তাফসীরে ইবনে কাছীর ৪র্থ খণ্ড
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents করিয়াছেন যে, মুআবিয়া ইব্‌ন খাদীজ আবু যার (রা)-এর নিকট দিয়া গমন করিবার কালে তাহাকে তাহার ঘোড়ার নিকট দণ্ডায়মান দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন : এই ঘোড় দ্বারা আপনার কি উপকার হয়? আবু যার (রা) জবাব দিলেন : আমি মনে করি আল্লাহ পাক এই ঘোড়ার দুআ কবূল করিবেন প্রশ্বকারী আবার বলিল, জীবজন্তু আবার কি দুআ করিতে পারে ? আবূ যার (র) জবাব দিলেন : যাহার হাতে আমার প্রাণ তাহার নামে শপথ করিয়া বলিতেছি, প্রতিদিন সকাল বেলা সকল ঘোড়াই আল্লাহর নিকট এই বলিয়া প্রার্থনা জানায় যে, হে প্রভু! তুমি আমাকে তোমার বান্দাদের কোন একজন বান্দার অধীন করিয়াছ এবং আমার জীবিকা তাহার হাতে রাখিয়াছ। সুতরাং আমাকে তাহার নিকট তাহার ধন-দৌলত, পরিবার- পরিজন ও সন্তান-সন্ততির চাইতে অধিক প্রিয় বানাও । E ইমাম আহমদ (র) বলেন : ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) ... আবূ যার (রা) হইতে বর্ণনা করিয়াছেন। আবু যার (রা) বলেন : মহানবী (সা) বলিয়াছেন : প্রত্যেক আরবী ঘোড়াকে প্রত্যহ ফজরের সময় দুইটি প্রার্থনা করিবার অনুমতি দেওয়া হইয়াছে। সুতরাং উহারা এই প্রার্থনা জানায় যে, হে প্রভু! বনী আদমের কোন সন্তানের প্রতিপালনাধীন আমাকে করিয়াছ। সুতরাং তাহার নিকট আমাকে তাহার পরিবার-পরিজন ও ধন-সম্পদ হইতে তাহার নিকট অধিক প্রিয় কর । ইমাম নাসাঈ (র) এই হাদীসকে আমর ইব্ন ফাল্লাস সূত্রে ইয়াহইয়া কাত্তান (র) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। আবুল কাসিম তাবারানী (র) বলেন : আমাদের নিকট হুসাইন ইব্‌ন ইসহাক তুসতুরী ... হাসান ইব্‌ন আবুল হাসান (র) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি ইব্‌ন হানযালার নিকট হইতে বর্ণনা করিয়াছেন যে, আমি মহানবী (সা) হইতে একটি হাদীস শুনিয়াছি। আমি মহানবী (সা)-কে বলিতে শুনিয়াছি যে, অশ্ব কিয়ামত পৰ্যন্ত তাহার ললাটে কল্যাণের টীকা বহন করিয়া থাকে। আর উহার মালিক আল্লাহর সাহায্যাধীন হইয়া যায়। যে লোক আল্লাহর পথে জিহাদের জন্য অশ্ব প্রতিপালন করে এবং তাহার আহার যোগায় সে লোক এ ব্যক্তির ন্যায় যে সাদকা দান করার উদ্দেশ্যে হাত সম্প্রসারিত করিয়া থাকে, কখনও গোটাইয়া রাখে না। ঘোড়া প্রতিপালকের ফযীলত সম্পর্কে বহু হাদীস বর্ণিত রহিয়াছে। বুখারী শরীফে উরওয়া ইব্‌ন আবুল জা‘দ আল-বারেকী (র) হইতে এই হাদীস বর্ণিত হইয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন : ঘোড়ার ললাটে কিয়ামত পর্যন্ত কল্যাণ আবদ্ধ থাকে। অর্থাৎ উহা দ্বারা পুণ্য ও গনীমত উভয়ই লাভ করা যায় । আলোচ্য আয়াত 85325 4 95 45/৯ এর তাৎপর্য হইল, তোমরা আল্লাহর শত্রু জেমসের পল কাফিবগনরকে ওত ও সর করি রাবিনে। আর", ৮. 5৮ 7), আরাডারণের মত হইল, ইহা ব্যতীত অন্য শত্ৰুগণকেও ভীত ও সন্তৰস্ত করিয়া রাখিবে। মুজাহিদ (র) বলেন : ইহা দ্বারা বনী কুরায়জার কথা বুঝান হইয়াছে । সুদ্দী (র) বলেন : ইহা দ্বারা ইরানের অগ্নু-পূজকদের কথা বলা হইয়াছে। সুফিয়ান সাওরী (র) বলেন : ইহা দ্বারা সমকালীন অজ্ঞাত দুরাচার শয়তানদের কথা বুঝান হইয়াছে । ইহার সমর্থনে হাদীসও বর্ণিত পাওয়া যায় ।

— পৃষ্ঠা ৪৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।