Contents a তফসীরে ইব্ন কাছীর হইয়াছে, অর্থাৎ খাওয়ার ব্যাপারে তোমরা অপচয় করিও না। কারণ তাহাতে দেহ ও মস্তিষ্ক উভয়ের ক্ষতির সম্ভাবনা বিদ্যমান । যেমন আল্লাহ্ পাক অন্য আয়াতে বলিয়াছেন : [5595 0,৮50 [5 অৰ্থাৎ পানাহার কর, অপচয় করিও না। বুখারী শরীফে এই হাদীসটি উল্লেখ করা হইয়েছে : Sl ত ll nl LS 1 ১ ০), (অপচয় না করিয়া মধ্যম পন্থায় পানাহার কর ও পরিধান কর । অহংকার ও দাম্তিকতা প্রকাশ করিও না৷) HOG ARE Ren 49 আয়াতাংশের তাৎপর্য হইল : তোমাদের জন্য আল্লাহ্র সৃষ্ট পশুর মধ্যে কতিপয় রহিয়াছে ভারবাহী এবং কতিপয় হইল ক্ষুদ্রকায় । ভারবাহী ও ক্ষুদ্রকায় পশুর আলোচনায় ব্যাখ্যাকারগণ বিভিন্ন অভিমত প্রকাশ করিয়াছেন। একদল বলেন : উক্ত আয়াতে ভারবাহী পশু দ্বারা সেই সব উটকে বুঝান হইয়াছে যাহা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ছাওরী আবদুল্লাহ্ হইতে বর্ণনা করেন : যে সব উট পরিবহনের কাজে ব্যবহৃত হয় তাহাই আয়াতাংশে ভারবাহী পশু বলিয়া আখ্যায়িত হইয়াছে। পক্ষান্তরে ছোট উটগুলিকে ক্ষুদ্রকায় পশু নামে অভিহিত করা হইয়াছে। এই হাদীসটি হাকাম বর্ণনা করিয়া উহার সনদকে বিশুদ্ধ বলিয়াছেন। ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন : উক্ত আয়াতাংশে বড় উটগুলিকে ভারবাহী এবং ছোট উটগুলিকে ক্ষুদ্রকায় বলিয়া আখ্যায়িত করা হইয়াছে। মুজাহিদের অভিমতও এইরূপ । আলী ইব্ন আবূ তালহা (র) এই আয়াতের ব্যাখ্যায় ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন : উট, ঘোড়া, খচ্চর, গাধাসহ প্রত্যেকটি ভারবাহী পশুকেই উক্ত আয়াতে, 5 বলা হইয়াছে। পক্ষান্তরে ক্ষুদ্রকায় পশু দ্বারা ছাগল বকরীর কথা বুঝান হইয়াছে। ইব্ন জারীর এই অভিমতটি গ্রহণ করিয়া বলিয়াছেন, ছাগল বকরীকে £5 বলিবার কারণ হইল যে, উহা প্রায় ভূমির সাথে মিশিয়া চলে । রাবী ইব্ন আনাস, হাসান, ইসহাক, কাতাদা (র) প্রমুখ বলিয়াছেন যে, উট ও গরু হইল ভারবাহী পশু এবং ছাগল, ভেড়া হইল ক্ষুদ্রকায় পশু। ইহাই উক্ত আয়াতের বক্তব্য । সুদ্দী বলিয়াছেন : উক্ত আয়াতে ভারবাহী পশু উটকে বলা হইয়াছে। তবে ক্ষুদৃকায় পশু দ্বারা দুই শ্রেণীর পশুকে বুঝান হইয়াছে । প্রথম শ্রেণী উটের ছোট বাচ্চা এবং দ্বিতীয় শ্রেণী হইল ছাগল ও ভেড়া । উহার গোশত খাওয়া হয় ও পশম দ্বারা পোশাক বানানো হয়, উহাতে কিছু বহন করা হয় না। আবদুর রহান ইবৃন যায়েদ ইব্ন আসলাম তাহার তাফসীরে বলেন : এখানে ভারবাহী পশু দ্বারা যাত্রবাহী সওয়ারী পশুর কথা বলা হইয়াছে। আর ক্ষুদ্রকায় পশু দ্বারা সেই সব পশুর কথা বুঝান হইয়াছে যাহার গোশৃত ও দুগ্ধ পানাহার করা হয়। যেমন ছাগল বকরী পরিবহনের কাজে ব্যবহার হয় না; বরং উহার গোশত আহার করা হয় এবং উহার পশম দ্বারা কম্বল ও চাদর তৈয়ার করা হয়। ইহাই সঠিক ও সুন্দর ব্যাখ্যা । আল-কুরআনের অন্যান্য আয়াত হইতেও এই অভিমত সত্যায়িত হয়। যেমন আল্লাহ্ তা'আলা বলেন : Gd od CDS SC Wo COM lols Sd EE GN | SRL Us
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।