Contents ৫৮ তফসীরে ইব্ন কাছীর Ore ys a) Me op ES (NY. ) ” a PES Vo 200) 1 SA uss Ab 0% 2 5% PS 30২৯ | শপ 3 ডৰ ন্ 4 2% 5 22 SY ss ১৩০. হে জিন ও মানব সনম্পৃদায় ! তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রাসূলগণ আসে নাই ? যাহারা তোমাদের নিকট আমার নিদর্শন বর্ণনা করিত এবং তোমাদের এই দিনের সাথে সাক্ষাৎ হওয়ার ভীতি প্রদর্শন করিত ? উহারা উত্তর দিবে : আমরা আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দিতেছি । বস্তুত উহাদিগকে এই পার্থিব জগৎ প্রতারিত করিয়াছিল । অনস্তুর উহারা যে আল্লাহ্র প্রেরিত দীনকে মানিত না তাহা স্বীকার করিয়া নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাফসীর : কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা কাফির জিন ও মানুষদিগকে বিভিন্ন প্রশ্ববানে জর্জরিত করিবেন । অথচ তাহাদের নিকট যে রাসূলগণ তাহার দীনকে পূর্ণরূপে পৌছাইয়া দিয়াছেন তাহা আল্লাহ্ তাআলা ভালভাবেই অবহিত । এখানে আল্লাহ্ তাআলা স্বীয় কথাকে সুপ্রমাণিত করা এবং উহাদিগকে লা-জওয়াব করার উদ্দেশ্যেই বিভিন্ন প্রশ্ন করিবেন । কেননা এই সব প্রশ্নে তাহাদের উত্তর আল্লাহ্ পূর্ব হইতেই অবহিত তথাপি কিহামতের দিন আল্লাহ্ তা'আলা কাফির জিন ও ইনসানকে সম্বোধন করিয়া বলিবেন, EU NG bad £8:,%}"., অৰ্থাৎ হে কাফির জিন ও মানুষ সম্পৃদায় ! তোমাদের নিজ নিজ জাতির মধ্য হইতে কি তোমাদের নিকট রাসূলগণ আসেন নাই । মূলত রাসূল শুধু মানব জাতির মধ্য হইতেই হইয়াছে, জিন জাতির মধ্য হইতে কোন রাসূলের আবির্ভাব হয় নাই । এই অভিমতের সমর্থনে মুজাহিদ ইব্ন জুরাইজ এবং পূর্বসূরি ও উত্তরসূরি বহু ইমাম হইতে বর্ণনা ও বক্তব্য পাওয়া যায় । ইব্ন আব্বাস (রা) বলিয়াছেন : রাসূল শুধু মানব জাতির মধ্য হইতেই হয়। পক্ষান্তরে জিন জাতির মধ্য হইতে হয় শুধু সতর্ককারী, যাহারা আল্লাহর আযাব সম্পর্কে সতর্ক করিয়া থাকেন। যাহৃ্হাক ইব্ন মুজাহিম (র) হইতে বিভিন্ন বর্ণনাকারীর সূত্রে ইব্ন জারীর (র) বর্ণনা করেন যে, যাহ্হাক বলেন : জিন জাতি হইতেও রাসূল হয়। তিনি তাহার মতের সমর্থনে উল্লেখিত আয়াতকে দলীলরূপে উপস্থাপন করিয়া থাকেন। এই অভিমতটি প্রশ্নসাপেক্ষ। কেননা ইহা কোন নিশ্চিত ও অবিসংবাদিত কথা নহে । আল-কুরআনেও এই মতের সমর্থনে পরিষ্কাররূপে কিছু উল্লেখ নাই । বিষয়টির শুধু সম্ভাব্যতা বিদ্যমান । যেমন কালামে পাকে এই ধরনের কথা আরও বলা হইয়াছে ! আল্লাহ্ বলেন :
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।