Contents সূরা আনফাল 8৮৫ ইমাম মালিক (র)...আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : অশ্বপালক তিন শ্রেণীর হইয়া থাকে। এক শ্রেণীর পালকের উহা দ্বারা পুণ্য লাভ হয়, এক ' শ্ৰেণীর পালকের পক্ষে উহা ঢাল বিশেষ হয় এবং আর এক শ্রেণীর পালকের জন্য ইহা পাপের বোঝা বহন করিয়া আনে । সুতরাং যে শ্রেণীর লোকের ইহা দ্বারা পুণ্য লাভ হয়, তাহারা আল্লাহর পথে জিহাদ করার জন্য ইহাকে লালন-পালন করে এবং উহাকে চারণ ভূমিতে বা বাগানে রশি দ্বারা বাঁধিয়া রাখে । চারণ ভূমিতে বা বাগানে বাঁধিতে যে পরিশ্রম হয়, তাহাতেও সে পুণ্য লাভ করিবে। অতঃপর যদি রশি ছিড়িয়া এক ক্রোশ বা দূরে. পালাইয়াও যায়, তবুও উহার পদ চিহ্ন এবং গোবর দ্বারাও পুণ্য লাভ হয়। এমনকি পালকের অনিচ্ছায় যদি কোন নদীর পানি পান করে তবুও উহাতে পুণ্য লাভ হয়। এই শ্রেণীর লোকগণই হইতেছে সার্থক ও পুণ্যবান অশ্ব-পালনকারী । অপর এক শ্রেণীর লোক উহা দ্বারা ধন-সম্পদ লাভ করিবার জন্য উহাকে লালন-পালন করে এবং ঘাস পানি খাওয়ায় । কিন্তু উহার পৃষ্ঠে আরোহণ করিয়া আল্লাহর হক আদায় করার কথা ভুলিয়া যায় না। তাহাদের জন্য ইহা ঢাল বিশেষ । অপর এক শ্রেণীর লোক উহাকে অহংকার ও গৌরব করিবার জন্য লালন-পালন করে। এই শ্রেণীর লোকের জন্যই উহা পাপের বোঝা বহন করিয়া আনে । মহানবী (সা)-এর নিকট গাধা সম্পর্কে নমি নিলু লদরলীণ করেন জহি: । শর শ্িরজোদির সাশকাধক জামাত জনের কতয়ালন 02 2 (2 535 Jk Jos 9 ১2 2 (5 523 Jk Jos “কোন লোক অণু পরিমাণ ভাল কাজ করিলে তাহা যেমন তাহার সন্মুখে উপস্থিত করা হইবে, তেমনি কোন লোক অণু পরিমাণ খারাপ কাজ করিলেও তাহা তাহার নিকট উপস্থিত করা হইবে” (৯৯ : ৭-৮)। এই হাদীস ইমাম বুখারী (র)ও বর্ণনা করিয়াছেন এবং উপরোক্ত ভাষা তাহারই । ইমাম মুসলিম (র) সহ উভয়ই ইমাম মালিক (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইমাম অহমদ (র) বলেন : আমাদের নিকট হাজ্জাজ (র) ... আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন : মহানবী (সা) বলিয়াছেন : ঘোড়া তিন শ্রেণীতে বিভক্ত । এক শ্ৰেণী আল্লাহর জন্য হয়, আর এক শ্রেণী হয় শয়তানের জন্য এবং আর একটি শ্ৰেণী মানুষের জন্য হয়। সুতরাং যে শ্রেণীর ঘোড়া আল্লাহর জন্য হয়, তাহা আল্লাহর পথে জিহাদ করিবার জন্য লালন-পালন করা হয়। উহার আহার্য ও পায়খানা পেশাবও হয় তাহার জন্য । বর্ণনাকারী উল্লেখ করিয়াছেন : যদি আল্লাহর ইচ্ছা হয় তবে তিনি উহার জন্যও পুণ্য দান করিতে পারেন। যে শ্রেণীর ঘোড়া শয়তানের জন্য হয়, তাহা জুয়াবাজী ও দৌড়ানোর জন্য প্ৰতিপালিত হয়। যে ঘোড়া মানুষের জন্য হয় তাহা দ্বারা মানুষের পেটের আহার্য অনুসন্ধান করা হয়। সুতরাং উহাই দর্দ্রিতার অভিশাপ হইতে বাঁচার জন্য ঢাল বিশেষ । অধিকাংশ বিজ্ঞ আলিমের অভিমতে ঘোড়া সওয়ারীর তুলনায় তীরন্দাজী (ক্ষেপণাস্ত্র) উত্তম ৷ কিন্তু ইমাম মালিক (র)-এর মতে তীরান্দাজীর চাইতে ঘোড়সওয়ারী উত্তম । তবে অধিকাংশ আলিমের অভিমতই হাদীস অনুসারে শক্তিশালী । আল্লাহই ভাল জানেন । ইমাম আহমদ (র) বলেন : হাজ্জাজ ও হিশাম (র) ... ইব্ন শামাসাহ্ (র) হইতে বর্ণনা
— পৃষ্ঠা ৪৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।