তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৫০ তফসীরে ইব্‌ন কাছীর ইবৃন জারীর (র) , LNW ots uy Hd DAE এর ব্যাখ্যা প্রসংগে বিভিন্ন রাবীর ধারাবাহিক সনদে আব্‌ জা'ফর মাদায়েনী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ জা‘ফর বলেন : মহানবী (সা)-এর নিকট SLM CE Mae HI ১2 ৬ এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে উপরোল্লোখিত ভাবেই তিনি জবাব দিয়া ছিলেন। ইব্‌ন আবূ হাতিম (র) বিভিন্ন রাবীর পর্যায়ক্রমিক সনদে আবূ জাফর হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ জাফর বলেন : মহানবী (সা) PLL Cri Lage SD 22 আয়াতাংশ সম্পর্কে বলিয়াছেন : “অন্তঃকরণে ঈমান প্রবেশ করিলে তখন অন্তঃকরণ প্রশস্ত হয় ও খুলিয়া যায়। সাহাবীগণ মহানবী (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, ইহার পরিচয় লাভ করার কোন আলামত বা চিহ্ন আছে কি ? জবাবে তিনি বলিলেন : ইহার চিহ্ন হইল চির স্থায়ী বাসস্থান পরকালের প্রতি অতিশয় অনুরাগী হওয়া, এই প্রতারণাময় জগৎ হইতে বিমুখ হওয়া এবং মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আবূ জা‘ফর হইতে ইব্ন জারীর উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) আবদুল্লাহ ইব্‌ন মাসউদ হইতে পর্যায়ক্রমে বিভিন্ন রাবীর বর্ণনা সূত্রে সাঈদ আল-আশাজ আমাদের নিকট বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন : মহানবী (সা) কুরআন পাকের এই আয়াত SLD Ge ELSA BAD 32 2 পাঠ করিলে সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন : হে আল্লাহ্র রাসূল ! এখানে প্রশস্ত (শরহ) দ্বারা কি বুঝান হইয়াছে ? মহানবী (সা) জবাব দিলেন : নিদিষ্ট একটি নূর তাহার অন্তরে ঢালিয়া দেওয়া হয়। সাহাবীগণ আবার জিজ্ঞাসা করিলেন : ইহা জানার কি কোন নিদর্শন থাকে ? মহানবী (সা) উত্তর দিলেন : হ্যা, নিদর্শন রহিয়াছে সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, সেই নির্দশনসমূহ কি ? তিনি জবাব দিলেন : মানুষের চিরস্থায়ী বাসস্থান পরকালের দিকে অতিশয় অনুরাগী ও আকৃষ্ট হওয়া । এই মায়াময় জগৎ হইতে দূরে থাকা এবং মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া । ইব্‌ন জারীর (র) বিভিন্ন রাবীর বরাত দিয়ে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন : মহানবী (সা) এই আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন ।;। ১) ১51 ০21,১91 }5১ অৰ্থাৎ হৃদয়ে নূর প্রবেশ করিলে উহা প্রশস্ত হয় ও খুলিয়া যায়। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইহার নিদর্শন কি ? তিনি উত্তর দিলেন : চিরস্থায়ী বাসস্থান পরকালের দিকে অতিশয় আকৃষ্ট ও অনুরাগী হওয়া, মায়াময় দুনিয়া হইতে দূরে থাকা এবং মৃত্যুর সহিত সাক্ষাতের পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ৷' এই হাদীসটি ইব্‌ন মাসউদ (রা) হইতে মারফু ও মুত্তাসিল সনদেও বর্ণিত হইয়াছে। ইবৃন জারীর (র) অনুরূপ সূত্রে ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ (সা) ৬৯} SLD Ie LE Las Bd ১ আয়াতাংশে পাঠ করিলে সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন : হে আল্লাহ্‌র রাসূল ! কিরূপে হৃদয় প্রশস্ত হয় ? তিনি জবাব দিলেন- তাহার অন্তরে নূর প্রবেশ করান হয়। উহার ফলে তাহার অন্তর খুলিয়া যায় ও প্রশস্ত হয় । সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন : হে আল্লাহ্‌র রাসূল ! ইহার কোন নিদর্শন আছে কি? তিনি জবাব দিলেন : এই মায়াময় জগৎ

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।