Contents সূরা আন‘আম ৭৭ পৌছিল। ক্ষেতের অবস্থা দেখিয়া উহারা বলিতে লাগিল, আমরা পথ ভূলিয়া অন্যের ক্ষেতে আসি নাই তো ! অতঃপর বলিল, ক্ষেত আমাদেরই, কিন্তু ফসল হইতে আমাদিগকে বঞ্চিত করা হইয়াছে। উহাদের মধ্যে মধ্যম বয়সের এক সৎলোক বলিল : আমি কি তোমাদিগকে বলিয়াছিলাম না, তোমরা আল্লাহ্র গুণগান কর না কেন ? অতঃপর উহারা বলিতে লাগিল : হে আমাদের প্রতিপাক! এই ব্যাপারে আমাদের পক্ষ হইতে অন্যায় করা হইয়াছে, আমরা জালিম ৷ অতঃপর একে অপরকে দোষারোপ ও ভংসনা করিতে লাগিল আর বলিতে লাগিল __আফসোস! আমরা আল্লাহ্র সাথে বেঈমানী করিয়াছি বিদ্রোহী হইয়াছি। হয়ত আল্লাহ্ তা'আলা ইহার চাইতে উত্তম ক্ষেত আমাদিগকে দান করিবেন । আমরা আল্লাহ্র দিকে প্রত্যাব্তন করিতেছি । পার্থিব শাস্তি এইরূপে হইয়া থাকে। পরকালের শাস্তি ইহার তুলনায় বিরাট ও কঠিন-_যদি তোমরা অবগত হইতে” (৬৮ : ১৭-৩৩) । Sid FSS খু, আয়াতাংশের তাৎপর্য হইল : তোমরা দান-দক্ষিণার বেলায় মধ্যমপন্থা অবলম্বন কর, অপচয় করিও না। কেননা, আল্লাহ্ অপচয়কারিগণকে পসন্দ করেন না । একদল বলেন : এই আয়াতাংশের অর্থ হইতেছে, দান-দক্ষিণার বেলায় অপচয় করিও না এবং সাধারণ ও সর্বজন গ্রাহ্য পন্থায় তোমরা দান কর । আবুল আলিয়া বলেন : উহারা ফসল তোলার দিন এতবেশি পরিমাণে দান করিত যে, উহা অপচয়ের পর্যায়ে পৌছাইত। অতঃপর আল্লাহ্ তা'আলা আলোচ্য আয়াত নাযিল করেন। ইব্ন জুরাইজ বলেন : এই আয়াতটি সাবিত ইব্ন কায়েস ইব্ন সাম্মাসকে কেন্দ্র করিয়া অবতীর্ণ হইয়াছে সে স্বীয় বাগানের খেজুর পাড়িয়া ঘোষণা দিল যে, আমার নিকট যাহারা আসিবে তাহাদের কাহাকেও বঞ্চিত করিব না, সকলকেই খাইতে দিব । ফলে তাহার নিকট এত লোক আসিল যে, উহাদিগকে দেয়ার পর খেজুর আদৌ অবশিষ্ট রহিল না । এই ঘটনাকে কেন্দ্র করিয়াই এই আয়াত অবতীর্ণ হইয়াছে । ইব্ন জারীরও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইব্ন জুরাইজ (র) আতা (র) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতাংশে প্রত্যেকটি বস্তুর বেলায়ই অপচয় করিতে নিষেধ করা হইয়াছে। আয়আশ ইবৃন মুআবিয়া বলেন : যাহা দ্বারা আল্লাহ্র নির্দেশ ও হুকুমকে লঙ্ঘন করা হয় উহাই অপচয় । সুদ্দী এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন : তোমরা ধন-সম্পদ এমনভাবে দান করিও না যে, উহা নিঃশেষ হইয়া যায় এবং তোমরা বসিয়া পড় ও দকব্ন্দ্রিতার অভিশাপে নিল্পেষিত হও । এই জায়াতাংশ্র ব্যাখ্যায় সাঈদ ইব্ন মুসাইয়াব ও মুহাম্মদ ইবৃন কা'ব বলিয়াছেন : তোমরা দান খায়রাত হইতে বিরত থাকিয়া তোমাদের প্রতিপালকের নাফরমানীতে লিপ্ত হইও না! be Sols S.A. Gon LR col VAAL ইহাই সঠিক ও বিশুদ্ধ কথা ৷ আয়াতের পূর্বাপর সম্পর্ক দ্বারা ইহাই প্রকাশ পায়। যেমন আল্লাহ্ বলিয়াছেন : rs bf slar rn > fy fr, 31 2 AE “গাছগুলি ফলবান হইলে উহার ফল খাও এবং ফসল তোলার দিন গরীবদিগের হক দিয়া দাও এবং অপচয় করিও না।” এখানে হয়ত খাওয়া সম্পর্কে অতিরিক্ত কিছু করিতে নিষেধ করা
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।