ্রহণের কথা উল্লেখ করিয়াছেন। অর্থাৎ উহাদের জীবিকার কারণে তোমরা দরিদ্রতাকে ভয় করিও না । যেখানে দারিদ্রের আশংকা বর্তমান, সেখানে উহাদের জীবিকার দায়-দায়িতৃও আল্লাহ্র উপর ন্যস্ত । ইবনে কাছীর ৪র্থ _ ১৩

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।