তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন‘আম ৬১ nl LU let (৫% আয়াতাংশের তাৎপর্য হইল এই : উহারা কিয়ামতের দিন নিজেদের অপরাধ স্বীকার করিয়া বলিবে যে, আপনার রাসূলগণ যে জীবন-বিধান পেশ করিয়াছিলেন তাহা আমরা বিশ্বাস করি নাই; বরং অস্বীকারই করিয়াছি। অর্থাৎ উহারা যে নিশ্চিতরূপে পার্থিব জগতে কাফির ছিল এই সাক্ষ্য তাহারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রদান করিবে। G5 dE si Mee SS HS Sys) lS OOH LEYIL HI, EATER ) (NY) ১৩১. ইহা এই কারণে যে, কোন জনপদের অধিবাসীবৃন্দ যতক্ষণ আল্লাহ্র দীন হইতে অনবহিত থাকে, ততক্ষণ তাহাদের অত্যাচারমূলক অন্যায়ের জন্য সেই জনপদকে ধ্বংস করা তোমার প্রতিপালকের নিয়ম নয়। ১৩২. আর প্রত্যেকে যাহা করে তদনুসারে তাহার স্থান রহিয়াছে এবং উহাদের কাজ-কর্ম সম্পর্কে তোমার প্রতিপালক অনবহিত নহেন। তাফসীর : উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ পাক বলেন : রাসূল পাঠাবার কারণ হইল এই যে, তোমার প্রতিপালক কোন জনপদের অধিবাসী আল্লাহ্‌ তাআলার প্রদত্ত জীবন বিধান সম্পর্কে অনবহিত থাকা অবস্থায় সেই জনপদকে উহাদের অত্যাচারের জন্য ধ্বংস করেন না । তিনি জিন ও মানব জাতির নিকট তথা সেই জনপদের অধিবাসীদিগের নিকট তাহার রাসূল প্রেরণ ও কিতাব নাযিল করিয়া তাহাদের অভিযোগ উত্থাপন করিবার পথ বন্ধ করিয়া দেন। আল্লাহ্‌ পাক অন্য আয়াতে বলিয়াছেন : 2 GSE Yl ol Ss “এমন কোন সম্পদায় নাই যেখানে সতর্ককারী প্রেরণ করা হয় নাই।” (৩৫ : ২৪)। তিনি অন্যত্ৰ বলেন : CSG 235 UC: G5 IG A5 STL SE CES 5 BS “জাহারামে যখন লোকদিগকে দলে দলে ফেলিয়া দেওয়া হইবে তখন উহাদের নিকট জাহান্নামের দারোগা প্রশ্ন করিবে : তোমাদের নিকট কি কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই ? তাহাকে বিশ্বাস করি নাই; বরং মিথ্যাবাদী বলিয়াছি“ (৬৭ : ৮-৯)। অন্য এক আয়াতে তিনি বলেন : . 55 isl, ah bast Y lYS S Ew SL, “আমি প্রত্যেকটি জাতি ও সম্প্রদায়ের নিকট আমার রাসূল প্রেরণ করিয়াছি যেন তাহারা একমাত্র আল্লাহ্‌ তা'আলারই ইবাদত করে এবং তাগুতরূপী শয়তানকে বর্জন করিয়া চলে” (১৬ : ৩৬) ।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।