Contents ৯৬ | তফসীরে ইব্ন কাছীর প্রথমটি হইল, সাবধান ! আল্লাহ্র সহিত কাহাকে শরীক করিবে না । যদিও তোমাকে আগুনে জ্বালান হয় বা হত্যা করা হয় বা শূলদণ্ডে দেওয়া হয় । আলোচ্য ৫! ০৮০/4৬১ এর মর্ম হইল, আল্লাহ্ তা'আলা তোমাদিগকে পিতামাতার সাথে সদাচরণ ও সৌজন্যমূলক ব্যবহার প্রদর্শনের উপদেশ ও নির্দেশ দিতেছেন। যেমন তিনি অন্যত্ৰ ইরশাদ করেন : Ger tor EEO SUE 0S Bee ৰ এব তাই হৰনাও কৰল আর পিতামাতার প্রতি সদাচরণ প্রদর্শন করিবে” (১৭ : ২৩) ৷ ' কেহ কেহ এই আয়াতটিকে নিম্নরূপে পাঠ করেন : UNE USE NAS ds GL REE SA SE ELSES ERE A ETN TR AG ERC ol AG WL 55 of SE YL Ss El dL SASS Sans dl Un Le Gs Gls Ces Us BLS EF Ce Rl “আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার পিতামাতার প্রতিও । আমার কাছেই তোমাদের আসিতে হইবে । তোমাকে যদি পিতামাতা আমার সহিত এমন শরীক স্থির করিবার জন্য বাধ্য ' করে যে বিষয় তোমার কোন জ্ঞান নাই, তবে এ ব্যাপারে উহাদিগের আনুগত্য করিবে না। তবে এই পার্থিব জগতে তাহাদের সহিত বসবাস করিবে সদভাবে। আমার প্রতি যাহারা অনুরাগী ও. আকৃষ্ট, তাহাদিগের পথ অনুসরণ কর। অতঃপর তোমাদের সকলেরই আমার নিকট প্রত্যাবর্তন করিতে হইবে। তখন আমি তোমাদিগকে তোমাদের কৃত কর্ম সম্পর্কে পূর্ণর্ূপে অবহিত করিব” (৩১: ১৪-১৫) । তিনি আরও বলেন : 6. nl, all Yl ae y sll EAU EES HE) “সেই সময়ের কথা স্বরণ কর, যখন আমি বনী ইসরাঈলগণ হইতে এই অঙ্লীকার নিয়াছিলাম যে, তোমরা আল্লাহ্ ব্যতীত কাহারও ইবাদত করিবে না এবং পিতা-মাতার প্রতি সদাচরণ প্রদর্শন করিবে” (২:৮৩)। এ বিষয়ে কালামপাকে বহু আয়াত বিদ্যমান । বুখারী ও মুসলিম শরীফে ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, তিনি বলেন : আমি মহানবী (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! কোন আমলটি সবচেয়ে উত্তম ? মহানবী (সা) উত্তর করিলেন সময় মত ' নামায পড়া সবচেয়ে উত্তম কাজ । আবার জিজ্ঞাসা করিলাম : ইহার পর কোন কাজটি উত্তম ? তিনি জওয়াব দিলেন : পিতামাতার প্রতি সদাচরণ প্রদর্শন করা । আবার জিজ্ঞাসা করিলাম, ইহার পর কোন কাজটি উত্তম ? জওয়াব দিলেন : আল্লাহ্র পথে জিহাদ করা উত্তম। ইব্ন মাসউদ (রা) বলেন : তখন আমি উত্তম আমল সম্পর্কে যতই প্রশ্ব করিতাম মহানবী (সা)-ও ততই জওয়াব দিতে থাকিতেন।
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।