তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৬৮ তফসীরে ইব্ন কাছীর জন্য নির্ধারিত অংশের সাথে মিলাইয়া ফেলে । আর বলে ইহারা গরীব ও অভাবী । আল্লাহ্র জন্য নির্ধারিত অংশে উহা রাখিও না। কেননা আল্লাহ্‌ ধনী ও অভাবমুক্ত। আর আল্লাহ্‌র জন্য নির্ধারিত অংশের পানি উপচাইয়া পড়িয়া যাইতে থাকিলে উহা সংরক্ষণ করিয়া দেব-দেবিগণের নির্ধারিত অংশের সেচকার্য করে। আর উহারা নিজেদের বাহীরা, সাইবা, ওয়াসীলা ও হাম পশুগুলির মাংস ভক্ষণ করা হারাম মনে করিয়া উহা দেব-দেবীর জন্য নির্ধারণ করিয়া রাখিয়া দেয় । তাহাদের ধারণা হইল যে, দেব-দেবীর নৈকট্য লাভের জন্য এইগুলি নিজেদের পক্ষে হারাম করা অপরিহার্য । মুজাহিদ, কাতাদা সুদ্দী (র) প্রমুখ ব্যাখ্যাকারসহ অনেকেই অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। আবদুর রহমান ইব্‌ন ইয়াযীদ ইবৃন আসলাম (র) এই আয়াত প্রসঙ্গে বলিয়াছেন, উহারা যে সব পশু আল্লাহ্র জন্য যবাহ্‌ করার উদ্দেশ্যে নির্ধারণ করিত, উহা আল্লাহ্‌র জন্য যবাহ্‌ করার পর উহার মাংস ভক্ষণ করিত না । তবে যবাহ্‌ করার সময় আল্লাহ্র নামের পাশে দেব-দেবীর নাম উচ্চারণ করা হইলে ভক্ষণ করিত । পক্ষান্তরে যে সব পশু দেব-দেবীর নামে উৎসর্গ হইত উহা যবাহ্‌ করার সময় ভুলেও একবার আল্লাহ্‌র নাম উচ্চারণ করিত না। এই প্রসংগে তিনি আলোচ্য আয়াত পাঠ করেন। ১,৮০৯5০৩ ৮: এর তাৎপর্য হইল এই যে, উহারা যাহা কিছু বণ্টন করিতেছে তাহা খুবই নিকৃষ্ট বটে ৷ বণ্টনের সূচনায়ই উহারা ইচ্ছা করিয়া অন্যায় করিয়াছে। কারণ প্রত্যেকটি বস্তুর সৃষ্টা ও প্রতিপালক হইলেন আল্লাহ্‌ তা'আলা । তাই উহাদের সৃষ্টিকর্তাও হইলেন তিনি এবং সার্বভৌম মালিকানাও হইল তাহার । প্রত্যেকটি বস্তু তাহার কুদরত, ক্ষমতা, ইচ্ছা ও নিদেশ দ্বারা নিয়ন্ত্রিত । তিনি ব্যতীত যেমন কোন মা'বুদ নাই, তেমনি নাই কোন প্রতিপালকও । সুতরাং উহাদের ধ্যরণা মাফিক যে গর্হিত বণ্টনকার্য করিয়াছে, তাহাও উহারা ঠিক রাখে নাই । বরং উহার বেলায়ও উহারা সীমালজ্ঘন করিয়া অন্যায় অবিচার করিয়াছে। অতএব উহাদের এই মীমাংসা ও বন্টন ব্যবস্থা নিকৃষ্ট পর্যায়ের অধিকার বৈ কিছুই নয়। যেমন আল্লাহ্‌ তা'আলা RE 0000007 0 হলত জার বগ জা থা কর বযক। Set be tlh im SU hl “আল্লাহ্র জন্য উহারা কন্যা সাব্যস্ত করে, আর নিজেদের জন্য ইচ্ছামাফিক পুত্র স'ব্যস্ত করিয়া নেয়" (১৬: ৫৭)। | io £03 ee EE ee IT DUINI D2 30s bless “উহারা আল্লাহ্র জন্য তাহার বান্দাগণের মধ্য হইতে আল্লাহ্র অংশ নির্ধারণ করিয়াছে: মানুষ অবশ্যই অকৃতজ্ঞ" (৪৩ : ১৫)। Ses Us Nd, FI El “তোমাদের জন্য পুএ, আর তীহার জন্য ন্যা ? ইহা তোমাদের ভ্রান্ত ও অবিচারমূলক “শুন” (৫৩ : ২১-২২)!

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।