তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা আন'আম | ৫৭ ১২৯. এমনিভাবে আমি জালিমদেরকে তাহাদের কৃতকর্মের জন্য একদলকে অন্যদলের বন্ধু বানাইয়া থাকি । তাফসীর : এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা হইতে সাঈদ বলিয়াছেন : আল্লাহ্‌ তা'আলা মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য পরস্পরের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করিয়া থাকেন। সুতরাং মু'মিনগণের বন্ধু মু'মিন লোকই হয়, তাহারা যে অবস্থায় ও যে স্থানেই অবস্থান করুক না কেন। তেমনি কাফিরগণের বন্ধু কাফির লোকই হয়, তাহারা যে অবস্থায়' ও যে স্থানেই থাকুক না কেন। আর ঈমান আশা-আকাজ্ঞকা পোষণ করার এবং বাহ্যিক সাজ-সজ্জার নাম নহে। ইব্‌ন জারীর (র) এই মতটি পসন্দ করেন। কাতাদা (র) হইতে মুআনম্মার এই আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন : দোযখে আল্লাহ্‌ তা‘আলা কতক জালিমের সাথে বন্ধুত্ব করিয়া দিবেন । ইহাদের একদল অন্য দলের অনুগত হইয়া চলিবে । মালিক ইবৃন দীনার (র) বলিয়াছেন : আমি যাবুর কিতাবে অধ্যয়ন করিয়াছি যে, আল্লাহ্‌ বলেন, আমি প্রথমে মুনাফিক দ্বারাই মুনাফিকদের প্রতিশোধ নিব। অতঃপর সকল মুনাফিকের প্রতিশোধ নিব । ০% ০০)৷ = 19 ৩0% আয়াতে এই কথাই বৰ্ণিত হইয়াছে। আবদুর রহমান ইবৃন যায়েদ ইব্‌ন আসলাম (র) CaN TS WL, আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন : আল্লাহ্‌ তা'আলা জিন জালিমদিগকে মানুষ জালিমদিগের বন্ধু বানাইয়া দেন । প্রসংগত তিনি আল-কুরআনের এই আয়াত পাঠ করেন : ABD IE CEE UAE SDS be i (যেই লোক দয়াময় আল্লাহ্‌র স্মরণ হইতে অমনোযোগী হয় আমি তাহার উপর একটি শয়তানকে পরিচালক বানাইয়া দেই । সুতরাং শয়তান তাহার সাথী হইয়া যায় (৪৩ : ৩৬) । অতঃপর তিনি বলেন : আলোচ্য আয়াতের অর্থ হইল, আমি জালিম জিনদিগকে জালিম মানুষের উপর প্রবল করিয়া দেই৷ হাফিজ ইব্‌ন আসাকির (র) ... ... ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ বলেন : «০ | ৮ ১৬ ১০! অর্থাৎ যে লোক জালিমের সাহায্যকারী হয়, আল্লাহ্‌ তা'আলা তাহার উপর এঁ জালিমকেই প্রবল করিয়া দেন। এই হাদীসটি গরীব হাদীস । কোন কবি বলিয়াছেন : dl, dm NIG Vy * G55 DL Ya om by “অর্থাৎ কোন হাতই এমন নয় যাহার চাইতে আল্লাহ্র হাত শক্তিশালী নয়। আর এমন কোন জালিম নাই যাহাকে অন্য জালিম দ্বারা অত্যাচারিত হইতে না হয়” । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ বলেন : যেরূপ আমি এই সব ক্ষতিগ্রস্ত মানুষদের অভিভাবক উহাদের পথত্রষ্টকারী একদল জিনকে বানাইয়া দিয়াছি, জালিমদিগকেও আমি তদ্বপ আরেক দল জালিমের অভিভাবক করিয়া থাকি । উহাদের একদলের উপর অন্য দলকে অধিষ্ঠিত করি এবং একদল দ্বারা অন্যদলকে আমি ধ্বংস করি । এইভাবে আমি একদল দ্বারা অন্যদলের উপর প্রতিশোধ গ্রহণ করি । ইহাই হইল উহাদের জুলুম অত্যাচারের ও পথভ্রষ্ট হওয়ার প্রতিদান । ইবনে কাছীর ৪র্থ = ৮

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।