Contents সূরা আন‘আম ৯১ তাফসীর : আলোচ্য আয়াতগুলিতে আল্লাহ্ তা'আলা মুশরিকদের শির্কী করা ও কতিপয় বস্তু হারাম করা সম্বন্ধে তাহাদের মনের সংশয় ও সন্দেহের কথা বিবৃত করিয়াছেন এবং একটি বিতর্ক তুলিয়া ধরিয়া উহাদিগের কৃত শির্ক ও হারাম সম্পর্কে অবহিত করিয়াছেন । উহাদিগের মনের সন্দেহ হইল যে, আল্লাহ্ তাআলা তাহাদিগকে ঈমানের তাওফীক দান করিয়া পরিবর্তন কঁরিয়া দিতে পূর্ণ সক্ষম । আর কুফর ও ঈমানের মধ্যে তিনি বাধা হইয়াও পরিবর্তন করিয়া দিতে পারেন। কিন্তু তিনি সে পরিবর্তন করিতেছেন না । সুতরাং ইহার দ্বারা প্রমাণিত হয় যে, তাহাদের কৃত শির্ক ও অন্যান্য কার্যকলাপের প্রতি আল্লাহ্র ইচ্ছা ও সন্তুষ্টি কার্যকর রহিয়াছে। অতএব আমরা অন্যায় করিতেছি না, সঠিক পথেই আছি। এখানে আল্লাহ্ তা'আলা তাহাদের বক্তব্য উদ্ধৃত করিতেছেন । তাহারা বলে : Ea SY, GUY C EAST :,] অৰ্থাৎ যদি আল্লাহ্ ইচ্ছা করিতেন, তবে আমরা এবং আমাদের পূর্ব পুরুষগণ শির্ক করিতাম না এবং কোন বস্তুও হারাম করিতাম না। যেমন আল্লাহ্ পাক অন্য আয়াতে বলিয়াছেন : এ ৬ ১৯.0 iG, “আর উহারা বলিত যে, যদি রহমান ইচ্ছা করিতেন, তবে আমরা দেব দেবীর উপাসনা করিতাম না” (৪৩ : ২০)! এমনিভাবে সূরা নাহলেও আয়াত বর্ণিত রহিয়াছে, যাহা ঠিক অনুরূপ আয়াতের ন্যায়ই । আলোচ্য হ LS GS lS Gl ০53 ৬5 আয়াতাংশের তাৎপর্য হইল এই : এহেন সংশয় সন্দেহের কারণেই আল্লাহ্র দীন ও তাহার রাসূলকে মিথ্যা ভাবিয়া উহাদের পূর্বে বহুলোক পথভ্রষ্ট হইয়াছে। উহাদিগের এই যুক্তি অত্যন্ত খোড়াযুক্তি ও বাতিল যুক্তি । উহাদিগের বক্তব্য ও যুক্তি সঠিক ও শক্তিশালী হইলে আল্লাহ্ তা'আলা উহাদিগকে কঠোর শাস্তি দিতেন না এবং ভূপৃষ্ঠ হইতে ধূলিস্যাৎ করিতেন না। পরস্তু মহান সম্মানিত রাসূলগণকে তাহাদের পথ প্রদর্শনের জন্য ক্রমাগত পাঠাইতেন না এবং মুশরিকদিগকে শাস্তি ভোগাইয়া প্রতিশোধ নিতেন না। সুতরাং বুঝা গেল উহাদের বক্তব্য ও যুক্তি বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী এবং সত্যের অপলাপ বৈ কিছু নয় । আল্লাহ তা‘আলা বব 51১ sb SU 25 de Ss PY :* "০" আয়াতে তাহার নবীর মাধ্যমে প্রশ্ন করিয়া স্বয়ং নিজেই সমাধান দিতেছেন। তিনি বলিতেছেন : হে নবী ! উহাদের বক্তব্য ও সংশয়ের সমর্থনে সরল বা দুর্বল কোন যুক্তি প্রমাণ ‘ও দলীলাদি থাকিয়া থাকিলে উহা আমাদের কাছে প্রকাশ ও বিবৃত করার জন্য বলে দাও । উহারা শুধু অলীক ধারণা ও ভিত্তিহীন কল্পনার মায়া-মরিচিকার পিছনে দৌড়াইতেছে। উহাদিগের ' ন তল ৭৩ কমা কহা ডের লনা 2: ব্যতীত উহারা কিছুই বলে না। . উক্ত আয়াতে () ধারণা ও কল্পনা দ্বারা উহাদের গর্হিত ও ভ্রান্ত আকীদা বিশ্বাসের কথা বুঝান হইয়াছে এবং ১,০, সব 4510! দ্বারা উহাদিগের দাবী ও বিশ্বাসসমূহ আল্লাহ্র নামে চাপাইয়৷ দিয়া তাঁহার প্রতি মিথ্যা অপবাদ আনয়নের কথা বুঝান হইয়াছে।
— Page 90 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.